এক্সপ্লোর

Snow capped Himalayas: বরফশুভ্র হিমালয়ের দেখা মিলল উত্তরপ্রদেশ থেকে, উচ্ছ্বসিত নেট নাগরিকরা

প্রায় ১৫০-২০০ কিলোমিটার দূর থেকে দেখা গেল হিমালয়ের অপরূপ শোভা

লখনউ: হিমালয় থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত সাহারানপুরের বাসিন্দারা সাতসকালেই পেলেন 'উপহার'। উত্তরপ্রদেশের এই শহরের বাসিন্দারা সাতসকালে উঠেই দেখতে পান বরফশুভ্র হিমালয়ের চূড়া। দূরত্ব অনেকটা হলেও লকডাউনের জেরে কম দূষণ ও কয়েকদিনের টানা বৃষ্টির পর পরিষ্কার আকাশের সুবাদে সারাদিনই সাহারানপুর থেকে দেখা গেল হিমালয়কে। জানা গিয়েছে, প্রায় ২০০ কিলোমিটার দূর থেকেও দেখা পাওয়া গিয়েছে হিমালয়ের।

আর হিমালয়কে খালি চোখে দেখার এই দৃশ্য শুধু সাহারানপুরেই আটকে থাকেনি। নেটমাধ্যমের সুবাদে গোটা দেশবাসীর কাছেই তা পৌঁছে গিয়েছে। হিমালয়কে খালি চোখে দেখতে পেয়ে ক্যামেরাবন্দি করার লোক সামলাতে পারেননি ফটোগ্রাফাররা। যারপর তারা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতেই যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। আর ঘরবন্দি অবস্থাতেও হিমালয়ের অপরূপ রূপ দেখতে পেয়ে উচ্ছ্বসিত নেটবাসিন্দারা।

সাতসকালের মতোই সূর্যাস্তের সময় সূর্যের সোনালি আভায় হিমালয়ের তামাটে বর্ণ ধারণের ছবিও সোশ্যাল মিডিয়ায় একইরকম ভাইরাল হয়েছে। গতবছর প্রথমবার সাহারানপুর থেকে খালি চোখে হিমালয়ের দেখা মিলেছিল। করোনার শৃঙ্খল রুখতে জারি থাকা লকডাউনের জেরে গাড়ি চলাচল থেকে কারখানা বন্ধ থাকায় দৃষণের মাত্রা কম থাকায় দেখা গিয়েছিল যে ছবি।


Snow capped Himalayas: বরফশুভ্র হিমালয়ের দেখা মিলল উত্তরপ্রদেশ থেকে, উচ্ছ্বসিত নেট নাগরিকরা

এবারেও কার্যত তাই। পাশাপাশি যোগ হয়ে গত কয়েকদিনের বৃষ্টির জেরে আরও পরিষ্কার আকাশ। আইএফএস রমেশ পাণ্ডে ট্যুইটারে সকালের বরফশুভ্র হিমালয়ের ছবি পোস্ট করে লেখেন, 'ফের সাহারানপুর থেকে দেখা গেল হিমালয়। টানা বৃষ্টির পর এখানে আকাশ পরিষ্কার, একিউআই ৮৫।' সাতসকালের হিমালয়ের ছবিটি তুলেছেন বিবেক বন্দ্যোপাধ্যায়। আর সন্ধের হিমালয়কে ক্যামেরাবন্দি করেছেন দুশ্যন্ত কুমার।

সোশ্যাল মিডিয়ায় আজকের ছবি ভাইরাল হওয়ার পাশাপাশি গত বছরের হিমালয় দেখতে পাওয়ার ছবিগুলিও সামনে উঠে এসেছে।

পেশায় সরকারি কর্মচারি দুশ্যন্তও জানান, দূষণ কম থাকায় ও টানা বৃষ্টির জেরে এভাবে হিমালয়কে দেখা গিয়েছে। গঙ্গোত্রী, যমুনোত্রীকে সূর্যান্তের সময় এভাবে উজ্জ্বলভাবে দেখতে পাওয়াটা সত্যিই যেন অনন্য এক অনুভূতি।

 

 

 

সেরা শিরোনাম

Rural Tax in Bihar: গ্রামীণ এলাকায় কলের জল, রাস্তায় আলোর জন্য বাড়তি কর, প্রস্তাব দিল কেন্দ্র, বিহারের পাশাপাশি অন্য রাজ্যেও কি চালু হবে?
গ্রামীণ এলাকায় কলের জল, রাস্তায় আলোর জন্য বাড়তি কর, প্রস্তাব দিল কেন্দ্র, বিহারের পাশাপাশি অন্য রাজ্যেও কি চালু হবে?
Hyderabad News: ইঞ্জেকশনে টয়লেট ক্লিনার ভরে স্যালাইনে মিশিয়ে দিলেন স্ত্রী, বেঘোরে মৃত্যু স্বামীর, নেপথ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক
ইঞ্জেকশনে টয়লেট ক্লিনার ভরে স্যালাইনে মিশিয়ে দিলেন স্ত্রী, বেঘোরে মৃত্যু স্বামীর, নেপথ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
PM Modi On Syama Prasad Birth Ceremony:'শ্যামাপ্রসাদের জন্য পশ্চিমবঙ্গ ভারতভুক্তি হয়েছিল', শ্যামাপ্রসাদের জন্মদিনে ভিডিও-বার্তায় স্মরণে প্রধানমন্ত্রী
'শ্যামাপ্রসাদের জন্য পশ্চিমবঙ্গ ভারতভুক্তি হয়েছিল', শ্যামাপ্রসাদের জন্মদিনে ভিডিও-বার্তায় স্মরণে প্রধানমন্ত্রী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget