এক্সপ্লোর

Punjab Update : গাঁধী ভাই-বোনেরা "অনভিজ্ঞ", উপদেষ্টারা ওঁদের "ভুল পথে" নিয়ে যাচ্ছে : অমরিন্দর সিংহ

আসন্ন বিধানসভা নির্বাচনে পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিংহ সিধুর বিরুদ্ধে শক্তিশালী প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ক্যাপ্টেন।

চণ্ডীগড় : রাহুল ও প্রিয়ঙ্কা গাঁধী "অনভিজ্ঞ"। বুধবার এই মন্তব্য করলেন সদ্য পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়া ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। পাশাপাশি তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিংহ সিধুর বিরুদ্ধে শক্তিশালী প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

শুধু তা-ই নয়, তিনি সিধুকে একহাত নিয়ে "নাটকের মাস্টার" ও "বিপজ্জনক লোক" বলে কটাক্ষ করেছেন। তিনি আরও বলেন, নতুন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চান্নিকে সঙ্গে নিয়ে নিজেকে "সুপার সিএম" মনে করছেন উনি। তাঁর দাবি, দলের তরফে এখন দিল্লি থেকে পঞ্জাবকে পরিচালনা করা হচ্ছে।

প্রসঙ্গত, সিধুর সঙ্গে দীর্ঘ তিক্ততার জেরে শনিবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন অমরিন্দর সিংহ। কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকের আগে আগে পদত্যাগ করেন তিনি। তাঁর অভিযোগ, গোপনে এই বৈঠক ডাকা হয়েছিল। পরে বর্ষীয়ান এই কংগ্রেস নেতা বলেন, প্রিয়ঙ্কা ও রাহুল আমার সন্তানের মতো। এভাবে বিষয়টা শেষ হওয়া উচিত ছিল না। আমি আঘাত পেয়েছি। বিধায়কদের আমি বিমানে গোয়া বা অন্যত্র উড়িয়ে নিয়ে যাইনি। এভাবে আমি কাজ করি না। গাঁধী ভাই-বোনেরা জানে সেভাবে আমি চলি না। "গাঁধী সন্তানরা" কিছুটা অনভিজ্ঞ এবং উপদেষ্টারা ওঁদের ভুল পথে নিয়ে যাচ্ছে।

এর পাশাপাশি তিনি জানিয়ে দেন, জয়ের পর আমি রাজনীতি ছেড়ে দিতাম, কিন্তু হেরে তো নয়-ই। কংগ্রেস সভাপতি সোনিয়া গাঁধীর কাছে তিনি তিন সপ্তাহ আগেই পদত্যাগ করার কথা ইচ্ছাপ্রকাশ করেছিলেন বলে জানান। কিন্তু, উনিই তাঁকে আপাতত চালিয়ে যেতে বলেন। তিনি বলেন, "উনি(সোনিয়া গাঁধী) যদি আমায় ডেকে পদত্যাগ করতে বলতেন, তাহলে আমি তা-ই করতাম। একজন সৈনিক হিসেবে আমি জানি, কীভাবে কাজ করতে হয়। পঞ্জাবে কংগ্রেসকে আরও একবার জিতিয়ে আনার পর আমি অন্য কাউকে মুখ্যমন্ত্রিত্ব তুলে দিতে প্রস্তুত ছিলাম। কিন্তু, তা হয়নি। তাই আমি লড়াই করব। ৪০ বছর বয়সেও এক জন বৃদ্ধ হয়ে যেতে পারেন, আবার ৮০ বছরেও তরুণ থাকতে পারেন।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget