এক্সপ্লোর

Om Birla Update: ২০২৩-এর মধ্যেই 'এক দেশ, এক আইন প্রণয়ন মঞ্চ,' জানালেন লোকসভার স্পিকার

One Nation, One Legislative Platform: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্ধৃতিকে সামনে রেখে ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে লাগাতার ‘এক দেশ, এক নির্বাচন’ এবং ‘এক দেশ, এক আইন প্রণয়ন মঞ্চ’-এর দাবি তুলে আসছে বিজেপি।

নয়াদিল্লি: এক দেশ, এক নির্বাচনের জন্য এ যাবৎ সওয়াল করে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ বার ‘এক দেশ, এক আইন প্রণয়ন মঞ্চ’ (One Nation One Legislative Platform)কার্যকর করার কথা জানালেন লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla)। ২০২৩ সালের মধ্যেই গোটা দেশে এই নিয়ম কার্যকর করা হবে বলে জানিয়েছেন তিনি। এর আওতায়, লোকসভা, রাজ্যসভা, রাজ্যের বিধানসভা এবং বিধান পরিষদকে একছাতার নীচে আনা হবে বলে জানিয়েছেন তিনি।

২০২৩ সালের মধ্যেই ‘এক দেশ, এক আইন প্রণয়ন মঞ্চ’ কার্যকর হবে

শুক্রবার বাজেট অধিবেশনের সমাপ্তির পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন ওম বিড়লা। সেখানে তিনি বলেন, “সমস্ত আইনসভাকে এক মঞ্চে আনতে কাজ করছি আমরা। আমার বিশ্বাস, ২০২৩-এর মধ্যেই এই বিনিয়মং কার্যকর হয়ে যাবে।”

এতে দেশের আইনসভার কাজকর্ম সংক্রান্ত যাবতীয় তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সহজতর হবে বলে দাবি লোকসভা স্পিকারের। তাঁর কথায়, “মেটাডেটার মাধ্যমে আইনসভার কাজকর্ম সংক্রান্ত যআবতীয় তথ্য তুলে ধরা হবে। তাতে সাধারণ মানুষ আইনসভায় গৃহীত যাবতীয় সিদ্ধান্ত সম্পর্কে বিশদে জানতে পারবেন। সেই পরিকল্পনাকে বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছই আমরা।”

আরও পড়ুন: Investment Tips: স্টেট ব্যাঙ্কের এফডি বনাম পোস্ট অফিসের টিডি, কোথায় টাকা রাখলে আপনার বেশি লাভ ?

লোকসভার স্পিকার জানিয়েছেন, সূচনাপর্বে শুধুমাত্র লিখিত নথি তুলে ধরা হবে। এই প্ল্যাটফর্ম কোনও অ্যাপ নয়। তাতে সরাসরি বিধানসভার অধিবেশন দেখা যাবে না। তবে সেখানে গৃহীত সিদ্ধান্ত, তর্ক-বিতর্কের লিখিত প্রতিলিপি তুলে ধরা হবে।এর আগেও, একাধিক বার ‘এক দেশ, এক আইন প্রণয়ন মঞ্চ’-এর পক্ষে সওয়াল করতে দেখা গিয়েছে ওম বিড়লাকে। গত বছরই তিনি জানান যে, লোকসভা, রাজ্যসভা, বিধানসভা এবং বিধান পরিষদগুলির জন্য অভিন্ন আদর্শ বিধি চালু করবে দেশের সংসদ।

কেন্দ্রীয় পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে বিরোধীরা

২০২১ সালের নভেম্বর মাসে প্রিসাইডিং অফিসারদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে ‘এক দেশ, এক আইন প্রণয়ন মঞ্চ’-এর বিষয়টি উত্থাপন করেন মোদি। তিনি জানান, দেশের সংসদীয় কার্যাবলীর প্রযুক্তিকরণেই এমন সিদ্ধান্ত। একই সঙ্গে এই পদক্ষেপে দেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে এক সুতোয় বেঁধে ফেরা সম্ভব হবে।

স্বাধীনতা উত্তর পর্বে কাশ্মীর সমস্যা নিয়ে ‘এক দেশে দুই বিধান চলবে না’ ধ্বনি তুলেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর সেই উদ্ধৃতিকে সামনে রেখেই ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে লাগাতার ‘এক দেশ, এক নির্বাচন’ এবং ‘এক দেশ, এক আইন প্রণয়ন মঞ্চ’-এর দাবি তুলে আসছে বিজেপি।

বিরোধী শিবির গোড়া থেকেই তার বিরোধিতা করছে। ওম বিড়লার এই ঘোষণা নিয়েও তাই বিতর্ক শুরু হয়েছে। কারণ ২০২৪-এ পরবর্তী লোকসভা নির্বাচন। তার আগে রাজ্যের কাজকর্মেও কেন্দ্রের বিজেপি সরকার হস্তক্ষেপ করতে চাইছে বলে অভিযোগ বিরোধীদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US India Relations: ভারতকে শাস্তি দেওয়ার ভাবনা? ১০০ শতাংশ শুল্ক চাপাবেন ট্রাম্প? বিল পাস হল আমেরিকার সেনেটে
ভারতকে শাস্তি দেওয়ার ভাবনা? ১০০ শতাংশ শুল্ক চাপাবেন ট্রাম্প? বিল পাস হল আমেরিকার সেনেটে
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
Jharkhand Student Protest: প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget