এক্সপ্লোর

Punjab Polls 2022: ভোট নয়, পাঞ্জাবে ‘ইনফিনিটি ওয়ার’, ক্যাপ্টেন সিধু, হাল্ক রাহুল, যুদ্ধ ঘোষণা কংগ্রেসের

Punjab Polls 2022: ভোটের বাজারে গা গরম করা গানের আমদানি শুরু হয়েছিল বাংলা থেকেই। ‘খেলা হবে’, ‘টুম্পা, তোকে নিয়ে ব্রিগে়ড যাব’, রাস্তার মোড়ে মোড়ে শোনা গিয়েছিল। পাঞ্জাবে তা আরও এক ধাপ এগোল।

নয়াদিল্লি: করোনার প্রকোপে (COVID Pandemic) বন্ধ সভা-মিছিল। তার মধ্যেও ভোটের প্রচারে খামতি নেই পাঞ্জাবে (Punjab Polls 2022)। কংগ্রেসের (Congress) হাত ধরে এ বার ‘মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স’ (Marvel Cinematic Universe) থেকে ‘অ্যাভেঞ্জার্স’ (Avengers) বাহিনীর প্রবেশ ঘটল পাঞ্জাবের ভোটের ময়দানে। থ্যানোস এবং তাঁর বাহিনীকে দুরমুশ করে পাঞ্জাবের রক্ষাকর্তা হিসেবে উঠে এলেন থর, ব্রুশ ব্যানার, ক্যাপ্টেন আমেরিকা।

পাঞ্জাবের একটি বড় অংশের মানুষ প্রবাসী হলেও, পাঞ্জাবের নির্বাচনের আঁচ মার্ভেল স্টুডিয়োয় পৌঁছয়নি যদিও। বরং যুবসমাজকে মাথায় রেখে মার্ভেল কমিকসের দুনিয়াকে পাঞ্জাবেই টেনে এনেছে কংগ্রেস। মঙ্গলবার দলের টুইটার হ্যান্ডল থেকে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবিতে দেখানো ওয়াকান্ডায় লড়াইয়ের দৃশ্য পোস্ট করা হয়। পাঞ্জাবের ভোটযুদ্ধও যে তারই সমকক্ষ, তা বোঝাতে লেখা হয়, ‘পাঞ্জাব এবং সেখানকার মানুষের স্বার্থবিরোধী অশুভ শক্তির থাবা থেকে প্রিয় রাজ্যকে উদ্ধারে সব কিছু করতে প্রস্তুত আমরা।’

তবে সেখানেই শেষ নয়, ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবি ওই দৃশ্যটিকেও পাঞ্জাব নির্বাচনের প্রেক্ষাপটেই তুলে ধরা হয়েছে। তাতে থরের ভূমিকায় রয়েছেন চরণজিৎ সিংহ চান্নি (Charanjit Singh Channi)। ক্যাপ্টেন আমেরিকার ভূমিকায় নভজ্যোত সিংহ সিধু (Navjot Singh Sidhu) এবং রাহুল গাঁধীকে (Rahul Gandhi) দেখা গিয়ছে ব্রুশ ব্যানার তথা হাল্কের ভূমিকায়। প্রতিপক্ষ শিবিরে রয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi), অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। ওয়াকান্ডায় হানা দেওয়া থ্যানোসের ভিনগ্রহী বাহিনীর যোদ্ধা হিসেবে দেখানো হয়েছে তাঁদের।

আরও পড়ুন: Arvind Kejriwal Update: সরকারি দফতরে শুধুই অম্বেডকর-ভগৎ সিংহের ছবি, ঘোষণা কেজরিওয়ালের

ভোটের আগে কংগ্রেস ছেড়ে বিজেপি-র সঙ্গে হাত মেলানো ক্যাপ্টেন অমরিন্দর সিংহ, শিরোমণি অকালি দল (সংযুক্ত)-এর প্রধান সুখবীর সিংহ বাদলকেও ভিনগ্রহী অশুভ শক্তি হিসেবেই দেখানো হয়েছে ওই ভিডিয়োয়। ব্যাকগ্রাউন্ডে মার্ভেল-এর থিম সং বেজে চলেছে, আর নিজের হাতুড়ি ‘স্টর্মব্রেকার’ বাগিয়ে ধরে প্রতিপক্ষকে সামাল দিচ্ছেন থররূপী চান্নি। সিধু এবং চান্নিকে ‘অ্যাভেঞ্জার্স’ করে অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে কংগ্রেস বিরোধীদের বার্তাও দিয়েছে বলে মনে করা হচ্ছে।

ভোটের বাজারে গা গরম করা গানের আমদানি শুরু হয়েছিল বাংলা থেকেই। ‘খেলা হবে’, ‘টুম্পা, তোকে নিয়ে ব্রিগে়ড যাব’, রাস্তার মোড়ে মোড়ে এক এক দলের এক এক থিম সংয়ে মিশে গিয়েছিল রাজনীতি আর বিনোদন। ভোটের আগে পাঞ্জাবে তা আরও এক ধাপ এগোল। এর আগে আম আদমি পার্টি (Aam Admi Party/AAP)-র তরফেও ‘হে বেবি’ ছবির ‘মস্ত কলন্দর’ গানের অনুকরণে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব তুলে ধরা হয়েছিল।

সেরা শিরোনাম

Cockroach Janta Party: ‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা
‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা
Indian Air Force: অনেক এগিয়ে চিন, এগোচ্ছে পাকিস্তানও, ভারত এখনও ফোর্থ জেনারেশন যুদ্ধবিমানে আটকে? অবসরের পরই মুখ খুললেন বায়ুসেনার এয়ার মার্শাল
অনেক এগিয়ে চিন, এগোচ্ছে পাকিস্তানও, ভারত এখনও ফোর্থ জেনারেশন যুদ্ধবিমানে আটকে? অবসরের পরই মুখ খুললেন বায়ুসেনার এয়ার মার্শাল
CJP Protest : 'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'
'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'
Reservation Hatao Andolan : ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget