এক্সপ্লোর

Amarinder Singh : "বিজেপি-তে যোগ দিচ্ছি না, তবে কংগ্রেসেও থাকব না", সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানালেন ক্যাপ্টেন

অবশ্যই কংগ্রেস ছাড়বেন বলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান ক্যাপ্টেন অমরিন্দর সিংহ।  

নয়া দিল্লি : বিজেপি-তে যোগ দিচ্ছেন না। স্পষ্ট করে দিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। তবে, অবশ্যই কংগ্রেস ছাড়বেন বলে এনডিটিভি-কে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানান তিনি।

ক্যাপ্টেন বলেন, আমি এখনও পর্যন্ত কংগ্রেসে আছি। কিন্তু, কংগ্রেসে থাকব না। আমার সঙ্গে এধরনের ব্যবহার মেনে নেব না। গত ৫২ বছর ধরে রাজনীতিতে আছি। আমার সঙ্গে এরকম ব্যবহার করা হল। বেলা সাড়ে ১০টার সময় কংগ্রেস সভাপতি বললেন পদত্যাগ করতে। আমি কোনও প্রশ্ন করিনি। বিকেল ৪টেয় আমি রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগ করি। যদি ৫০ বছর পর আমাকে কেউ সন্দেহ করেন, তাহলে আমার বিশ্বাসযোগ্যতাই বিপদে পড়বে। যদি আমার ওপর কোনও বিশ্বাস না থাকে, তাহলে দলে থেকে আমার লাভ কী ?

অমরিন্দর সিংহ সোনিয়া গাঁধীকে জানিয়েছেন যে, তাঁকে তিন বার অপমান করেছে দল। ক্যাপ্টেন বলেন, আমি আমার অবস্থান কংগ্রেসের কাছে স্পষ্ট করে দিয়েছি যে, আমার সঙ্গে এরকম ব্যবহার করা যাবে না। আমি এখনও কংগ্রেস থেকে ইস্তফা দিইনি। কিন্তু, এমন কোনও জায়গায় কী করে কেউ থাকতে পারেন যেখানে তাঁর ওপর বিশ্বাসই নেই। আমি আমার অবস্থান স্পষ্ট করেছি। যেখানে বিশ্বাসই নেই, সেখানে চালিয়ে যাওয়া যায় না। 

এদিকে বুধবার সন্ধেয় অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন পাঞ্জাবের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ। এনিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এবার কী তাহলে 'হাত' শিবিরের চিন্তা বাড়িয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন অমরিন্দর। এই প্রশ্নের উত্তরে ক্যাপ্টেন স্পষ্ট জানিয়ে দেন, তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না। 

এদিকে পাঞ্জাব কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন তাঁর কঠোর প্রতিদ্বন্দ্বী নভজ্যোৎ সিংহ সিধু। সিধু প্রসঙ্গে ক্যাপ্টেন বলেন, সিধু এক জন অপরিণত মানুষ। আমি এটা বারবার বলেছি যে, উনি স্থিতিশীল নন। উনি টিম প্লেয়ারও নন। একা চলতে ভালোবাসেন। কীভাবে উনি প্রধান হিসেবে পাঞ্জাব কংগ্রেসকে সামলাবেন ? তার জন্য একজন টিম প্লেয়ার হওয়া প্রয়োজন। যেটা সিধু নন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
Deepak Mhaskey : অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
PM Modi Viral Video : আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
Annamalai Attacks BJP : 'সব গুজরাতে কেন? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
'সব গুজরাতে কেন ? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget