এক্সপ্লোর

Jagdeep Dhankhar Resigns : পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা জগদীপ ধনকড়ের

WB Governor Jagdeep Dhankhar : আপাতত বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করবেন মণিপুরের রাজ্যপাল এলএ গণেশন

নয়া দিল্লি : পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। কাল বেলা ১২টায় উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র পেশ করবেন তিনি। এনডিএ প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন জগদীপ ধনকড়। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind)। আপাতত বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করবেন মণিপুরের রাজ্যপাল এলএ গণেশন। রাষ্ট্রপতি ভবন থেকে বিবৃতি দিয়ে এমনটাই জানানো হল।

আরও পড়ুন ; এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকড়, জানালেন নাড্ডা

জগদীপ ধনকড়কে প্রার্থী করেছে NDA-

উপ রাষ্ট্রপতি পদের জন্য পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar) প্রার্থী করেছে বিজেপি (BJP) নেতৃত্বাধীন NDA। বিজেপির (BJP) সংসদীয় দলের বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার সাংবাদিক বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, ‘কৃষক-পুত্র জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী’। শনিবারই দিল্লি যান রাজ্যপাল জগদীপ ধনকড়। দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।  প্রধানমন্ত্রীর দফতরের তরফে ট্যুইট করে জানানো হয় সে কথা। 

ট্যুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ‘জগদীপ ধনকড় সবসময় কৃষক, যুবক, নারী ও প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করেছেন। জগদীপ ধনকড়কে আমাদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করতে পেরে আনন্দিত। সংবিধান সম্পর্কে অসাধারণ জ্ঞানের অধিকারী জগদীপ ধনকড়'।  ট্যুইটে মোদি আরও লেখেন, ‘আমি নিশ্চিত তিনি রাজ্যসভার একজন অসামান্য চেয়ারম্যান হবেন। জাতীয় অগ্রগতিকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে অধিবেশন কক্ষের কাজ পরিচালনা করবেন’।

আগামী ৬ অগাস্ট উপ রাষ্ট্রপতি নির্বাচন হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৯ জুলাই, মঙ্গলবার। আজ, সোমবার মনোনয়ন দেবেন জগদীপ ধনকড়। তার আগে রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন বাংলার রাজ্যপাল। 

কিন্তু মোদি-অমিত শাহরা, বাংলার রাজ্যপালকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে বেছে নেওয়ায়, রবিবার সরগরম থাকল বঙ্গ রাজনীতি। তৃণমূল সরকারকে লাগাতার আক্রমণ করেছেন, তারই পুরস্কার পেয়েছেন। জগদীপ ধনকড়ের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়া নিয়ে, এভাষাতেই কটাক্ষ করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি বলেন, আশা করছি সমর্থন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

এদিকে বিপক্ষে মার্গারেট আলভার নাম ঘোষণা করেছে বিরোধীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget