এক্সপ্লোর

Lok Sabha: গত ২ বছরে ছাপা হয়নি ২ হাজার টাকার নোট, সংসদে জানাল কেন্দ্র

২০১৬ সালের নভেম্বর মাসে নতুন ৫০০ টাকা ও ২ হাজার টাকার নোট চালু হয়েছিল

নয়াদিল্লি: গত ২ বছরে নতুন করে ২ হাজার টাকার নোট ছাপা হয়নি। সংসদে এমনটাই জানিয়েছে কেন্দ্র। 

লোকসভায় প্রশ্নোত্তর পর্বে, এমডিএমকে সাংসদ এ গণেশমূর্তি সরকারের কাছে জানতে চান, ২০১৬ সালে নোটবন্দির পর চালু হওয়া নোটগুলি কেন এখন বাজারে যথেষ্ট পরিমাণে পাওয়া যাচ্ছে না? তাঁর দ্বিতীয় প্রশ্ন ছিল, বর্তমানে ব্যাঙ্ক ও এটিএমগুলিতে ২ হাজার টাকার নোটের জোগান অনেকটাই কমে গিয়েছে। সরকার কি এই সম্পর্কে অবগত? 

এর উত্তরে, কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবর্ষে ২ হাজার টাকার নোট ছাপার জন্য পাঠানো হয়নি। তিনি বলেন, যে কোনও মূল্যের ব্যাঙ্কনোট কত পরিমাণ ছাপা হবে, সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে আলোচনা-পরামর্শ করে সরকার। বাজারে চাহিদা অনুযায়ী ও অর্থের আদানপ্রদানে সুবিধা খতিয়ে দেখে মানুষের কাছে কোন মূল্যের নোট কতটা পরিমাণ ছাড়া হবে, সেই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।  

এর পাশাপাশি, কোনও নির্দিষ্ট মূল্যের নোট ব্যবহারের সুবিধে-অসুবিধের কথাও মাথায় রাখা হয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বলেও জানান অনুরাগ। তিনি জানান, গত বছর থেকেই, দেশে ২০০০ টাকার নোটের জোগান কমেছে। গত বছর, মন্ত্রকের এক শীর্ষ কর্তা জানিয়েছিলেন, দেশে মোট চালু থাকা অর্থের ৩৫ শতাংশই ২ হাজার টাকার নোটের। 

২০১৬ সালের নভেম্বর মাসে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময় নতুন ৫০০ টাকা ও ২ হাজার টাকার নোট চালু হয়। পরবর্তীকালে, নতুন ৫০০ টাকা থেকে শুরু করে নতুন ২০০, নতুন ১০০, নতুন ৫০ টাকার নোটগুলিতে বাজার ছেয়ে গেলেও, ধীরে ধীরে অপ্রতুল হতে থাকে ২ হাজার টাকার নোট।  

লিখিত জবাবে মন্ত্রী জানান, ২০১৮ সালের মার্চ মাসের হিসেব অনুযায়ী, দেশে ৩৩৬.২ কোটি ২ হাজার টাকার নোট চালু ছিল। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের হিসেব অনুযায়ী, এই সংখ্যা কমে হয়েছে ২৪৯.৯ কোটি। 

 



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget