এক্সপ্লোর

Swami Prasad Maurya Resign: স্বামী প্রসাদের ইস্তফার পর ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা বিজেপির, 'শাহী-প্ল্যানে' ক্ষোভ মিটবে বিক্ষুব্ধদের?

UP Election 2022 কেশব প্রসাদ মৌর্য পদত্যাগ করতে পারেন, এমন অসন্তুষ্ট বিধায়কদের ক্ষোভ দূর করার চেষ্টা শুরু করেছেন। স্বতন্ত্র দেব সিংহ ও সংগঠন মহামন্ত্রী সুনীল বনশলকেও এই কাজে লাগানো হয়েছে।


Swami Prasad Maurya quits BJP:  উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় ধাক্কা খেয়েছে বিজেপি। যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্যের ইস্তফায় অশনি সঙ্কেত দেখছে গেরুয়া শিবির। এরপরই ড্যামেজ কন্ট্রোলে নেমেছে বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বামী প্রসাদ মৌর্যের মানভঞ্জনের দায়িত্ব দিয়েছেন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যকে। 
কেশব প্রসাদ মৌর্য পদত্যাগ করতে পারেন, এমন অসন্তুষ্ট বিধায়কদের ক্ষোভ দূর করার চেষ্টা শুরু করেছেন। শুধু তাই নয়, উত্তরপ্রদেশ বিজেপি সভাপতি স্বতন্ত্র দেব সিংহ ও সংগঠন মহামন্ত্রী সুনীল বনশলকেও এই কাজে লাগানো হয়েছে। আজ মন্ত্রী দারা সিংহ চৌহানকেও দিল্লিতে ডাকা হয়েছে। সূত্রের খবর, বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর কথা হতে পারে। 
উল্লেখ্য, স্বামী প্রসাদ মৌর্য অনগ্রসর শ্রেণীর প্রভাবশালী নেতা। অ-যাদব ওবিসি ভোট ব্যাঙ্কে তাঁর ভালো মতো প্রভাব রয়েছে। বিশেষ করে,কোইরি-কুশওয়া জাতির ভোটব্যাঙ্কে তাঁর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে বলে মনে করা হয়ে থাকে। উত্তরপ্রদেশের কইরি-কুশওয়া ভোট প্রায় ৫ শতাংশ রয়েছে। এই পরিস্থিতিতে বিজেপির স্বামী প্রসাদ মৌর্যর প্রভাব সম্পর্কে ভালোমতোই জানা রয়েছে।  মৌর্যর এই রাজনৈতিক প্রভাবের লাভ  ২০১৭-র বিধানসভা নির্বাচনে ঘরে তুলেছিল বিজেপি। ওই সময় স্বামী প্রসাদ ছিলেন বিএসপি-র প্রথমসারির নেতা। ভোটের আগে তিনি মায়াবতীর নেতৃত্বাধীন বিএসপি-র হাত ছেড়ে গেরুয়া শিবিরে সামিল হয়েছিলেন। 

উত্তরপ্রদেশের ভোটের রাজনীতিতে ওবিসি সম্প্রদায় কতটা গুরুত্বপূর্ণ?

উত্তরপ্রদেশে ওবিসি জনসংখ্যা ৪২ থেকে ৪৩ শতাংশ। ২০১৭-র বিধানসভা নির্বাচনে বিজেপি ১২৫ জন ওবিসি প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতায় নামিয়েছিল। স্বামী প্রসাদ মৌর্যের প্রভাব কতটা, তার একটা দৃষ্টান্ত ২০১৯-এর লোকসভা নির্বাচনে দেখা গিয়েছিল। ওই নির্বাচনে স্বামী প্রসাদের মেয়ে সঙ্ঘমিত্রা মৌর্য সমাজবাদী পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বদায়ুঁ আসনে মুলায়ম সিংহ যাদবের পরিবারের সদস্য ধর্মেন্দ্র যাদবকে হারিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন। 

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের মুখে স্বামী প্রসাদ মৌর্য বিজেপি ছাড়ায় তাঁর মেয়ে তথা সাংসদ সঙ্ঘমিত্রা কী করেন, সে দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলে।  আপাতত, বিজেপিতে যখন ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চলছে, তখন সমাজবাদী পার্টি শিবিরে খুশির হাওয়া। সামগ্রিক ঘটনাক্রমের মধ্যে আজ লখনউতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে সমাজবাদী পার্টি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Air India Flight : মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
Tamil Nadu News : অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget