এক্সপ্লোর

PPF-এ সবথেকে বেশি লাভ পেতে চান ? আজ বিনিয়োগ না করলে হারাবেন অনেককিছু

Public Provident Fund: হাতে রয়েছে আর মাত্র কিছু ঘণ্টা। PPF থেকে সর্বোচ্চ বার্ষিক রিটার্ন পেতে ৫ এপ্রিল আজই জমা দিন টাকা।

Public Provident Fund: হাতে রয়েছে আর মাত্র কিছু ঘণ্টা। PPF থেকে সর্বোচ্চ বার্ষিক রিটার্ন পেতে ৫ এপ্রিল আজই জমা দিন টাকা। এর কারণ কী জানেন ?

এই স্বল্প সঞ্চয় প্রকল্পের নিয়ম অনুসারে পিপিএফ-এ সুদের হার মাসের পঞ্চম দিন শেষ দিনের মধ্যে ন্যূনতম ব্যালেন্সের উপর ভিত্তি করে হিসেব করা হয়। সেই কারণে ৫ এপ্রিলের মধ্যে PPF অ্যাকাউন্টে সর্বোচ্চ সুদ পেতে টাকা জমা হয়েছে কিনা তা নিশ্চিত করা উচিত।

PPF Update : ১.৫০ লক্ষ টাকা রাখতে পারবেন সর্বোচ্চ
উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি আপনার PPF অ্যাকাউন্টের ব্যালেন্স ২ লক্ষ টাকা হয় ও আপনি একবারে এতে আরও ১.৫ লক্ষ টাকা রাখতে চান, তাহলে ৫ এপ্রিলের পরে বিনিয়োগ করলে কিছু সুদ হারাবেন।

Public Provident Fund: ৫ তারিখের পর বিনিয়োগে কী ক্ষতি ?
আপনি যদি 5 এপ্রিলের আগে 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনার নতুন PPF অ্যাকাউন্টের ব্যালেন্স হবে 3.5 লক্ষ টাকা (আগে 2 লক্ষ টাকা এবং এখন 1.5 লক্ষ)৷ পিপিএফ-এর নিয়ম অনুসারে, তহবিলের উপর মাসিক সুদ গণনা করা হবে পুরো 3.5 লক্ষ টাকা, যা প্রায় 2,070 টাকা। যদি 5 এপ্রিলের পরে অতিরিক্ত 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করা হয়, তবে তা এপ্রিল মাসের গণনাকৃত সুদের জন্য বিবেচনা করা হবে না।

PPF একটি স্বল্প সঞ্চয় প্রকল্প যা বর্তমানে প্রতি বছর 7.1 শতাংশ সুদ দেয়। এই স্কিমে সুদের হার ত্রৈমাসিক ভিত্তিতে পর্যালোচনা করা হয়। গত সপ্তাহে সর্বশেষ পর্যালোচনায়, এপ্রিল-জুন 2023 ত্রৈমাসিকের জন্য সুদের হার 7.1 শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছিল। একজন বিনিয়োগকারী এই স্কিমের অধীনে বার্ষিক 500 টাকা ও সর্বোচ্চ 1,50,000 টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।

স্কিমটির মূল মেয়াদ 15 বছর। তারপরে, গ্রাহকের আবেদনের ভিত্তিতে এটি প্রতি পাঁচ বছরের এক বা একাধিকবার বাড়ানো যেতে পারে। নির্দিষ্ট তারিখে অ্যাকাউন্টের বয়স ও ব্যালেন্সের উপর নির্ভর করে ঋণ ও টাকা তোলার অনুমতি দেওয়া হয়। এই স্কিমের মাধ্যমে বিনিয়োগের জন্য আয়কর সুবিধাও পাওয়া যায়। পিপিএফ কেন্দ্রীয় সরকারের একটি ঝুঁকিমুক্ত বিনিয়োগ।

আংশিক প্রত্যাহারের সুবিধা 

পিপিএফ অ্যাকাউন্টের কমপক্ষে ছয় বছর পূর্ণ হওয়ার পরে এখান থেকে আংশিক টাকা তোলার অনুমতি দেওয়া হয়। এই ক্ষেত্রে তহবিলের মাত্র 50 শতাংশ প্রত্যাহার করার অনুমতি দেওয়া হয়। অবশিষ্ট তহবিল PPF অ্যাকাউন্টে থেকে যায়। অ্যাকাউন্ট খোলার পরে 6 ষষ্ঠ আর্থিক বছর থেকে PPF থেকে আংশিক টাকা তোলা যেতে পারে। পিপিএফ অ্যাকাউন্টের আংশিক উত্তোলনের উপর, কোনও ট্যাক্স ধার্য হয় না। প্রতি আর্থিক বছরে কেবল একটি আংশিক প্রত্যাহার অনুমোদিত। এর জন্যও যেখানেই পিপিএফ অ্যাকাউন্ট খোলা হয় সেখানেই ব্যাঙ্ক বা পোস্ট অফিসে ফর্ম সি জমা দেওয়া হয়।

মেয়াদের আগে বন্ধ করলে 

নির্দিষ্ট শর্তের অধীনে মেয়াদ পূরণের আগে বন্ধ করার অনুমতিও দেওয়া হয় এই স্কিমে। পিপিএফ অ্যাকাউন্টের কমপক্ষে পাঁচ বছর সম্পূর্ণ হওয়ার পরেই পাবেন এই অনুমতি। এর আওতায় শিক্ষা ও স্বাস্থ্যের ভিত্তিতে পুরো তহবিল তোলা যায়। নির্দিষ্ট শর্তগুলির মধ্যে প্রাণহানি, অসুস্থতা বা অ্যাকাউন্ট হোল্ডার, তাঁর স্ত্রী বা সন্তানদের গুরুতর রোগগুলি অন্তর্ভুক্ত রয়েছে। শিশুদের বা অ্যাকাউন্ট হোল্ডারের উচ্চ শিক্ষার ক্ষেত্রেও মেয়াদের আগে বন্ধ করা যায় অ্য়াকাউন্ট।

আরও পড়ুন : Income Tax Return: আয়কর রিটার্ন দাখিলের আগে হাতে রেখেছেন এই জিনিসগুলি, জেনে নিন কী কী লাগবে

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
Sajjan Kumar Dies : প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget