এক্সপ্লোর

Supreme Court Update: যৌনপেশা আইনসম্মত, যুগান্তকারী নির্দেশ সুপ্রিম কোর্টের

Supreme Court of India: সুপ্রিম কোর্ট তার রায়ে জানিয়েছে, যৌনপেশা একটি পেশা এবং যৌনকর্মীরা সম্মান এবং আইনের কবচ পাওয়ার অধিকারী।

নয়াদিল্লি: যৌনপেশা নিয়ে যুগান্তকারী রায় দেশের শীর্ষ আদালতের। যাঁরা এই পেশায় রয়েছেন। তাঁদের কোনওভাবেই গ্রেফতার, জরিমানা বা হেনস্থা করতে পারবে না পুলিশ। শুধুমাত্র এই পেশায় জড়িত বলে যৌনপল্লিতে হানা দিয়ে ধরপাকড়ও করতে পারবে না পুলিশ। রায় দিল সুপ্রিম কোর্টের (Supreme Court) তিন বিচারপতির বেঞ্চ। সম্মতি রয়েছে এমন যৌনকর্মীদের (sex worker) বিষয়ে নাক গলানো এবং ফৌজদারি মামলা করা নিয়েও বিরত থাকুক পুলিশ, এমনটাই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। কারণ স্বেচ্ছায় যৌনপেশায় থাকা বেআইনি নয়, যৌনপল্লি চালানো বেআইনি এবং আইনের চোখে অপরাধ।

কী বলেছে সুপ্রিম কোর্ট?
সংবাদ সংস্থা সূত্রের খবর, সুপ্রিম কোর্ট তার রায়ে জানিয়েছে, যৌনপেশা একটি পেশা এবং যৌনকর্মীরা সম্মান এবং আইনের কবচ পাওয়ার অধিকারী।  

বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের (Justice L Nageswara Rao) নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই রায় দিয়েছেন। তাঁরা আরও বলেছেন, বয়স এবং সম্মতি রয়েছে কিনা তার ভিত্তিতে ফৌজদারি আইন ব্যবহার করতে হবে। যখন দেখা যাবে যৌনকর্মী সাবালক এবং নিজের সম্মতিতে এই কাজ করছেন, তখন পুলিশ কোনওরকম ভাবে নাক গলাতে এবং ফৌজদারি আইন প্রয়োগ করতে পারবে না। এটা কোনওভাবে অস্বীকার করা যায় না যে, আর্টিকল ২১ অনুযায়ী শুধুমাত্র এই পেশাই নয়, ভারতের সব নাগরিক সম্মানীয় জীবন পাওয়ার অধিকারী। মা যৌনকর্মী বলে তাঁকে তাঁর সন্তানদের থেকে আলাদা করা যাবে না বলেও জানিয়েছে ওই বেঞ্চ। 

আরও কী নির্দেশ:
কোনও যৌনকর্মী যৌনহেনস্থার অভিযোগ করলে সেক্ষেত্রে আইন মেনে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। প্রশাসনের তরফে যাবতীয় আইনি পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দিয়েছে বেঞ্চ। যৌনকর্মীদের প্রতি পুলিশের ব্যবহারেরও সমালোচনা করেছে দেশের শীর্ষ আদালত।  

আদালতের তরফে বলা হয়েছে, কোনওভাবেই কোনও যৌনকর্মীর পরিচয় যেন না প্রকাশ করে সংবাদমাধ্যম। ধরপাকড়ের সময় কোনও যৌনকর্মীকে ধরা হলে তাকে সংশোধনারে পাঠানো হবে। এর মধ্যে যদি বিচারক মনে করেন যে গোটা ঘটনায় ওই যৌনকর্মীর সম্মতি ছিল, তাহলে তাঁকে ছেড়ে গিতে হবে। সুপ্রিম কোর্ট যে পরামর্শগুলি দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের থেকে উত্তর চেয়েছে দেশএর শীর্ষ আদালত। আগামী ২৭ জুলাই শুনানি।   

আরও পড়ুন: তাজমহলে নমাজ পরার জের, ৪ পর্যটককে আটক করল পুলিশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget