এক্সপ্লোর

Goa Hospital Oxygen Leak : গোয়ার কোভিড হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক, আতঙ্ক

তীব্র বেগে বেরিয়ে আসছে গ্যাস । চারিদিকে সৃষ্টি করছে সাদা ধোঁয়া । গ্যাস লিক হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে রোগী এবং রোগীর আত্মীয়দের মধ্যে।

পানাজি : দেশজুড়ে অক্সিজেনের সঙ্কটের মধ্যেই এবার বিপত্তি গোয়ায়। গোয়া হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক করে আতঙ্ক ছড়িয়েছে। 
মঙ্গলবার বিকেলের ঘটনা। দক্ষিণ গোয়ার জেলা হাসপাতালে  মূল অক্সিজেন ট্যাঙ্কাটি লিক করে আতঙ্কের সৃষ্টি হয়। শেষ পাওয়া খবর অনুযারী, পাঁচটি অগ্নিনির্বাপক ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে । এই হাসপাতালে বহু করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

সেই সময়কার ভিডিও ভাইরাল হয়েছে । দেখা যাচ্ছে,  তা থেকে তীব্র বেগে বেরিয়ে আসছে গ্যাস । চারিদিকে সৃষ্টি করছে সাদা ধোঁয়া । গ্যাস লিক হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে রোগী এবং রোগীর আত্মীয়দের মধ্যে।

এর আগে মহারাষ্ট্র একটি হাসপাতালে অক্সিজেন ট্যাংক থেকে গ্যাস লিক করে ভয়ঙ্কর ঘটনা ঘটে। তাতে বেশ কিছু কোভিড আক্রান্তের মৃত্যু পর্যন্ত হয় ।

গোয়ার এই ঘটনা স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়াচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগীর আত্মীয়দের মধ্যে । সূত্রের খবর মঙ্গলবার বিকেলে যখন গ্যাসের মূল স্টোরেজে অক্সিজেন ভরা হচ্ছিল তখনই এই ঘটনা ঘটে । যদিও এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি । দক্ষিণ গোয়া জেলা হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে এটি সরকার পরিচালিত সবথেকে বড় হাসপাতাল, যেখানে কোভিড রোগীদের চিকিৎসা চলছে। আপাতত ভয় পাওয়ার কারণ নেই। 

গত ২১ এপ্রিল মহারাষ্ট্রের নাসিকের ডাঃ জাকির হুসেন হাসপাতালে ট্যাঙ্কার ভর্তি করার সময় অক্সিজেন লিক হয়ে ২২ করোনা রোগীর মৃত্যু হয় । ওই হাসপাতালে ভেন্টিলেটরে ছিলেন মৃত ২২ জন করোনা আক্রান্ত । নাসিকের ওই কোভিড হাসপাতালের  ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। করোনা আক্রান্ত অনেকেই ছিলেন ভেন্টিলেশনে । তাদের অক্সিজেন চলছিল। অক্সিজেনের অভাবে ছটফট করতে করতে মৃত্যু হয় তাঁদের। 


সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, অক্সিজেনের একটি ট্যাঙ্কার লিক করে ভয়ঙ্কর দুর্ঘটনাটি  ঘটে নাসিকের হাসপাতালে । হাসপাতাল ও প্রশাসনিক আধিকারিকরা দ্রুত ঘটনা স্থলে পৌঁছান । ইতিমধ্যেই ওই হাসপাতাল থেকে ২0 জনের বেশি করোনা রোগীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ।




 

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Crime News: সরকারি হাসপাতালের মেঝেয় শুয়ে রোগী, চাদর সরিয়ে নিগ্রহ, ভয়ঙ্কর ঘটনা, ধরা পড়ল সিসিটিভিতে
সরকারি হাসপাতালের মেঝেয় শুয়ে রোগী, চাদর সরিয়ে নিগ্রহ, ভয়ঙ্কর ঘটনা, ধরা পড়ল সিসিটিভিতে

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget