এক্সপ্লোর

Ruckus in Rahul Gandhi's Wayanad Office: ওয়েনাডে রাহুল গাঁধীর অফিসে হামলা, অভিযুক্ত এসএফআই

Rahul Gandhi Office Attacked: কেরলে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর। অফিস ভাঙচুরে অভিযুক্ত এসএফআই। টুইটারে সরব যুব কংগ্রেস। দেওয়াল টপকে অফিসে ঢুকে ভাঙচুর চালান এসএফআই সদস্যরা, অভিযোগ যুব কংগ্রেসের।

ওয়েনাড: কেরলে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর (rahul gandhi) অফিস ভাঙচুরে অভিযুক্ত এসএফআই (sfi)। টুইটারে সরব যুব কংগ্রেস। দেওয়াল টপকে অফিসে ঢুকে ভাঙচুর চালান এসএফআই সদস্যরা, অভিযোগ যুব কংগ্রেসের। পুলিশের উপস্থিতিতে হামলার অভিযোগ। কংগ্রেসের (congress) দাবি, ষড়যন্ত্র করেছে সিপিমএম (cpm)। হাতশিবিরের প্রবীণ নেতা কে সি বেণুগোপালের দাবি, হস্তক্ষেপ করুন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। সরকার কড়া পদক্ষেপ করবে, আশ্বাস কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (pinarai bijayan)।

ঘটনা একনজরে: 

কংগ্রেসের অভিযোগ, শুক্রবার প্রতিবাদ-মিছিল চলাকালীন হামলা করেছে এসএফআই। তবে খোদ ওয়েনাডের সাংসদ ও সনিয়া-পুত্র রাহুল গাঁধীর অফিসে যে ভাঙচুরের ছবি ধরা পড়েছে তাতে অনেক কিছুই প্রশ্নের মুখে পড়তে পারে। সামনে রাষ্ট্রপতি নির্বাচন। তাতে বিজেপি বিরোধিতার সুর জোরালো করতে ঐক্যবদ্ধ ভাবে যশবন্ত সিনহাকে প্রার্থী করেছে বিরোধী শিবির। এই শিবিরে কংগ্রেসের পাশেই রয়েছে সিপিএমে। কিন্তু তার আগে ওয়েনাডের এমন ঘটনা বিরোধী ঐক্যে ধাক্কা দেবে না তো? প্রশ্ন নানা মহলের। 

মুখোমুখি সিপিএম-কংগ্রেস

জাতীয় স্তরে যে সমীকরণই তৈরি হোক না কেন, কেরলে সিপিএম বনাম কংগ্রেস দ্বৈরথের ধারা বদলানোর নয়। অতীতেও দক্ষিণের ওই রাজ্যে নানা ইস্যুতে সংঘাতে জড়িয়েছে দুই দল। সে দিক থেকে আজকের ঘটনা অভূতপূর্ব হয়তো নয়। তবে রাষ্ট্রপতি নির্বাচনের আগে ঘটনাটিকে আলাদা গুরুত্ব দিচ্ছেন অনেকেই। পরিস্থিতি বুঝে কড়া মুখ্যমন্ত্রীও। জানিয়েছেন, প্রতিবাদের নামে হামলার সিদ্ধান্ত ভুল।  ঘটনার প্রতিবাদে এর মধ্যেই রাজ্যজুড়ে প্রতিবাদ দেখাতে শুরু করেছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী ছবি দেওয়া ফ্লেক্স ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। তিরুবনন্তপুরমের এআর পুলিশ শিবিরের বাইরেও তুমুল বিক্ষোভে সামিল প্রতিবাদীরা। ডিওয়াইএফআই কর্মীদের সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষের খবরও এসেছে একাধিক জায়গা থেকে। এক কংগ্রেস নেতা আহত হয়েছেন বলেও খবর।    

 

আরও পড়ুন: সনিয়া-মমতাদের ফোন করে সমর্থন চাইলেন NDA প্রার্থী দ্রৌপদী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annamalai Attacks BJP : 'সব গুজরাতে কেন? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
'সব গুজরাতে কেন ? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
BJP News : 'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
BJP News : কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
Shehzad Poonawalla Resignation : বিজেপিতে বড় ধাক্কা ! 'আমাকে ছেড়ে দিন', পদত্যাগপত্র পাঠালেন এই জাতীয় মুখপাত্র
বিজেপিতে বড় ধাক্কা ! 'আমাকে ছেড়ে দিন', পদত্যাগপত্র পাঠালেন এই জাতীয় মুখপাত্র

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget