এক্সপ্লোর

Tripura News: ত্রিপুরায় প্রয়াত তৃণমূল নেতার বাড়িতে দলীয় নেতৃত্ব, জল্পনা উস্কে হাজির দুই বিজেপি বিধায়কও

Tripura Political News: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তৃণমূল নেতা মুজিবর ইসলাম মজুমদারের ওপর হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।বুধবার এসএসকেএমে মৃত্যু হয় তৃণমূল নেতার।

আগরতলা:  ত্রিপুরায় (Tripura) প্রয়াত তৃণমূল নেতা (TMC Leader) মুজিবর ইসলাম মজুমদারের বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত তৃণমূল নেতৃত্ব। জল্পনা উসকে মৃত তৃণমূল নেতার বাড়িতে হাজির বিজেপির দুই বিধায়কও। আজ সকালে আগরতলার বাড়িতে প্রয়াত তৃণমূল নেতা মুজিবর ইসলাম মজুমদারকে শেষ শ্রদ্ধা জানান ব্রাত্য বসু, শান্তনু সেন ও রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক নেতৃত্ব। পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তাঁরা। শেষ শ্রদ্ধা জানাতে তৃণমূল নেতার বাড়িতে যান বিজেপির দুই বিধায়ক সুদীপ রায় বর্মন (Sudip Roy Barman) ও আশিস সাহা। এ নিয়ে শুরু হয়েছে জল্পনা। ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তৃণমূল নেতা মুজিবর ইসলাম মজুমদারের ওপর হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। বুধবার এসএসকেএমে মৃত্যু হয় তৃণমূল নেতার। অভিযোগ, গত ২৮ অগাস্ট TMCP-র প্রতিষ্ঠা বার্ষিকীর দিন, বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হন মুজিবর। কলকাতায় SSKM-এ তাঁর চিকিৎসা হয়। পরে ছুটি পেয়ে বাড়ি ফিরলেও, ফের অসুস্থ হয়ে পড়েন।ফের তাঁকে SSKM-এ নিয়ে আসা হলেও শেষরক্ষা হয়নি। তৃণমূলের তরফে হামলার জেরে মৃত্যু বলে দাবি করা হলেও, বিজেপির দাবি, এটি স্বাভাবিক মৃত্যুর ঘটনা।

উল্লেখ্য়, গতকালই মুজিবর ইসলাম মজুমদারের দেহ আগরতলায় পৌঁছয়। সেখানে শ্রদ্ধা জানান তৃণমূল নেতারা। এরপর এদিনও সকালে তাঁর বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান তৃণমূল নেতৃত্ব।  বাড়িতে যান বিজেপির দুই বিধায়কও। বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন জানিয়েছেন, দীর্ঘদিনের সম্পর্ক ছিল। মুজিবরের মৃত্যুতে তাঁরা শোকাহত। পরিবারকে সমবেদনা জানাতে এখানে এসেছেন। একইসঙ্গে তৃণমূলের সুরে সুর মিলিয়ে তিনি দাবি করেছেন, খুন করা হয়েছে মুজিবরকে। এ জন্য খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু হওয়া দরকার। যদিও বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। এই প্রসঙ্গে সুদীপ রায় বর্মন বলেছেন, তিনি সত্যের পথে চলার চেষ্টা করেন। যাঁরা বিষয়টি অনুধাবন করতে পারেন না, তাঁরা অনেক কিছু বলতে পারেন। তিনি এই ঘটনাকে খুন বলেই মনে করেন। এক্ষেত্রে রাজনীতির কোনও ব্যাপার নেই।

বিজেপির পক্ষ থেকে এদিনও বলা হয়েছে, আইন আইনের পথে চলবে। প্রশাসন প্রশাসনের কাজ করবে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
India's Got Latent : বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
Karnataka News : মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে
মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget