এক্সপ্লোর

O Mitron Virus: ওমিক্রনের চেয়ে ‘ও মিত্রোঁ’ অনেক বেশি ভয়ঙ্কর, মন্তব্য শশী তারুরের

O Mitron Virus: দেশবাসীর উদ্দেশে ভাষণে সাধারণত নাগরিকদের ‘মিত্রোঁ’ বলে সম্বোধন করে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। যদিও তারুর সরাসরি মোদির নাম মুখে আনেননি।

নয়াদিল্লি: ওমিক্রনের (COVID Variant Omicron) চেয়ে অনেক বেশি বিপজ্জনক ‘ও মিত্রোঁ’ (O Mitron)। নেটমাধ্যমে এমনই দাবি করলেন কংগ্রেস সাংসদ শশী তারুর (Sashi Tharoor)। দেশবাসীর উদ্দেশে ভাষণে সাধারণত নাগরিকদের ‘মিত্রোঁ’ বলে সম্বোধন করে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাই সরাসরি নাম না নিলেও, আসলে মোদিকে নিশানা করেই তারুর এমন মন্তব্য করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

সংসদে বাজেট অধিবেশনের সূচনার আগে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী শিবিরের সাংসদদের সহযোগিতা প্রার্থনা করেন মোদি। তার পরই টুইটারে বিশেষ টুইটটি করেন কংগ্রেস সাংসদ। তিনি লেখেন, ‘ওমিক্রনের চেয়ে ঢের বেশি বিপজ্জনক ও মিত্রোঁ। ক্রমবর্ধমান মেরুকরণ, ঘৃণার প্রচার, ধর্মান্ধতা,  সংবিধানের উপর লাগাতার আঘাত এবং গণতন্ত্রের দুর্বল হয়ে পড়ার মধ্যে দিয়ে প্রতিদিন এর প্রকোপ টের পাচ্ছি আমরা। এই ভাইরাসের কোনও মৃদু বিকল্প নেই।’

দেশবাসীকে সম্বোধন করতে এক সময় প্রায়শই ‘মিত্রোঁ’ শব্দটি শোনা যেত প্রধানমন্ত্রীর মুখে। তা নিয়ে নেটমাধ্যম ছেয়ে গিয়েছিল মিমে। এমনকি প্রধানমন্ত্রীর দফতর থেকে গুরুত্বপূর্ণ ঘোষণার কথা জানানো হলে, নানা রকম মস্করা চলত নেটমাধ্যমে। আজও প্রধানমন্ত্রীর ভাষণের আগে তেমন অনেক লেখা চোখে পড়ে।

আরও পড়ুন: Budget Session 2022: ‘ভোট ভোটের জায়গায়’, বাজেট অধিবেশনে বিরোধীদের কাছে সহযোগিতার আর্জি মোদির

কিন্তু তারুরের মতো সাংসদের এমন মন্তব্যে তীব্র আপত্তি জানিয়েছেন বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। তাঁর কথায়, ‘‘রাহুল গাঁধী কোবিড নিয়ে কাঁদুনি গেয়ে চলেছেন। অথচ এ নিয়ে মস্করা করে পরিস্থিতির গুরুত্ব লঘু করে দিচ্ছে কংগ্রেস।’’

এ নিয়ে যদিও কোনও প্রতিক্রিয়া দেননি তারুর। তবে বিগত বেশ কিছু দিন ধরেই বিজেপি এবং দলের নেতাদের কটাক্ষ করে চলেছেন তিনি। ‘‘এত দিন কবরস্থানের পিছনে টাকা ঢালা হয়েছে, এ এখন তীর্থে খরচ করা যাচ্ছে’’ বলে সম্প্রতি ভোটের প্রচারে মন্তব্য করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর উদ্দেশে তারুর লেখেন, ‘তুমি জানো না, কত ক্ষতি করেছো, দেশকে শ্মশান এবং কবরস্থান করে দিয়েছো, গঙ্গা-যমুনা সংস্কৃতির অপমান করেছো, কত ভাইকে হিন্দু-মুসলিমে ভাগ করেছো।’  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget