এক্সপ্লোর

National Herald Case : বিদেশে রয়েছেন, ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি-র কাছে সময় চাইলেন রাহুল

Rahul and Sonia Gandhi : বেআইনি আর্থিক লেনদেন মামলায় সনিয়া ও রাহুল গান্ধীকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

নয়া দিল্লি : ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) আজ তলব করা হলেও যাচ্ছেন না রাহুল গাঁধী (Rahul Gandhi)। সূত্রের খবর, এই মুহূর্তে বিদেশে থাকায় ইডি-র কাছে ৫ জুনের পর সময় চেয়েছেন কংগ্রেস সাংসদ। বেআইনি আর্থিক লেনদেন মামলায় সনিয়া ও রাহুল গান্ধীকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, রাহুল বিদেশে রয়েছেন। ৫ জুন দেশে ফেরার কথা। ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া গান্ধীকে ৮ জুন ডেকে পাঠিয়েছে ইডি।

ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সনিয়া এবং রাহুল গাঁধীকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি-র তরফে জানানো হয়েছে, সনিয়া গাঁধীকে ৮ জুন ডেকে পাঠানো হয়েছে। 

শুরু রাজনৈতিক বাগযুদ্ধ-

প্রসঙ্গত, ১০ জুন ১৫টা রাজ্যের ৫৭টা রাজ্যসভা আসনে ভোট রয়েছে। তার আগে কংগ্রেসের দুই শীর্ষনেতাকে ইডি’র তলব ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বাগযুদ্ধ। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে, কংগ্রেস কার্যত চ্যালেঞ্জের সুরে জানায়, সনিয়া এবং রাহুল নির্দিষ্ট সময়ে ইডি’র মুখোমুখি হবেন। 

২০১৪ সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর এই ইস্যুতে নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী অভিযোগ করেন, অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড নামে যে সংস্থার হাতে সংবাদপত্রটির মালিকানা ছিল, তাদের বাজারে ৯০ কোটি টাকা ঋণ ছিল। যার বেশিরভাগটাই কংগ্রেসের কাছ থেকে নেওয়া। ২০০৮ সালে সংবাদপত্রটির প্রকাশনা বন্ধ হয়ে যায়। তখন সেই সংস্থাকে মাত্র ৫০ লক্ষ টাকায় অধিগ্রহণ করে কংগ্রেস প্রভাবিত ‘ইয়ং ইন্ডিয়ান’। এরপরে ৯০ কোটি টাকার ঋণ মকুব করে তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। এরপরই সনিয়া গাঁধী ও রাহুল গাঁধীর বিরুদ্ধে প্রতারণা, বেআইনিভাবে সম্পত্তি হস্তগত-সহ একাধিক অভিযোগে মামলা হয়।

তবে কংগ্রেসের দাবি, মিথ্যে অভিযোগ এনে দলের নেতাদের হেনস্থা করা হচ্ছে। আসল সমস্যা থেকে নজর ঘোরানোর কারসাজি। এর আগে ইডি-র তরফে মামলাটি বন্ধ করে দেওয়া হলেও, বিজেপি প্রতিহিংসা চরিতার্থ করতে, নতুন আধিকারিক নিয়োগ করে সেটি পুনরায় খুলিয়েছে বলে দাবি কংগ্রেসের।  

 

সেরা শিরোনাম

PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত

ভিডিও

Tarapith Hotel Fire | বিদেশিনী হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল! গ্রেফতার বাবা-ছেলে
R G Kar News: অভয়া ধর্ষণ-খুনের তদন্তে আর জি কর মেডিক্যালে CBI-র SIT | ABP Ananda
Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget