এক্সপ্লোর

Shopian Encounter Update: সোপিয়ানে এনকাউন্টারে মৃত্যু দুই জঙ্গির

কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, দুই নিহত জঙ্গির মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে। আইজিপি জানিয়েছেন, ওই নিহত জঙ্গির নাম আদিল শাহ ওয়ানি।


Shopian Encounter: জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময়।  এই গুলি বিনিময়ে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। এলাকা পুরোপুরি সুরক্ষিত ঘোষণা করতে এবং আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা, খুঁজে বের করতে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। লুকিয়ে থাকা জঙ্গিদের গ্রেফতার করে যত দ্রুত সম্ভব এলাকাকে আতঙ্ক-মুক্ত ঘোষণা করার লক্ষ্যে কাজ চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। 

উল্লেখ্য, নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযানের সময় ওই এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। শুরু হয় গুলির লড়াই। 
কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, দুই নিহত জঙ্গির মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে। আইজিপি জানিয়েছেন, ওই নিহত জঙ্গির নাম আদিল শাহ ওয়ানি। এই জঙ্গি গত জুলাই থেকে সক্রিয় ছিল বলে জানানো হয়েছে। আইজিপি জানিয়েছেন, পুলওয়ামায় সম্প্রতি এক দরিদ্র শ্রমিককে হত্যার ঘটনায় সে জড়িত ছিল। আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, গত দুই সপ্তাহে ১৫ জন জঙ্গিকে খতম করা হল। 

সেনার পাল্টা গুলি চালনায় দুই জঙ্গির মৃত্যু হয়েছে। এই ঘটনায় কোনও জওয়ানের হতাহত হওয়ার কোনও খবর নেই। এলাকায় জঙ্গিরা লুকিয়ে আছে বলে গোপন সূত্রে খবর পায় সেনাবাহিনী। এরপরই জঙ্গিদের ধরতে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। পুরো এলাকা ঘিরে ফেলে অভিযান শুরু হয়। জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু জঙ্গিরা এতে কর্ণপাত করেনি। বরং আত্মগোপন করে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। ফলে পাল্টা জবাব দিতে হয় নিরাপত্তা বাহিনীকে। দুই জঙ্গিই মাঝেমধ্যেই গুলি চালাচ্ছিল। কিন্তু নিরাপত্তা বাহিনীর গুলিতে এক এক করে দুই জঙ্গিরই মৃত্যু হয়। সোপিয়ানের দ্রাগড় এলাকায় এই ঘটনা ঘটে।

উল্লেখ্য,বিগত কিছুদিন নিরীহদের নিশানা করছে জঙ্গিরা। তাদের হামলায় কয়েকজন অ-কাশ্মীরীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণের বার্তা দিয়েছে সরকার। সমগ্র উপত্যকায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হয়েছে। এরইমধ্যে সোপিয়ানের এনকাউন্টারে দুই জঙ্গির মৃত্যু হল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বন্ধ ফ্ল্যাটের বাথরুমে ড্রামের ভিতর থেকে যুবকের পচাগলা ও খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার ! ভয়ঙ্কর ঘটনা
বন্ধ ফ্ল্যাটের বাথরুমে ড্রামের ভিতর থেকে যুবকের পচাগলা ও খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার ! ভয়ঙ্কর ঘটনা
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানের আগেই দিল্লি জুড়ে জমায়েত নিষিদ্ধ, বড় সিদ্ধান্ত পুলিশের
ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানের আগেই দিল্লি জুড়ে জমায়েত নিষিদ্ধ, বড় সিদ্ধান্ত পুলিশের
Sonam Wangchuk: 'অবস্থার সামান্য উন্নতি', কেমন আছেন সোনম ওয়াংচুক ? জানাল হাসপাতাল
'অবস্থার সামান্য উন্নতি', কেমন আছেন সোনম ওয়াংচুক ? জানাল হাসপাতাল

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget