এক্সপ্লোর

TMC : দিল্লির পর এবার উত্তরপ্রদেশ, কাল প্রয়াগরাজ যাচ্ছে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

Prayagraj Murder Case : যোগী-রাজ্য উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটে গেছে। এক পরিবারের ২ বছরের শিশু-সহ ৫ জনের গলা কেটে খুন করা হয়েছে...

কলকাতা : দিল্লির পর এবার উত্তরপ্রদেশে যাচ্ছে তৃণমূলের (TMC) ফ্যাক্ট ফাইন্ডিং টিম (Fact Finding Team)। কাল সকালে প্রয়াগরাজ যাচ্ছে তারা। ৫ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিমে থাকছেন দোলা সেন, মমতাবালা ঠাকুর, উমা সোরেন, সাকেত গোখলে, ললিতেশ ত্রিপাঠী। এর আগে দিল্লির জাহাঙ্গিরপুরীতে ঢুকতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এবার বিজেপি শাসিত রাজ্যে যাচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। 

যোগী-রাজ্য উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটে গেছে। এক পরিবারের ২ বছরের শিশু-সহ ৫ জনের গলা কেটে খুন করা হয়েছে। ধর্ষণে বাধা দেওয়াতেই গোটা পরিবারকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ। 

আরও পড়ুন ; নারকীয় ! 'ধর্ষণে বাধা দেওয়ায়' ২ বছরের শিশু-সহ গোটা পরিবারকে খুন !

প্রসঙ্গত, এরাজ্যে একের পর এক ঘটনায় যখন রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি, তখন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ভয়ঙ্কর হত্যাকাণ্ডের ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে। যোগী-রাজ্যে গলার নলি কেটে খুন করা হয়েছে ২ বছরের শিশু-সহ একই পরিবারের ৫ জনকে। পরিবারের দুই মহিলার বিবস্ত্র-রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে ঘর। ধর্ষণে বাধা দেওয়াতেই গোটা পরিবারকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ।

শনিবার সকালে, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ৫ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে আসেন, জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। পুলিশকে ঘিরে ক্ষোভ-প্রকাশ করেন নিহতদের আত্মীয় পরিজনরা। 

এই ঘটনার নিন্দা করে ইতিমধ্যে তৃণমূলের তরফে ট্যুইট করা হয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাল প্রয়াগরাজ যাচ্ছে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এনিয়ে তৃণমূল সাংসদ দোলা সেন বলেন, প্রথমত, উত্তরপ্রদেশের লখিমপুরে আমরা গিয়ছিলাম। ভোর পাঁচটায় ঢুকেছিলাম। তাই প্রয়াগরাজে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থেকে যে যাচ্ছি, তাতে ঢুকব নিশ্চয়ই। উত্তরপ্রদেশে আইন-শৃঙ্খলা সমস্যা নিয়ে যা যা হচ্ছে, সেটা সাধারণ মানুষের জানা দরকার। তাই আমাদের দলের তরফে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানো হচ্ছে। আমরা চেষ্টা করব, ওখানকার মানুষের সঙ্গে কথা বলার। সেখান থেকে যতটা তথ্য নিয়ে আসতে পারবে, তা সাধারণ মানুষকে এবং অবশ্যই আমাদের দলকে সবার আগে জানাব।

সেরা শিরোনাম

US-India Relations: সরবরাহ আটকে ভারতকে ভাতে মারতে চায় চিন? অপারেশন সিঁদুরে পাকিস্তানকে সাহায্য় সেই কারণেই? বলছে আমেরিকার সরকারি কমিটির রিপোর্ট
সরবরাহ আটকে ভারতকে ভাতে মারতে চায় চিন? অপারেশন সিঁদুরে পাকিস্তানকে সাহায্য় সেই কারণেই? বলছে আমেরিকার সরকারি কমিটির রিপোর্ট
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Crime News: সরকারি হাসপাতালের মেঝেয় শুয়ে রোগী, চাদর সরিয়ে নিগ্রহ, ভয়ঙ্কর ঘটনা, ধরা পড়ল সিসিটিভিতে
সরকারি হাসপাতালের মেঝেয় শুয়ে রোগী, চাদর সরিয়ে নিগ্রহ, ভয়ঙ্কর ঘটনা, ধরা পড়ল সিসিটিভিতে
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget