এক্সপ্লোর

Puri Jagannath Temple : আজ সবার জন্যই খুলে গেল পুরীর মন্দিরের দরজা, জেনে নিন বিধিনিয়ম

দ্বিতীয় দফায় ১৬ থেকে ২০ অগাস্ট পর্যন্ত শুধুমাত্র পুরীর বাসিন্দাদেরই মন্দিরে ঢোকার অনুমতি দেওয়া হয়

পুরী: কোভিডকালে শুরু থেকে কড়া পদক্ষেপ নিয়েছে ওড়িশা সরকার। করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানতেই দেশের চার ধামের অন্যতম ধাম পুরীর জগন্নাথ মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ করেছিল সে রাজ্যের সরকার। করোনার দাপট একটু থিতিয়ে পড়তেই ৩ মাস পর ১২ অগাস্ট প্রথম মন্দির খোলে। ১২ থেকে ১৬ অগাস্ট শুধুমাত্র সেবক ও তাদের পরিবাররাই দর্শনের সুযোগ পান।

দ্বিতীয় দফায় ১৬ থেকে ২০ অগাস্ট পর্যন্ত শুধুমাত্র পুরীর বাসিন্দাদেরই মন্দিরে ঢোকার অনুমতি দেওয়া হয়। ২১ ও ২২ অগাস্ট, শনি ও রবিবার বন্ধ থাকার পর আজ, ২৩ অগাস্ট থেকে সারাদেশের মানুষের জন্যই জগন্নাথ মন্দিরের দরজা খুলে গেল। সব দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে, তবে কড়া বিধি মেনে। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, প্রতি শনি ও রবিবার বন্ধ থাকবে দর্শন। সপ্তাহে ৫ দিন সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত মন্দিরের দরজা পুণ্যার্থীদের জন্য খোলা থাকবে।

মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, কোভিড বিধি মেনেই চলবে দর্শন।  মন্দিরে ঢুকতে গেলে লাগবে টিকাকরণ সার্টিফিকেট বা আরটিপিসিআর (RTPCR) টেস্টের রিপোর্ট। মন্দিরে যেতে নিয়ে যেতে হবে আধারকার্ডও। এরই মধ্যে মন্দিরের সেবকদের করোনা টিকাকরণ করা হয়েছে বলে সূত্রের খবর। পদে পদে মানা হচ্ছে কড়া কোভিড বিধি। 

এরই মধ্যে অক্টোবর মাসে দেশে করোনাগ্রাফ ঊর্ধ্বগামী হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে NIDM। দেশে করোনায় ফের ৩০ হাজারের নীচে নেমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। সংক্রমণের পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যু। তবে এর পাশাপাশি রয়েছে আশঙ্কার বার্তাও। দেশে আসতে চলেছে কোভিডের তৃতীয় ঢেউ। অক্টোবরেই তুঙ্গে পৌঁছবে সংক্রমণ। প্রধানমন্ত্রীর দফতরকে দেওয়া সাম্প্রতিক রিপোর্টে জানাল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট NIDM। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৭২ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। যা গত পাঁচমাসে সর্বনিম্ন। একদিনে মৃত্যুর সংখ্যা ৩৮৯।  দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৪ হাজার ৭৫৬ জন।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৪ লক্ষ ৪৯ হাজার ৩০৬ জন।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৩৩ হাজার ৯২৪। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৬ লক্ষ ৮০ হাজার ৬২৬ জন। গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ১৫৭ জন সুস্থ হয়েছেন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJI Surya Kant: সমাবর্তন বাতিল করল TISS, প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল CJI সূর্যকান্তের, বিক্ষোভের আশঙ্কা থেকেই কি?
সমাবর্তন বাতিল করল TISS, প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল CJI সূর্যকান্তের, বিক্ষোভের আশঙ্কা থেকেই কি?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget