এক্সপ্লোর

Pegasus spyware: গোপনে চালু করে দিতে পারে ফোনের মাইক্রোফোন ও ক্যামেরা! আর কী কী করতে পারে পেগাসাস? 

কীভাবে কাজ করে এই স্পাইওয়্যার, সেই সম্পর্কে জানিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা

নয়াদিল্লি: ইজরায়েলি সংস্থাকে দিয়ে বিশ্বে ট্যাপ করা হয়েছে ৫০ হাজারের বেশি ফোন। পেগাসাস স্পাইওয়্যারকে হাতিয়ার করে আড়ি পাতা হয়েছে ১৮০ জন সাংবাদিকের ফোনে। চাঞ্চল্যকর এই রিপোর্ট গতকাল প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’। 

কীভাবে কাজ করে এই স্পাইওয়্যার, সেই সম্পর্কে জানিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। ‘দ্য গার্ডিয়ান’-এর রিপোর্টে বলা হয়েছে, পেগাসাস স্পাইওয়্যার এক ধরনের ম্যালওয়্যার। 

যা যে কোনও আইফোন বা অ্যান্ড্রয়েড ফোন থেকে মেসেজ, ফোটো, ইমেল, কল রেকর্ড, চ্যাট হাতিয়ে নিতে পারে। এমনকী গোপনে চালু করে দিতে পারে ফোনের মাইক্রোফোন ও ক্যামেরা। একসঙ্গে একাধিক ব্যক্তির ফোনে নজরদারি চালাতে পারে এটি।  

ইজরায়েলি সংস্থা এনএসও গ্রুপের দাবি, মূলত জঙ্গি ও অপরাধীদের ওপর নজরদারিতে ব্যবহৃত হয় পেগাসাস স্পাইওয়্যার। সেই উদ্দেশ্যেই তা বিক্রি করা হয় সরককারকে। 

‘দ্য গার্ডিয়ান’-এর চাঞ্চল্যকর রিপোর্টে আরও বলা হয়েছে, ইজরায়েলি সংস্থা এনএসও গ্রুপ অন্তত ৪০টি দেশের সরকারকে পেগাসাস স্পাইওয়্যার বিক্রি করেছে। যে সব ফোনে আড়ি পাতা হয়েছে, তাদের মধ্যে সব থেকে বেশি নম্বর রয়েছে ভারত, হাঙ্গেরি, সংযুক্ত আরব আমিরশাহী সহ ১০টি দেশের। 

ওই সব ফোনের তালিকা প্রথমে হাতে আসে একটি ফরাসি সংস্থা এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের। পরে দেওয়া হয় ‘দ্য ওয়্যার’, ‘দ্য গার্ডিয়ান’, ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর মতো ১৬টি সংবাদ প্রতিষ্ঠানের হাতে। শুরু হয় কোলাবোরেটিভ ইনভেস্টিগেশন। 

হাতে আসা ১ হাজার ৫৭১টি ফোন নম্বরের মধ্যে পেগাসাস স্পাইওয়্যার আছে কিনা তার ফরেন্সিক পরীক্ষা করা হয়।  ভারতে যে ১৩টি আইফোন পরীক্ষা করা হয়, তার ৯টিতে আড়িপাতার প্রমাণ মেলে। ৭টির মধ্যে স্পাইওয়্যারের অস্তিত্ব পাওয়া যায়। 

অন্যদিকে, নিউজ ওয়েবসাইট ‘দ্য ওয়্যার’ লিখেছে, ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে ভারতের ৩০০-র বেশি ভেরিফায়েড ফোন নম্বর ট্যাপ করা হয়েছে। আড়ি পাতা হয়েছে ৪০ জনেরও বেশি সাংবাদিকের ফোনে। 

পাশাপাশি, ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে ভারতের বিভিন্ন চর্চিত মামলার সঙ্গে যুক্ত আইনজীবী, তাঁদের পরিচিত ও আত্মীয়দের নম্বরেও আড়ি পাতা হয়। 

রিপোর্টে প্রকাশ, কয়েকটি ক্ষেত্রে ফোনে আড়ি পাতার জন্য পেগাসাস পাঠানো হয়েছে এসএমএস , হোয়াটসঅ্যাপ মেসেজ বা অন্যান্য লিঙ্কের মাধ্যমে। শুধু মোবাইল ফোন নয়, পেগাসাস ঢোকানো হয়েছে অনেক ল্যাপটপেও।

সেরা শিরোনাম

Israel Election: ইজরায়েলে রাজনৈতিক অস্থিরতা, ভারতের চিন্তা কোথায়? প্রতিরক্ষা থেকে তেল, প্রভাব পড়তে পারে একাধিক ক্ষেত্রে
ইজরায়েলে রাজনৈতিক অস্থিরতা, ভারতের চিন্তা কোথায়? প্রতিরক্ষা থেকে তেল, প্রভাব পড়তে পারে একাধিক ক্ষেত্রে
PM Modi : নিশানা করেছিলেন খাড়গে, তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রধানমন্ত্রীর ; 'জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত...'
নিশানা করেছিলেন খাড়গে, তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রধানমন্ত্রীর ; 'জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত...'
SC On Indranil Sen: সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের, দেশের শীর্ষ আদালত জানিয়েছে,
সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের, দেশের শীর্ষ আদালত জানিয়েছে, "আপনাদের বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর.."
SIR News : সুপ্রিম কোর্টের কড়া অবস্থান, ৫ রাজ্য ও দিল্লির SIR প্রক্রিয়া নিয়ে এই সিদ্ধান্ত কমিশনের...
সুপ্রিম কোর্টের কড়া অবস্থান, ৫ রাজ্য ও দিল্লির SIR প্রক্রিয়া নিয়ে এই সিদ্ধান্ত কমিশনের...

ভিডিও

Kaustav Bagchi | অনুষ্ঠান থেকে ফেরার সময় কৌস্তুভের গাড়ির সামনে গো ব্যাক স্লোগান
Swasthya Sathi Card: স্বাস্থ্যসাথীতেও 'ভূত'! ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো কার্ডের খোঁজ
West Midnapore: সবং-য়ে সরকারি আধিকারিককে মারধরের অভিযোগ, গ্রেফতার বিজেপি কর্মী শান্তনু মিশ্র
Odisha News | ওড়িশার বিভিন্ন নদী প্লাবিত, প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি । চলছে উদ্ধারকাজ
Locket On Mamata |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget