এক্সপ্লোর

Afghanistan: আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক বদল ভারতের জন্য চ্যালেঞ্জের: রাজনাথ সিংহ

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আফগানিস্তানে পরিবর্তিত সমীকরণে বদল ভারতের জন্য একটি চ্যালেঞ্জ।

নয়া দিল্লি: তালিবান ক্ষমতায় আসার পরই ভারতের সঙ্গে সম্পর্কের সমীকরণ কী হতে চলেছে তা নিয়ে জলঘোলা চলছেই। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আফগানিস্তানে পরিবর্তিত সমীকরণে বদল ভারতের জন্য একটি চ্যালেঞ্জ। ১৫ আগস্ট তালিবানদের ক্ষমতা গ্রহণের পর থেকে সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার সেই কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে।

রাজনাথ সিংয়ের কথায়, "আফগানিস্তানের সঙ্গে সমীকরণ পরিবর্তন আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এই পরিস্থিতিগুলি আমাদের দেশকে নতুন করে কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। আমরা আমাদের কৌশল পরিবর্তন করছি।" তিনি বলেন, "প্রতিরক্ষা মন্ত্রক অত্যন্ত গুরুত্ব সহকারে গোষ্ঠী গঠনের কথা বিবেচনা করছে। যুদ্ধের সময় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই গোষ্ঠীগুলি কেবল দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুবিধা দেবে না বরং সমন্বিত যুদ্ধ ইউনিটের সংখ্যাও বাড়াবে।"

শনিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে কথা বলেছেন এবং আফগানিস্তানের সর্বশেষ ঘটনা নিয়ে আলোচনা করেছেন। এর আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ বলেন, 'সারা বিশ্বে নিরাপত্তা পরিস্থিতির দ্রুত পরিবর্তন হচ্ছে। যার জেরে ভারতের জাতীয় নিরাপত্তা ক্ষেত্রেও চ্যালেঞ্জ বাড়ছে ও পরিস্থিতি জটিল হচ্ছে'।

এদিকে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ফের কাবুল বিমানবন্দরে হামলা হতে পারে, এমনই সতর্কবার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার তিনি বলেন কাবুল বিমানবন্দরে আরেকটি সন্ত্রাসী হামলার সম্ভাবনা রয়েছে। একটি বিবৃতিতে তিনি বলেন, "এখনও পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক, এবং বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়ে গেছে। আমাদের কমান্ডাররা আমাকে জানিয়েছিলেন যে আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে হামলার সম্ভাবনা রয়েছে।"

সম্প্রতি কাবুল বিমানবন্দরে হামলায় ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় এক আত্মঘাতী হামলায় মৃত্যু হয়েছে একাধিক আফগান নাগরিকের। বাইডেন তাঁর বিবৃতিতে বলেন, "ওয়াশিংটনে নিরাপত্তা দল এবং কমান্ডারদের সঙ্গে কথা হয়েছে। আফগানিস্তানে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএস-কে-এর বিরুদ্ধে গত রাতে মার্কিন বাহিনী যে স্ট্রাইক করেছে তা নিয়ে আলোচনা করেছি।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Prashant Kishor : BJP-র গড় 'ছিনিয়ে নিয়েই' প্রধানমন্ত্রীর উদ্দেশে বড় বার্তা প্রশান্ত কিশোরের
BJP-র গড় 'ছিনিয়ে নিয়েই' প্রধানমন্ত্রীর উদ্দেশে বড় বার্তা প্রশান্ত কিশোরের

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget