এক্সপ্লোর

Kashmir News: অমরনাথ-যাত্রাপথের কাছে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ, হত সন্দেহভাজন জঙ্গি

Suspected Terrorist Death In Kulgam: মাত্র কয়েক ঘণ্টা আগে লাগোয়া এলাকা দিয়ে পার হয়েছেন অমরনাথ-দর্শনে আসা প্রথম দফার যাত্রীরা। অল্প পরেই দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার মির বাজারের ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা গেল এক সন্দেহভাজন জঙ্গি।

শ্রীনগর: মাত্র কয়েক ঘণ্টা আগে লাগোয়া এলাকা দিয়ে পার হয়েছেন অমরনাথ-দর্শনে (amarnath pilgrims )আসা প্রথম দফার যাত্রীরা। অল্প পরেই খবর, দক্ষিণ কাশ্মীরের কুলগাম (kulgam) জেলার মির বাজারের ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে (encounter) এক সন্দেহভাজন জঙ্গি(terrorist) মারা গিয়েছে। 

কী হয়েছে...

কুলগামের মির বাজার এলাকায় সন্দেহভাজন জঙ্গিরা ঘাঁটি গেড়েছিল বলে গোপন সূত্রে খবর পেয়েছিল পুলিশ। তার পরই নিরাপত্তা বাহিনী ও পুলিশের যৌথ টিম তল্লাশি অভিযান শুরু করে। এলাকা ঘিরে ফেলা হয়েছে দেখে পাল্টা গুলি চালায় জঙ্গিরা। যৌথ টিম জবাব দিলে শুরু হয় সংঘর্ষ। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এখনও সংঘর্ষ থামেনি। ঠিক কত জন জঙ্গি এই মুহূর্তে সেখানে রয়েছে সেটাও স্পষ্ট নয়। 
প্রায় বছরদুয়েক বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে ফের শুরু হচ্ছে অমরনাথ-যাত্রা। সেই উপলক্ষ্যে প্রথম দফার ৪ হাজার আটশো নব্বই জন তীর্থযাত্রী 
এদিন সকালেই জম্মু থেকে রওনা দেয়। তাঁদের জন্য জম্মু শহরের ভাগবতী নগর বেসক্যাম্প থেকে পহেলগাম এবং কাশ্মীরের বালতাল বেস ক্যাম্প পর্যন্ত  কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল। জম্মুর এসএসপি চন্দন কোহলি জানিয়েছেন, যাত্রী-সুরক্ষার সবরকম ব্যবস্থা করা হয়েছে। সিআরপিফ, সেনা ও পুলিশ মিলে নিরাপত্তার দিকটি দেখেছে। কিন্তু তার পরও জম্মুর এসএসপি-র বক্তব্য, 'সুরক্ষাব্যবস্থা একটা বড়় চ্যালেঞ্জ।'

আঁটোসাঁটো নিরাপত্তা

অতীতে অমরনাথ যাত্রীদের উপর হামলার অভিজ্ঞতা থেকে সবরকম প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। ২০১৭ সালের ১০ জুলাই অনন্তনাগে অমরনাথ-দর্শনে আসা তীর্থযাত্রী বোঝাই বাসে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। ৭ পুণ্যার্থী মারা যান,আহত হন ১৭ জন। এরকম নজির কম নয়। তার পর আবার এদিনের ঘটনা। 
যাত্রা শুরুর আগেই চিন্তা, আগামী ৪৩ দিন সব ঠিকঠাক হবে তো?

আরও পড়ুন:শিবাজিপুত্রের নামে নামকরণ অওরঙ্গাবাদের, মারাঠা আবেগ উস্কে সঙ্কট সামাল দেওয়ার চেষ্টা উদ্ধবের!

 

সেরা শিরোনাম

Madhya Pradesh News : ৩ তলা বাড়িতে জ্বলছিল প্রদীপ, ভয়াবহ আগুনে শেষ শিশু-সহ পরিবারের ৬ ; ব্যবসায়ীর পরিবারেও প্রাণহানি আরও ৬ জনের
৩ তলা বাড়িতে জ্বলছিল প্রদীপ, ভয়াবহ আগুনে শেষ শিশু-সহ পরিবারের ৬ ; ব্যবসায়ীর পরিবারেও প্রাণহানি আরও ৬ জনের
Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
Sheikh Hasina : ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
Road Accident: স্ত্রী'র শাড়ি কিনে আর ফেরা হল না বাড়িতে, দীপাবলির আগের রাতে স্কুটার চালককে পিষে দিল এসইউভি
স্ত্রী'র শাড়ি কিনে আর ফেরা হল না বাড়িতে, দীপাবলির আগের রাতে স্কুটার চালককে পিষে দিল এসইউভি

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget