এক্সপ্লোর

Congress President Election: কংগ্রেস সভাপতি পদে লড়বেন গেহলট, জিতলে ছাড়বেন মুখ্যমন্ত্রিত্ব

Ashok Gehlot: কবে মনোনয়নপত্র জমা করবেন সেটা দ্রুত ঠিক করবেন বলে জানিয়েছেন।

নয়াদিল্লি: জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির পদের জন্য লড়াই করতে চলেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী এবং বর্ষীয়ান কংগ্রেস নেতা অশোক গেহলট। শুক্রবার তিনি নিজেই এই কথা ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, যে কংগ্রেস সভাপতির পদের জন্য তিনি যে লড়াই করবেন তা একপ্রকার নিশ্চিত। কবে মনোনয়নপত্র জমা করবেন সেটা দ্রুত ঠিক করবেন বলে জানিয়েছেন। দেশের যা বর্তমান পরিস্থিতি তাতে দেশের বিরোধীদের শক্তিশালী হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। 

নির্বাচিত হলে ছাড়বেন মুখ্যমন্ত্রিত্ব:
এবিপি নিউজকে তিনি জানিয়েছেন, যদি তিনি কংগ্রেস সভাপতি হিসেবে নির্বাচিত হন তাহলে রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যাবেন তিনি।  

তাহলে কে হবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী:
তিনি সরে গেলে তাঁর জায়গায় কে বসবেন? সেটা কি তিনি ঠিক করেছেন? এই বিষয়ে জিজ্ঞেস করা হলে, অশোক গেহলট বলেন দলের নিয়ম মেনেই সেই প্রস্তাব যথাযোগ্য জায়গায় জানাবেন তিনি। 

সংবাদ সংস্থা এএনআই -এর খবর, অশোক গেহলট বলেছেন, 'আমি ওঁকে (রাহুল গাঁধী) অসংখ্যবার বলেছি সবার প্রস্তাব মেনে নিয়ে কংগ্রেসের সভাপতির পদে বসতে। কিন্তু তিনি সাফ জানিয়েছেন যে গাঁধী পরিবার থেকে কারও পরবর্তী সভাপতি পদে বসা উচিত নয়।' তারও আগে কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা বার্তা দিয়েছিলেন যে যদি রাহুল গাঁধী দলের লাগাম নিতে না চান, তাহলে সেই পদের জন্য নিজে এগোবেন তিনি। 

ইতিমধ্যেই কংগ্রেস সভাপতি পদের জন্য লড়ার বার্তা দিয়েছেন শশী তারুর। তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন আগেই। কংগ্রেসের অভ্যন্তরে যে জি-২০ গোষ্ঠী নিয়ে প্রবল ডামাডোল হয়েছিল, তার অংশও ছিলেন তিনি।  গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয় স্বীকার করে সভাপতি পদ থেকে সরে দাঁড়ান রাহুল। তারপরেই মাথাচাড়া দেয় এই গোষ্ঠী। তারপরেই দলের পরিচালন, কাঠামো, দলের অভ্যন্তরীণ রদবদল-সহ নানা বিষয়ে প্রশ্ন তুলেছিল ওই শিবির। দলের নতুন সভাপতি নির্বাচনের দাবি তুলে চিঠিও দেওয়া হয়।

সম্প্রতি সনিয়া গাঁধীর সঙ্গে দেখা করে কংগ্রেসের সভাপতি পদে লড়ার বিষয়ে কথা বলে তারুর। তিনি জানিয়েছেন, তাঁকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিয়েছেন সনিয়া গান্ধী। আগামী ১৭ অক্টোবর কংগ্রেসের সভাপতি পদে নির্বাচন। সেখানে কি তাহলে মুখোমুখি তারুর-গেহলট। 

অশোক গেহলট কংগ্রেসের অন্দরে গাঁধী পরিবারের ঘনিষ্ঠ বলেই পরিচিত। সেক্ষেত্রে গাঁধী পরিবারের কেউ যদি কংগ্রেস সভাপতি না হন, তাহলে গাঁধী পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ কেউ এই পদে বসলে আখেরে কর্তৃত্ব থাকবে গাঁধী পরিবারের হাতেই, এমনটাও মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। যদিও সনিয়া গাঁধী স্পষ্ট জানিয়েছেন যে এই লড়াইয়ে তিনি নিরপেক্ষ থাকবেন। 

শুরু তরজা:
শশী তারুর কংগ্রেস সভাপতি পদে লড়ার কথা সামনে আসতেই দলের অভ্যন্তরেই টের পাওয়া গিয়েছে উষ্মা। কংগ্রেস নেতা গৌরব বল্লভ নিশানা করেছেন তারুরকে। সনিয়া গাঁধী অসুস্থ থাকার সময় তাঁকে চিঠি পাঠানো নিয়ে নিশানা করা হয়েছে শশী তারুরকে। পাশাপাশি তিনি জানিয়েছেন, রাহুল গাঁধীরই ওই পদে বসা উচিত। কিন্তু যদি তিনি তাঁর সিদ্ধান্তে অটল থাকেন। সেক্ষেত্রে বাকি দুটোর নামের মধ্যে কোনও তুলনাই হয় না। এমন বক্তব্যের মাধ্যমে কার্যত গেহলটকেই তিনি সমর্থন করেছেন বলে রাজনৈতিক মহলের মত। পাশাপাশি গৌরবের দাবি, মুখপাত্র নয় একজন সাধারণ কংগ্রেস কর্মী হিসেবে তাঁর এই বক্তব্য। এই বিষয়ে একাধিক টুইটও করেছেন তিনি। পাল্টা শশী তারুর প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি থিওডোর রুজভেল্টের একটি উক্তি টুইট করেন। 

আরও পড়ুন: ব্যবসায় টাকার উত্‍স কী ? অনুব্রত-কন্যাকে নোটিস ধরিয়ে জানতে চাইল সিবিআই

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget