এক্সপ্লোর

NDA Vice President Candidate: এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকড়, জানালেন নাড্ডা

Jagdeep Dhankhar: জেপি নাড্ডা বলেন, ‘কৃষক-পুত্র জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী’।

নয়াদিল্লি: উপ-রাষ্ট্রপতি নির্বাচনে নরেন্দ্র মোদির নতুন চমক। উপ রাষ্ট্রপতি পদের জন্য পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar) প্রার্থী করল বিজেপি (BJP) নেতৃত্বাধীন NDA। বিজেপির (BJP) সংসদীয় দলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন নাড্ডা (JP Nadda)। শনিবার সাংবাদিক বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, ‘কৃষক-পুত্র জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী’। শনিবারই দিল্লি যান রাজ্যপাল জগদীপ ধনকড়। দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।  প্রধানমন্ত্রীর দফতরের তরফে ট্যুইট করে জানান হয় সে কথা।

শনিবার দিল্লিতে (Delhi) গিয়ে প্রথমে নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করেন ধনকড়। তার আগে শুক্রবার অমিত শাহের (Narendra Modi) সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর শনিবার সন্ধেয় উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী বাছাই করতে বৈঠকে বসে বিজেপির সংসদীয় বোর্ড। উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিং (Rajnath Singh)। সেখানেই জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar) প্রার্থী করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

একনজরে জগদীপ ধনকড়ের কর্মজীবন


  • ১৯৫১ সালের ১৮ মে রাজস্থানের ঝুনঝুনু জেলার কিথানায় জন্ম জগদীপ ধনকড়ের
  • ১৯৭৮-৭৯ সালে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে LLB পাস করেন তিনি
  • আইনজীবী হিসাবে দীর্ঘদিন রাজস্থান হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছেন জগদীপ ধনকড়
  • ১৯৮৯ সালে রাজস্থানের ঝুনঝুনু থেকে জনতা দলের হয়ে লোকসভা ভোটে জয়ী হন তিনি
  • ১৯৯০ সালে কেন্দ্রীয় সংসদীয় প্রতিমন্ত্রী হন
  • ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত রাজস্থানের কিষণগড়ের বিধায়ক ছিলেন তিনি
  • ২০০৩ সালে বিজেপিতে যোগ দেন জগদীপ ধনকড়
  • ২০১৯ সালের ৩০ জুলাই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে শপথ নেন তিনি

পশ্চিমবঙ্গের (West Bengal) রাজ্যপাল পদে বসার পর থেকেই বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। তাঁর সঙ্গে রাজ্য সরকার ও তৃণমূলের সংঘাতও গত ৩ বছর ধরেই চলছে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)


রাজভবনে নিয়মিত দরবারও বসান রাজ্যপাল। বহুবার তৃণমূল দাবি করেছে, বিজেপি নেতার মতো আচরণ করেন ধনকড়। পাল্টা জগদীপ ধনকড় ও বিজেপির দাবি, রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে যা যা করা দায়িত্ব, তাই পালন করেন ধনকড়। রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বাগযুদ্ধ থেকে পত্রযুদ্ধ বারবার সামনে এসেছে। তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। এর পাশাপাশি কলকাতার রাজভবন থেকে দার্জিলিংয়ের রাজভবন পর্যন্ত দু’জনের মধ্যে সৌজন্যের ছবিও প্রকাশ্যে এসেছে। সম্প্রতি দার্জিলিংয়ে গিয়ে রাজ্যসরকাকে তুলোধোনা করেন রাজ্যপাল। পরক্ষণেই রাজভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে জগদীপ ধনকড়ের বৈঠক হয়। উপস্থিত ছিলেন বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও। যদিও এদিন রাজভবন থেকে বাইরে এসে মুখ্যমন্ত্রী জানান কোনও রাজনৈতিক আলোচনা নয়, নেহাতই সৌজন্য সাক্ষাৎকারে আসে সেদিন। 

আরও পড়ুন: ICSE Result: আইসিএসই দশমের ফল আগামিকাল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
BJP News : কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget