এক্সপ্লোর

PM Modi : ভারতীয় বায়ুসেনাকে 'মেক ইন ইন্ডিয়া'-য় তৈরি হাল্কা কমব্যাট হেলিকপ্টার তুলে দেবেন প্রধানমন্ত্রী

PM Narendra Modi : অনুষ্ঠান থেকেই প্রধানমন্ত্রী ভারতীয় সেনাবাহিনীর হাতে 'মেড ইন ইন্ডিয়া'-য় তৈরি ড্রোন হস্তান্তরিত করবেন। যা সারা দেশে বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা যাবে

নয়া দিল্লি : 'মেক ইন ইন্ডিয়া'-য় প্রতিরক্ষা খাতে নয়া পদক্ষেপ। এবার 'মেক ইন ইন্ডিয়া'-য় তৈরি হাল্কা কমব্যাট হেলিকপ্টার তুলে দেওয়া হবে ভারতীয় বায়ুসেনার হাতে। উত্তরপ্রদেশের ঝাঁসিতে 'ঝাঁসি জলসা' অনুষ্ঠানের মধ্যে দিয়ে বায়ুসেনার হাতে ওই হেলিকপ্টার তুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অনুষ্ঠান থেকেই প্রধানমন্ত্রী ভারতীয় সেনাবাহিনীর হাতে 'মেড ইন ইন্ডিয়া'-য় তৈরি ড্রোন হস্তান্তরিত করবেন। যা সারা দেশে বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা যাবে। 

আরও পড়ুন ; ‘ভারতীয় সংস্থাগুলিতে এখন রেকর্ড বিনিয়োগ আসছে, মেড ইন ইন্ডিয়া তকমা শক্তিশালী হচ্ছে’, বললেন নরেন্দ্র মোদি

প্রতিরক্ষা সচিব এই সংক্রান্ত অনুষ্ঠানের বিস্তারিত দেওয়ার সময় সাংবাদিক বৈঠকে বলেন, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, এইচএএল-এর ডিজাইন করা লাইট কমব্যাট হেলিকপ্টার (এলসিএইচ) ভারতীয় বায়ুসেনাকে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। এলসিএইচ হল বিশ্বের একমাত্র আক্রমণকারী হেলিকপ্টার যেটি প্রচুর পরিমাণ অস্ত্র ও জ্বালানি নিয়ে ৫০০০ মিটার উচ্চতায় অবতরণ ও টেক-অফ করতে পারে।

আরও পড়ুন ; আত্মনির্ভর ভারতে বড় পদক্ষেপ, ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য বিমান বানাবে টাটা

নৌবাহিনীর জন্য প্রধানমন্ত্রী DRDO-র ডিজাইন করা অ্যাডভান্সড ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট হস্তান্তর করবেন। এর পাশাপাশি ভারতীয় বিমানবাহী বিক্রান্ত। প্রতিরক্ষা সচিব আরও বলেন, ডেস্ট্রয়ার, ফ্রিগেট সহ বিভিন্ন নৌ জাহাজে অ্যাডভান্সড ইডব্লিউ স্যুট ব্যবহার করা হবে এবং এটি হবে 'আত্মনির্ভর ভারত'-এর দিকে একটি বড় পদক্ষেপ। ”

আরও পড়ুন ; মেক ইন ইন্ডিয়ার সঙ্গে কর্মসংস্থান ও রফতানির গতি বাড়ানোর চেষ্টা চলছে, বললেন প্রধানমন্ত্রী

এর পাশাপাশি প্রধানমন্ত্রী ভারত ডায়নামিক্স লিমিটেডের অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইলের প্রপালসন সিস্টেম বিকাশের জন্য ৪০০ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উত্তরপ্রদেশে সরকারের তৈরি প্রতিরক্ষা শিল্প করিডরের ঝাঁসি নোডের প্রথম প্রকল্প হবে এটি। প্রধানমন্ত্রী কর্মীদের শ্রদ্ধা জানাতে দুটি কিয়স্ক এবং একটি অ্যাপ সহ রাজধানীতে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ সম্পর্কিত দুটি প্রকল্পও চালু করবেন।

 

সেরা শিরোনাম

Cancer Cases: মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
Weekly Insulin: রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
US Attacks Iran: ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত
ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত
NIA Raids: IS ও আল কায়েদার জেহাদি মতাদর্শ প্রচারের অভিযোগ, পশ্চিমবঙ্গ-সহ দেশজুড়ে ২০ জায়গায় NIA তল্লাশি
IS ও আল কায়েদার জেহাদি মতাদর্শ প্রচারের অভিযোগ, পশ্চিমবঙ্গ-সহ দেশজুড়ে ২০ জায়গায় NIA তল্লাশি

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget