এক্সপ্লোর

নরেন্দ্র মোদি ২৪ ক্যারেট সোনা, যোগ্য নেতৃত্ব এবং দক্ষ সরকারের উদাহরণ: রাজনাথ সিংহ

'প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায়' উন্নত রাস্তা তৈরি এবং শহরের সঙ্গে গ্রামকে যুক্ত করায় অটল বিহারী বাজপেয়ীর অবদানের কথা বলেন রাজনাথ সিংহ

নয়াদিল্লি: 'বিগত ২০ বছরের যাত্রাপথে বহু প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। যেভাবে তিনি পরিস্থিতি সামাল দিয়েছেন তা দৃষ্টান্ত স্থাপন করেছে। নেতৃত্ব এবং যথাযোগ্য সরকার তৈরির ক্ষেত্রে এটি একটি কেসস্টাডি হতে পারে।' শুক্রবার একটি ম্যানেজমেন্ট স্কুলের অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। 

এ দিন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, 'আসল নেতৃত্বকে তার সততা এবং উদ্দেশ্য দিয়েই চেনা যায় এবং এই দু-এর সঙ্গেই নরেন্দ্র মোদি হলেন খাঁটি ২৪ ক্যারেট সোনা। 

শুক্রবার ম্যানেজমেন্ট স্কুলের অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রীর প্রশংসায় সুর চড়িয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। তাঁর কথায়, 'যদি আমরা নরেন্দ্র মোদির ২০ বছরের সফর দেখি, সে ক্ষেত্রে লক্ষ করা যাবে, এই সময়কালে একের পর এক কঠিন চ্যালেঞ্চ এসেছে তাঁর সামনে। যেভাবে তিনি পরিস্থিতির মোকাবিলা করেছেন সেটা অবশ্যই যে কোনও ম্যানেজমেন্ট স্কুলের পঠনযোগ্য কেস স্টাডি হতে পারে। কীভাবে একজন সফল নেতা হওয়া যায় এবং দক্ষ সরকার গঠন করার যায়, মোদিজি তার উদাহরণ।'

এ দিন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারীর অবদানের কথাও উল্লেখ করেন রাজনাথ সিংহ। 'প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায়' উন্নত রাস্তা তৈরি এবং শহরের সঙ্গে গ্রামকে যুক্ত করায় অটল বিহারী বাজপেয়ীর অবদানের কথা বলেন তিনি। 

 রাজনাথ সিংহের কথায়, 'গুজরাটে নগরায়নের নতুন সংজ্ঞা তৈরি করেছেন মোদি।' পাশাপাশি এদিন সবকা সাথ, সবকা বিকাশেরও প্রভূত প্রশংসা শোনা গিয়েছে প্রতিরক্ষামন্ত্রীর গলায়। 

আরও পড়ুন- ইতালির উদ্দেশে রওনা প্রধানমন্ত্রীর, কী কী কর্মসূচি রয়েছে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Air India Flight : মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
Tamil Nadu News : অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget