এক্সপ্লোর

Coronavirus: কেরলে আক্রান্ত ৫০ হাজারের ওপরে, কাল থেকে কড়া নিয়ম জারি দক্ষিণী রাজ্যে

Corona Cases Surge in Kerala: শনিবার দক্ষিণের এই রাজ্যে কোভিড আক্রান্ত হয়েছে ৫০ হাজার ৮১২ জন।

নয়া দিল্লি: ফের করোনায় বিপর্যস্ত কেরল। শনিবার দক্ষিণের এই রাজ্যে কোভিড আক্রান্ত হয়েছে ৫০ হাজার ৮১২ জন। গত ২৪ ঘন্টায় সে রাজ্যে করোনা কোপে প্রাণ হারিয়েছেন ৮ জন। তবে প্রয়োজনীয় নথির অভাবে আরও ৮৬টি মৃত্যু কম নথিভুক্ত হয়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত কেরলে মৃত্যু হয়েছে ৫৩ হাজার ১৯১ জনের। 

কেরলে গত ২৪ ঘণ্টায় মোট ১ লক্ষ ১০ হাজার ৯৭০টি নমুনা পরীক্ষা হয়েছে। এর্নাকুলাম জেলায় সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গিয়েছে। দৈনিক আক্রান্ত সেখানে প্রায় ১১ হাজার ১০৩টি। তিরুবন্তপুরমে ৬ হাজার ৬৪৭টি, কোঝিকড়েতে ৪ হাজার ৪৯০ জন আক্রান্ত হয়েছে। গত সপ্তাহের তুলনায়, রিপোর্ট করা আক্রান্তের সংখ্যা এক লক্ষের বেশি বেড়েছে। আক্রান্ত বৃদ্ধির হার প্রায় ৫৭ শতাংশ। এদিকে, কোভিডের বাড়বাড়ন্তের পরিপ্রেক্ষিতে রবিবার কেরালায় কঠোর নিষেধাজ্ঞা জারি করা হবে। লকডাউন না হলেও প্রায় লকডাউনের মতোই কড়া নিয়ম বলবৎ হবে বলে খবর। রাজ্য সরকার এর আগে দুই রবিবার বিধিনিষেধের মতো লকডাউন ঘোষণা করেছিল। এটি দ্বিতীয় রবিবার এবং নিষেধাজ্ঞাগুলি বাড়ানো হবে কিনা তা দেখা বাকি রয়েছে।

এদিকে, ওমিক্রন আতঙ্ক কাটিয়ে এবার ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টায় ভারতের দক্ষিণের এই রাজ্য। শনিবার রাজ্যে কোভিড -১৯ বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক সরকার। কোভিড নিষেধ শিথিল করার পাশাপাশি বেঙ্গালুরুতে সোমবার থেকে খুলে দেওয়া হবে স্কুল। সোমবার (৩১ জানুয়ারি) থেকে রাতের কারফিউ তুলে নেওয়া হবে, এমনটাই জানান হয়েছে।  

কর্নাটকে শুক্রবার করোনা আক্রান্ত হয়েছে ৩১ হাজার ১৯৮ জন। পজিটিভিটি রেট ২০.৯১ শতাংশ। কর্ণাটকের মন্ত্রী বি.সি. নাগেশ সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছে, "আমরা সোমবার থেকে বেঙ্গালুরুতে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছি। ৩১ জানুয়ারী থেকে রাতের কারফিউ তুলে নেওয়া হবে। যথাযথ এসওপিগুলি অনুসরণ করা হয়েছে তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। ২০০ সদস্যের ভিতরে এবং ৩০০ জন বাইরে থাকতে পারবেন বিবাহ অনুষ্ঠানে থাকতে। সেই অনুমতি রয়েছে।                                        

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget