এক্সপ্লোর

Corona New Variant: সংক্রমণে বহুগুণ বেশি শক্তিশালী, আফ্রিকায় করোনার নতুন প্রজাতির হদিশ

বৎসোয়ানা, দক্ষিণ আফ্রিকা ও হংকংয়ে আক্রান্ত হয়েছেন অন্তত ১০ জন। ইতিমধ্য়েই রাজ্যগুলিকে সতর্ক করে চিঠি দিল কেন্দ্র। এইসব দেশ থেকে আসা নাগরিকদের উপর বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

নয়াদিল্লি: আফ্রিকায় (Africa) করোনার (Corona) নতুন প্রজাতির (Covid-19 New Variant) হদিশ। সংক্রমণে আরও বেশি শক্তিশালী করোনার নতুন প্রজাতি। এখনও পর্যন্ত ৩টি দেশে মিলেছে করোনার এই নতুন প্রজাতির হদিশ। বৎসোয়ানা, দক্ষিণ আফ্রিকা (Africa) ও হংকংয়ে (Hong-kong) আক্রান্ত হয়েছেন অন্তত ১০ জন। ইতিমধ্য়েই রাজ্যগুলিকে সতর্ক করে চিঠি দিল কেন্দ্র (Central)। এইসব দেশ থেকে আসা নাগরিকদের উপর বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার পর রাখতে হবে নজরদারিতে, এনটাই নির্দেশ কেন্দ্রের। 

উল্লেখ্য, যদিও বৃহস্পতিবার দেশের করোনা-গ্রাফ (Corona Graph) নিম্নমুখীই ছিল। ফের কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ (Corona affected)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১১৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ২৮৩। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৯৬ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৩৭। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৬ হাজার ৯৮০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ৪৪ হাজার ৮৮২। 

তবে রাজ্যে করোনা পরীক্ষার (Corona Test in Bengal) নিম্নমুখী গ্রাফ ও সংক্রমণের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। দ্রুত দৈনিক করোনা (Covid) পরীক্ষা বাড়ানোর জন্য রাজ্যের স্বাস্থ্যসচিবকে (State Health Secretary) পরামর্শ দেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব (Central Health Secretary)। রাজ্যের স্বাস্থ্যসচিব জানিয়েছেন, সংক্রমণ হ্রাস পাওয়ায় কমেছে পরীক্ষা।

রাজ্যের  স্বাস্থ্যসচিবকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, ১৫ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, দার্জিলিং, জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুরে সংক্রমণের হার ২ শতাংশের বেশি। অন্যদিকে, সব থেকে কম পরীক্ষা হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে। এই পরিস্থিতিতে অবিলম্বে দৈনিক করোনা পরীক্ষা বাড়াতে পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রের চিঠিতে। এই প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্যসচিব জানিয়েছেন, রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা আগের থেকে অনেকটাই কমেছে। সেই কারণে পরীক্ষার সংখ্যাও, তুলনামূলকভাবে কমেছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, পর্যাপ্ত পরিকাঠামো প্রস্তুত আছে। প্রয়োজন হলে পরীক্ষার সংখ্যা বাড়াতে সমস্যা হবে না।

গত কয়েক দিন বাংলায় সাতশো-আটশোর ঘরে ঘুরছে দৈনিক সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) প্রকাশিত বুলেটিন অনুযায়ী, বুধবার রাজ্যে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা ৮০২।  সংক্রমণ কিছুটা লাগাম পরলেও টেস্টের সংখ্যা কমেছে অনেকটাই। জুনের শুরুতে দৈনিক পরীক্ষার সংখ্যা পৌঁছে যায় ৭৫ হাজার ১৬১-তে। বুধবার সেই সংখ্যাটা নেমে এসেছে প্রায় অর্ধেকে। বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৩৯ হাজার ১৯টি। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rachna Banerjee:
"সংখ্যাটা বাড়তে পারে..", NDA বৈঠক শেষে বললেন রচনা, কারা আসতে পারেন ?
PM Modi Viral Video : পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! খোদ প্রধানমন্ত্রী মোদি দিচ্ছেন ভিডিয়ো বার্তা, আপনি দেখেছেন ? 
পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! খোদ প্রধানমন্ত্রী মোদি দিচ্ছেন ভিডিয়ো বার্তা, আপনি দেখেছেন ? 
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Air India Flight : মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget