এক্সপ্লোর

Ambika Soni Rejects CM Post: পঞ্জাবের মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব ফেরালেন অম্বিকা সোনি

সেই সঙ্গে তিনি কোনও শিখকেই পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী পদে বসানোর প্রস্তাব দিয়েছেন।

 

নয়াদিল্লি: পঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে অস্বীকার করলেন কংগ্রেস নেত্রী অম্বিকা সোনি। এমনই খবর সূত্রের। গতকাল কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে বৈঠকে এই প্রস্তাব তিনি অস্বীকার করেছেন। অম্বিকা সোনির ঘনিষ্ঠ সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।  সেই সঙ্গে তিনি কোনও শিখকেই পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী পদে বসানোর প্রস্তাব দিয়েছেন।

মুখ্যমন্ত্রী পদে অমরিন্দর সিংহর ইস্তফার পর রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কাকে করা হবে, তা নিয়ে আলোচনা হয় রাহুল গাঁধীর সঙ্গে ওই বৈঠকে। অম্বিকা সোনি মুখ্যমন্ত্রী হতে অস্বীকার করায় কংগ্রেস এই পদের জন্য প্রতাপ সিংহ বাজওয়া, সুখবিন্দর সিংহ রান্ধওয়া, রণবীর সিংহ বিট্টুর মতো কয়েকজনের নাম বিবেচনা করছে বলে খবর। দল প্রথমে সুনীল জাখরকে মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু পরে কংগ্রেস বিষয়টি নিয়ে পুনর্বিবেচনা করছে বলে জানা গেছে।

সূত্রের খবর, পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন এবং সেইসঙ্গে ক্যাপ্টেন অমরিন্দর সিংহর ক্ষোভ প্রশমনের কৌশল নিয়েও গতকাল গভীর রাত পর্যন্ত রাহুলের বাসভবনে আলোচনা হয়। অম্বিকা সোনিও পঞ্জাবের। তাই কংগ্রেস নেতৃত্ব আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত অম্বিকা সোনিই মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব গ্রহণ করুন, এমনই চেয়েছিল কংগ্রেস নেতৃত্ব। 
সূত্রের খবর, দল ভোটের আগে আম আদমি পার্টি (আপ)-এর মোকাবিলায় কোনও অ-শিখকে সামনে রাখতে চায়। আপ ক্রমশ পঞ্জাবে জমি শক্ত করছে বলে খবর। এরইমধ্যে কংগ্রেস এই ধরনের কৌশলে আপের মোকাবিলা করতে চায়।  সূত্রের খবর, পঞ্জাবে আগামী বিধানসভা নির্বাচনে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে শিখ নভজ্যোত সিংহ সিধু ও কোনও অ-শিখ মুখ্যমন্ত্রীর সমন্বয়ে  লড়াই করতে চায়। 

প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোতি সিংহ সিধুকে মুখ্যমন্ত্রী পদের জন্য বিবেচনা করা হলে তার তীব্র বিরোধিতা করেছেন অমরিন্দর। তিনি সিধুকে অদক্ষ ও জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক আখ্যা দিতেও ইতস্তত করেননি। তিনি বলেছেন, সিধু অযোগ্য। তাঁকে মুখ্যমন্ত্রী করা হলে তা হবে বিপর্যয়। পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তাঁকে বেছে নেওয়া হলে আমি তার তীব্র বিরোধিতা করছি। সিধুর সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে। তাঁকে মুখ্যমন্ত্রী করা হলে তা হবে জাতীয় সুরক্ষার সঙ্গে আপোস করা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
Capital Punishment: ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget