এক্সপ্লোর

Tamil Nadu Lockdown: করোনা মোকাবিলায় আগামী রবিবার তামিলনাড়ুতে পূর্ণ লকডাউন ঘোষণা 

Tamil Nadu Lockdown: বৃহস্পতিবার তামিলনাড়ুতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৮ হাজার ৫৬১। সবমিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩০ লক্ষ ৪২ হাজার ৭৯৬। 


চেন্নাই:  করোনাভাইরাস সংক্রমণের বাড়বাড়ন্তের পরিপ্রেক্ষিতে তামিলনাড়ু আগামী রবিবার রাজ্যে পূর্ণ লকডাউন ঘোষণা করল। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন আজ এ কথা জানিয়েছেন। এই লকডাউন থেকে অত্যাবশ্যক পরিষেবাগুলিকে অব্যাহতি দেওয়া হয়েছে।  অটো, ট্যাক্সিগুলিকে বিমানবন্দর, বাস ও রেল স্টেশনে যাতায়াতের ছাড় দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার তামিলনাড়ুতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৮ হাজার ৫৬১। সবমিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩০ লক্ষ ৪২ হাজার ৭৯৬। 

রাজ্য করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়ে হয়েছে ২৮ লক্ষ ২৬ হাজার ৪৭৯। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৯ হাজার ৯৭৮। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, তামিলনাড়ুতে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭৯ হাজার ২০৫।

মুখ্যমন্ত্রী স্ট্যালিন জানিয়েছেন, ২৩ জানুয়ারি সমগ্র রাজ্যজুড়েই সম্পূর্ণ লকডাউন জারি হবে। এই সময়ে জরুরি পরিষেবাগুলিকে ছাড় দেওয়া হবে। লকডাউন শুরু হবে শনিবার রাত ১০ টায়। তা বলবৎ থাকবে রবিবার পেরিয়ে সোমবার ভোর ৫ টা পর্যন্ত। এই সময় পর্বে হোটেল ও রেস্তোরাঁ খাবার ক্রেতাদের নিয়ে যাওয়ার পরিষেবা সকাল ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চালু রাখতে পারে। 

রাজ্যের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার ৩৯ জন করোনা আক্রান্তর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭ হাজার ১১২। তামিলনাড়ুতে সংক্রমণের শীর্ষে রয়েছে রাজধানী চেন্নাই। বৃহস্পতিবার চেন্নাইতে দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ৮ হাজার ৭ জন।

অন্য জেলাগুলিতেও স্বস্তি দিচ্ছে না করোনা পরিস্থিতি। বৃহস্পতিবার রাজ্যের প্রতিটি জেলাতেই দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১০০-র ওপরে। আগের তুলনায় রাজ্যের ৩৫ টি জেলাতেই করোনা সংক্রমণ বেড়েছে। এই পরিস্থিতিতে তামিলনাড়ু সরকার আগামী রবিবার রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে। চলবে না বাস, অটো, ট্যাক্সি সহ যানবাহন। তবে রেল স্টেশন, বিমান বন্দর ও বাস স্ট্যান্ডে যাওয়ার ক্ষেত্রে ট্যাক্সি ও অটোকে ছাড় দেওয়া হয়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
Kolkata Airport : উড়ানে দেরি, কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ
উড়ানে দেরি, কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Cyber Crime : সাইবার অপরাধ দমনে ৩,৭১৮টি মোবাইল অ্যাপ ব্লকের কথা জানাল কেন্দ্র, ১১,১৫৮ কোটি টাকা রক্ষা
সাইবার অপরাধ দমনে ৩,৭১৮টি মোবাইল অ্যাপ ব্লকের কথা জানাল কেন্দ্র, ১১,১৫৮ কোটি টাকা রক্ষা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget