এক্সপ্লোর

Rahul Gandhi ১৯৭৫ সালে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত ভুল ছিল: রাহুল গাঁধী

পাঁচ রাজ্যে ভোটের মুখে অর্থনীতিবিদ কৌশিক বসুর সঙ্গে এক সাক্ষাত্‍কারে এই কথা স্বীকার করলেন কংগ্রেস নেতা

নয়াদিল্লি:  ১৯৭৫ সালে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত ভুল ছিল। এমনটাই জানালেন রাহুল গাঁধী। 

পাঁচ রাজ্যে ভোটের মুখে অর্থনীতিবিদ কৌশিক বসুর সঙ্গে এক সাক্ষাত্‍কারে এই কথা স্বীকার করলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। সেখানে রাহুল স্বীকার করে নেন যে, তাঁর ঠাকুমা অর্থাৎ প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীও তেমনটাই মানতেন। 

তিনি বলেন, আমার মনে হয় ওটা ভুল ছিল। একেবারেই ভুল ছিল। ঠাকুমা বলেছিলেন যে, তাঁরও মনে হয়েছিল, ওই সিদ্ধান্ত সঠিক ছিল না। 

যদিও জরুরি অবস্থার সঙ্গে মোদি জমানার তুলনা টেনে বর্তমান প্রশাসককে আক্রমণ করেন রাহুল।  দাবি করেন, সেই সময়ের সঙ্গে বর্তমান সময়ের একটা পার্থক্য রয়েছে। 

আরও পড়ুন

Rahul Gandhi প্রভাকরণের মৃত্যু তাঁকে ব্যথিত করেছিল, জানালেন রাহুল

তিনি বলেন, জরুরি অবস্থা সত্ত্বেও কংগ্রেস দেশের প্রতিষ্ঠানগুলির দখল নেওয়ার চেষ্টা করেনি। কিন্তু, এখন সেটাই হচ্ছে। তিনি যোগ করেন, সত্যি বলতে কী, কংগ্রেসের সেই ক্ষমতা নেই। কারণ, কংগ্রেসের পরিকাঠামো এর অনুমতি দেয়না।

১৯৭৫ থেকে ১৯৭৭ সাল -- দেশে জারি ছিল জরুরি অবস্থা। সেই সময় কেন্দ্রে ক্ষমতায় ছিল ইন্দিরা গাঁধীর নেতৃত্বাধীন কংগ্রেস সরকার। জরুরি অবস্থা জারির জন্য এখনও সমালোচনার সম্মুখীন হতে হয় কংগ্রেসকে। 

 

 

গত বছর, কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ৪৫ বছর আগে আজকের দিনে একটি পরিবারের ক্ষমতার প্রতি লালসার ফলে দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল। এক রাতেই গোটা দেশ জেলে পরিণত হয়েছিল। সংবাদমাধ্যম, থেকে শুরু করে বিচারব্যবস্থা ও মুক্ত বচন-- সবকিছুই ছিনিয়ে নেওয়া হয়েছিল। 

দেশে গণতন্ত্র ও বাক-স্বাধীনতার কোনও অবকাশ আছে কি না জানতে চাওয়া হলে, রাহুল বলেন, অবশ্যই আশা আছে। তবে, তা নিছক আলোচনায় বোঝানো সম্ভব নয়।

গাঁধী বলেন, যে সব প্রতিষ্ঠানগুলি দেশে গণতন্ত্র বজায় রাখতে সাহায্য করে, সেগুলিকে সুকৌশলে আঘাত করা হচ্ছে। রাহুলের অভিযোগ, এখন দেশের সব সরকারি প্রতিষ্ঠানে পরিকল্পনা করে আরএসএস তাদের লোকদের ঢুকিয়ে দিচ্ছে। 

সেরা শিরোনাম

NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Baba Ramdev on Kangana Ranaut: ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
Petrol Pump Blast: পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
'৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget