এক্সপ্লোর

Dutch Lawmaker on Nupur Sharma: বিশ্বমঞ্চে উল্টোছবি, নূপুরের পাশে ডাচ রাজনীতিবিদ

Nupur Sharma Controversy: নূপুর শর্মাকে সমর্থন করে একাধিক টুইট করেছেন ডাচ রাজনীতিবিদ এবং নেদারল্যান্ডসের আইনসভার সদস্য

নয়াদিল্লি: বিশ্বজুড়ে একাধিক দেশ কড়া সমালোচনা করেছে বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যের। দেশের ভিতরেও কড়া বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপিকে। কিন্তু একেবারে উল্টোদিকে দাঁড়িয়ে বিজেপি নেত্রীর বক্তব্যকে সমর্থন করলেন বিদেশের এক রাজনীতিবিদ। ওই বক্তব্যকে সমর্থন করে একাধিক টুইট করেছেন ডাচ রাজনীতিবিদ এবং নেদারল্যান্ডসের (Netherlands) আইনসভার সদস্য গির্ট উইল্ডার্স (Geert Wilders)। আরব দেশগুলিও গির্টের কড়া সমালোচনার মুখে পড়েছে।

সরব ডাচ রাজনীতিবিদ:
একটি টুইটে তাঁর দাবি, ঠিক তথ্য় দিয়েছেন নুপূর শর্মা (Nupur Sharma)। ভারতের তাঁর সমর্থনেই দাঁড়ানো উচিত।  ভারতের ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই বলে দাবি করেছেন তিনি। ভারতীয়দের নুপূর শর্মার পাশে দাঁড়ানো প্রয়োজন বলেও মনে করেন তিনি।

নিশানায় আরব দেশও:
নূপুর শর্মার বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছে একাধি আরব দেশ। তার বিরুদ্ধেও সরব হয়েছেন নেদারল্যান্ডসের ওই রাজনীতিবিদ। তিনি একটি টুইটে বলেছেন, মুসলিম দেশগুলিতে কোনও গণতন্ত্র নেই। সেখানে যেভাবে সংখ্য়ালঘুদের উপর অত্যাচার করা হয়, অসম্মান করা হয়। সেরকম আর কোথাও হয় না। এমনই অভিযোগ তাঁর। ওদেরই সমালোচনা করা উচিত।   

মুসলিম বিশ্বের একাধিক দেশ প্রবল সমালোচনা করেছে এই ঘটনার। ইতিমধ্যেই কুয়েতে একটি শপিং মলে ভারতীয় পণ্য বয়কট করা হয়েছে। অসন্তোষের একই ছবি আরও কিছু দেশে। সরকারি তরফেও বিবৃতি জারি করা হয়েছে।

কোন কোন দেশের প্রতিবাদ:
কুয়েত (Kuwait), ইরাক, ইরান, সৌদি আরব, কাতার, ওমান, আরব আমিরশাহি (UAE), জর্ডন, লিবিয়া, বাহরিন, মালদ্বীপ, আফগানিস্তান, ইন্দোনেশিয়া এই মন্তব্যে কড়া সমালোচনা করে বার্তা দিয়েছে। এমনকী ভারত সরকারের তরফে ক্ষমাপ্রার্থনা চাওয়া হয়েছে। Organisation of Islamic Cooperation (OIC) এই মন্তব্যের কড়া সমালোচনা করে ইউনাইটেড নেশনের তরফে পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। ভারতে যাতে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত থাকে তা দেখার অনুরোধ করা হয়েছে।  ভারত সরকারের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, এই মন্তব্য ভারত সরকার সমর্থন করে না। ভারত সরকারের ধ্যানধারণার পরিপন্থী এই উক্তি। 

আরও পড়ুন: বিতর্কিত মন্তব্যে বাড়ছে চাপ, এবার হামলার হুঁশিয়ারি আল-কায়দার

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
App Cab Ban Demands: বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
Cyclone Akvan : এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
Tamil Nadu News : তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত
তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget