এক্সপ্লোর

Republic Day Award 2022: মরণোত্তর ‘পদ্ম বিভূষণ’ সম্মান পাচ্ছেন দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত

Republic Day Award 2022: সবমিলিয়ে প্রায় ৪০ বছর ভারতীয় সেনায় কর্মরত ছিলেন জেনারেল রাওয়াত। ২০১৫ সালে সীমান্ত পেরিয়ে মায়ানমার অভিযান-সহ একাধিক অভিযানে তাঁর তত্ত্বাবধানেই সাফল্য পেয়েছে ভারতীয় সেনা।  

নয়াদিল্লি: পদ্মসম্মান (Padma Awards) পাচ্ছেন প্রয়াত সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত (Bipin Rawat)। প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2022) আগে মঙ্গলবার পদ্মসম্মান প্রাপকদের নামের তালিকা প্রকাশ করেছে। তাতে নাম রয়েছে প্রয়াত জেনারেল রাওয়াতের। তাঁকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পদ্ম সম্মান ‘পদ্ম বিভূষণ’-এ সম্মানিত করা হবে।

দেশের তিন বাহিনীকে সংযুক্ত করার পর জেনারেল রাওয়াতই প্রথম সেনা সর্বাধিনায়ক (First CDS) হন। ২০১৯ সালে তাঁকে দিয়েই ওই পদের সূচনা হয়। ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর পড়াশোনা শেষ করে গোর্খা রাইফেলে ব্যাটেলিয়ন থেকেই ভারতীয় সেনাবাহিনীতে যাত্রা শুরু জেনারেল রাওয়াতের। তাঁরা বাবাও গোর্খা রাইফেলের অংশ ছিলেন এক সময়।

সবমিলিয়ে প্রায় ৪০ বছর ভারতীয় সেনায় কর্মরত ছিলেন জেনারেল রাওয়াত। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশের সেনা প্রধানের দায়িত্বও সামলেছেন। উত্তর-পূর্ব ভারতে জঙ্গি-কার্যকলাপ নিয়ন্ত্রণে আনা হোক বা ২০১৫ সালে সীমান্ত পেরিয়ে মায়ানমার অভিযান, তাঁর তত্ত্বাবধানেই একাধিক সাফল্য পেয়েছে ভারতীয় সেনা।  

আরও পড়ুন: Buddhadeb Bhattacharjee Gets Padma Bhushan: ‘পদ্মভূষণ’ পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য

২০১৬ সালে সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনায়ও সামিল ছিলেন। কাশ্মীরের উরিতে সেনাশিবিরের হামলার জবাবে সে বার নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গিয়েছিল পাক জঙ্গিদের প্রশিক্ষণ শিবির গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা।  দিল্লিতে অভিযান সংক্রান্ত খুঁটিনাটি আলোচনাও তাঁর দায়িত্বেই ছিল।

গত ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরি জঙ্গলে আচমকাই সেনা হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় জেনারেল রাওয়াতের। হেলিকপ্টারে সওয়ার ১৪ জনের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়। জেনারেল রাওয়াতের পাশাপাশি তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতেরও মৃত্যু হয় দুর্ঘটনায়।

সেনা সর্বাধিনায়ক হিসেবে দেশের তিন বাহিনী, পদাতিক, বায়ুসেনা এবং নৌসেনার মধ্যে সমন্বয় রক্ষা, কৌশল রচনা, প্রতিরক্ষা খাতে কোথায় কত বরাদ্দ, সেই সংক্রান্ত কাজ সামলানো ছাড়াও, প্রতিরক্ষামন্ত্রকে পরামর্শদাতার ভূমিকাও পালন করেছেন জেনালের রাওয়াত। 

সেরা শিরোনাম

NDA News: ২০২৯ সালেই একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন? NDA রাজ্যগুলি রাজি, বিরোধীরা কি মানবে?
২০২৯ সালেই একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন? NDA রাজ্যগুলি রাজি, বিরোধীরা কি মানবে?
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Swine Flu Alert: মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?

ভিডিও

CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget