এক্সপ্লোর

PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?

Kolkata Fire: অগ্নিকাণ্ডে প্রাণহানির খবর শুনে অত্যন্ত মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

কলকাতা: মঙ্গলবার গভীর রাতে কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৯ জনের। অগ্নিকাণ্ডে প্রাণহানির খবর শুনে অত্যন্ত মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

নিজের এক্স পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, 'দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রয়েছে। আহতরা যেন দ্রুত আরোগ্য লাভ করেন, এটাই চাইব। স্থানীয় প্রশাসন দুর্গতদের সহায়তা করছে।'

তারাপীঠের পর এবার খাস কলকাতার হোটেলেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মঙ্গলবার গভীর রাতে। নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইন-এ আগুন লেগে যায় আচমকাই। সূত্রের খবর, ইলেকট্রিক সুইচ বোর্ড থেকেই আগুন লাগার সম্ভাবনা রয়েছে। ভিতরে আটকে দমবন্ধ হয়ে ১ শিশু-সহ ৯ জনের মৃত্যু, আহত ৬। ইতিমধ্য়েই অগ্নিকাণ্ডের তদন্তে ৫ সদস্যের SIT গড়ল কলকাতা পুলিশ। মৃতদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি বলে জানা গিয়েছে। সব মিলিয়ে হোটেল থেকে ৮০ জনকে উদ্ধার করা হয়েছে।

 

এদিকে, বুধবার সকালেই অগ্নিকাণ্ডের তদন্তে হোটেলে পৌঁছেছে ফরেন্সিক টিম। অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হোটেলের বাসিন্দাদের অন্যত্র সরাল নিউ মার্কেট ও পার্ক স্ট্রিট থানার পুলিশ।

উল্লেখ্য়, ওড়িশা থেকে কলকাতায় এসে মির্জা গালিব স্ট্রিটের ওই অভিশপ্ত হোটেলেই উঠেছিলেন কয়েকজন পর্যটক। এছাড়াও আসামের অনেকেই ছিলেন। বাংলাদেশ থেকে এই শহরে চিকিৎসার জন্য এসে সেই শিখা-ইন হোটেলে উঠেছিলেন অনেকে। খাস কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মানা হয়নি অগ্নিবিধি। গোটা ঘটনার জন্য প্রাক্তন পুরমন্ত্রী তথা প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে নিশানা করলেন বর্তমান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এর আগে তারাতলায় নির্মিয়মাণ গোডাউন ভেঙে মৃত্যুর ঘটনায় প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকেই নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গত বছরে বড়বাজারে ঋতুরাজ হোটেলে বিধ্বংসী আগুনে শেষ হয়ে গিয়েছিল ১৪টি তরতাজা প্রাণ! প্রাণ বাঁচাতে কেউ নেমে আসেন কার্নিসে। কেউবা আগুন থেকে বাঁচতে আশ্রয় নেন হোটেলের ছাদে। কারও মৃতদেহ মেলে হোটেলের ঘর থেকে। কারও শৌচাগার থেকে।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
Advertisement

ভিডিও

New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire
Job Seekers Protest: ফের পথে চাকরিপ্রার্থীরা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ২০২২-এ TET উত্তীর্ণদের মিছিল
Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget