এক্সপ্লোর

School Reopening Concerns: বেশ কিছু রাজ্যে খুলছে স্কুল, কীভাবে খেয়াল রাখবেন সন্তানের

School Reopening Concerns: বিধিনিষেধ মেনে কিছু রাজ্যে খুলছে স্কুল। পুজোর পর পরিস্থিতি দেখে খুলতে পারে বাংলার স্কুলগুলিও। এমন অবস্থায় শিশুদের স্বাস্থ্য নিয়ে চিন্তায় অভিভাবকরা। রইল তাঁদের জন্য টিপস।

নয়াদিল্লি: করোনা অতিমারী (Corona Pandemic) পরিস্থিতি খানিক নিয়ন্ত্রণে আসতেই দেশের বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ মেনেই পুনরায় খুলতে শুরু করেছে স্কুলগুলি। যদিও বিশেষজ্ঞদের কথা মতো আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ (Third wave)। আর এতেই আতঙ্কে রয়েছেন অভিভাবকেরা। তাঁদের গলায় সন্তানদের জন্য আশঙ্কা স্পষ্ট।

এই অতিমারী পরিস্থিতিতে বাচ্চাদের স্কুল পাঠানোর সময়ে তাঁদের মনে বেশ কিছু প্রশ্ন থাকতে পারে। যদিও বাচ্চাদের সেভাবে করোনা আক্রান্ত করতে পারছে না তবুও তাঁদের স্বাস্থ্য বা সুরক্ষার ব্যাপারে নজর রাখতেই হয়। সেই কারণেই কিছু জিনিস মাথায় রাখতে হবে। অভিভাবকদের জন্য রইল কিছু টিপস।

কারও সন্তানের যদি স্কুলে গিয়ে অসুস্থ হয়ে পড়ার প্রবণতা থাকে, তাহলে কী করা উচিত?

বিগত কয়েক মাস ধরে একটানা বাড়িতে অনলাইনে পড়াশোনা করে এখন পড়ুয়ারা স্কুলে যেতে অনীহা বোধ করতে পারে। তাই প্রথমত, সন্তানের সঙ্গে খোলাখুলি কথা বলুন। কী কারণে তারা চিন্তিত জানার চেষ্টা করুন, তাদের বোঝান যে এমন পরিস্থিতিতে ভয় পাওয়া খুব স্বাভাবিক। স্কুলে বেশ কিছু নিয়মের পরিবর্তন যেমন মাস্ক পরে থাকা বা শিক্ষক-বন্ধুদের থেকে দূরত্ববিধি মেনে চলা ইত্যাদি স্বাভাবিক, সেটা সন্তানদের বোঝান। এই সমস্ত বিধি মেনে চললে তারা সুস্থ থাকবে সেটাও ওদের বোঝানো প্রয়োজন। বারবার হাত ধোয়া বা স্যানিটাউজ করা তাদের স্বাস্থ্যের পক্ষে ভাল, সেটাও বোঝান তাদের।

সন্তান স্কুল যেতে শুরু করে দিলে কী কী বিধিনিষেধ মেনে চলা উচিত?

অতিমারীতে প্রত্যেকদিনের জীবনযাপনে ব্যাপক পরিবর্তন হয়েছে। ফলে সমস্যায় পড়তে পারে শিশুরাও। আপনার সন্তান স্কুল যেতে শুরু করলে তার স্বাস্থ্য, পড়াশোনা, মানসিক স্বাস্থ্য, আচার-আচরণের প্রতি বিশেষ নজর রাখতে হবে। তার কোনও স্ট্রেস বা অ্যাংজাইটির সমস্যা হচ্ছে কি না সেই খেয়াল রাখতে হবে। যেমন ধরুন, দুঃখ, রাগ, মনোযোগের সমস্যা, খেলায় অনীহা বা হোমওয়ার্ক করতে অনীহা হচ্ছে কি না দেখতে হবে। এমন ক্ষেত্রে ধৈর্য ধরে সন্তানের পাশে থাকুন। তার সঙ্গে মনের কথা শেয়ার করুন।

একটানা লকডাউনে সন্তানের ঘুমের অভ্যাসে পরিবর্তন হয়েছে, কী করা যায়?

লাগাতার লকডাউন ও অনলাইন পড়াশোনার ফলে সন্তানের ঘুমের অভ্যাসে বদল হওয়া খুব স্বাভাবিক। এর ফলে স্কুলের নিয়মিত রুটিনে ফিরতে সমস্যা হতে পারে। প্রয়োজনীয় সময়ে সন্তানকে জাগিয়ে রাখার অভ্যাস করান। সকালের দিকে তাকে ঘুমোতে দেবেন না। স্কুলের যাওয়ার আগের সন্ধ্যায় শিশুদের রিল্যাক্সড রাখার চেষ্টা করুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Census In India: জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget