এক্সপ্লোর

Smriti Irani Update: নিশ্চিন্ত আশ্রয়: যুদ্ধ পেরিয়ে ঘরে ফেরা, ইউক্রেন থেকে আসা পড়ুয়াদের স্বাগত জানালেন স্মৃতি

Smriti Irani Update: জরুরি পরিস্থিতিতে নরেন্দ্র মোদি সরকারের পাশে থাকার জন্য বিমান সংস্থা, তাদের কর্মীদেরও ধন্যবাদ জানান স্মৃতি।

নয়াদিল্লি:  উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে প্রাণ হাতে করে ফিরতে হয়েছে দেশে। মুহুর্মুহু গোলা-গুলি, বোমা-ক্ষেপণাস্ত্রের শব্দ এখনও কানে বাজছে তাঁদের। ইউক্রেনফেরত ভারতীয় পড়ুয়াদের ঘরে ফেরাকে তাই আন্তরিক করতে মাঠে নামলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে ফেরা পড়ুয়াদের মাতৃভাষায় স্বাগত জানিয়ে নিরাপত্তার আশ্বাস জোগান তিনি।

প্রাণে বাঁচতে ইউক্রেন (Russia Ukraine War) ছেড়ে পড়শি দেশ রোমানিয়া, পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন বহু ভারতীয় পড়ুয়া। বুধবার এমনই ২১৮ জন ভারতীয়কে নিয়ে দেশে ফেরে ‘মিশন গঙ্গা’-এ সামিল একটি বিশেষ বিমান। সেখানে তাঁদের অভিবাদন জানাতে হাজির হন স্মৃতি। যাত্রীরা কে, কোন অঞ্চলের বাসিন্দা জেনে মাতৃভাষায় তাঁদের স্বাগত জানান। নিজেই টুইটারে সেই ভিডিয়ো পোস্ট করেন স্মৃতি। তাতে লেখেন, ‘ভারত তার সন্তানদের স্বাগত জানাচ্ছে।’

এই জরুরি পরিস্থিতিতে নরেন্দ্র মোদি সরকারের পাশে থাকার জন্য বিমান সংস্থা, তাদের কর্মীদেরও ধন্যবাদ জানান স্মৃতি। স্মৃতির এই উদ্যোগের প্রশংসা করেছেন অনেকেই। তবে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগেও খামতি নেই। ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের নিরাপদে দেশে ফেরাতে কেন্দ্রীয় সরকার এবং সেখানে ভারতীয় দূতাবাসের তরফে যথেষ্ট সহযোগিতা মেলেনি বলে দাবি করেছেন ইউক্রেনফেরত বহু পড়ুয়াই।

আরও পড়ুন: Operation Ganga: ২২০ জন ভারতীয়কে নিয়ে হিন্দোন এয়ারবেসে পৌঁছল বায়ুসেনার দ্বিতীয় বিমান

তবে ভারতীয় বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ জানিয়েছেন, এখনও পর্যন্ত ইউক্রেন থেকে ৬ হাজার ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে আনা গিয়েছে। তিনি বলেন, "যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে থাকা ২০ হাজার ভারতীয়র মধ্যে ৬ হাজার জনকে এখনও পর্যন্ত ফেরানো গিয়েছে। বাকিদেরও নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।"

সেরা শিরোনাম

Arabul Islam: আরাবুল ইসলামের গাড়িতে 'হামলা', ঘটনাস্থলে থেকে উদ্ধার একের পর এক বোমা
আরাবুল ইসলামের গাড়িতে 'হামলা', ঘটনাস্থলে থেকে উদ্ধার একের পর এক বোমা
Earthquake In Japan: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
Mid Day Meal:মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
Panama Flagged Ship Sinks: যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন

ভিডিও

Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Anandapur: এন্টালির পর আনন্দপুর, বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে, দফায় দফায় বচসা, হাতাহাতি
BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা
Sukanta Majumder:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget