এক্সপ্লোর

Delhi Road Accident: রাস্তার ডিভাইডারে গভীর ঘুম, দিল্লিতে লরির চাকায় পিষ্ট ৬, মৃত ৪, আশঙ্কাজনক ২

Truck Runs over People: মঙ্গলবার রাত ১টা বেজে ৫১ মিনিটে এই ঘটনা ঘটে। দিল্লির সীমাপুরি এলাকায় এই ঘটনা ঘটেছে।

নয়াদিল্লি: রাতের অন্ধকারে ভয়ঙ্কর অপরাধ ঘটে গেল রাজধানীর বুকে। ডিভাইডারে ঘুমন্ত ছ’জনকে পিষে দিল লরি (Delhi Road Accident)। দিল্লি পরিবহণ সেবা নিগমের দফতর থেকে ঢিল ছোড়া দূরত্বেই ঘটেছে এই মর্মান্তিক ঘটনা তাতে চার জনের মৃত্যু হয়েছে। দু’জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক (Death)।

দিল্লির বুকে ভয়াবহ পথ দুর্ঘটনা, ঘুমন্ত লোকজনকে পিষে দিল লরি

মঙ্গলবার রাত ১টা বেজে ৫১ মিনিটে এই ঘটনা ঘটে। দিল্লির সীমাপুরি এলাকায় এই ঘটনা ঘটেছে। সেখানে রাস্তার ডিভাইডারের উপর ঘুাচ্ছিলেন কয়েক জন। সেই সময় দুরন্ত গতিতে ছুটে আসা একটি লরি ডিভাইডারে উঠে পড়ে। সকলকে পিষে দিয়ে বেরিয়ে যায় (Truck Runs over People)।

মৃতদের ৫২ বছর বয়সি করিম, ২৫ বছর বয়সি ছোটে খান, ৩৮ বছর বয়সি শাহ আলম এবং ৪৫ বছর বয়সি রহু বলে শনাক্ত করা গিয়েছে। আহতদের শনাক্ত করা গিয়েছে ১৬ বছর বয়সি মণীশ এবং ৩০ বছর বয়সি প্রদীপ নামে। রাজধানীতে মাথাগোঁজার আস্তানি ছিল না তাঁদের। ডিভাইডারের উপরই রাতে ঘুমিয়ে পড়েন।

আরও পড়ুন: Uttar Pradesh : বাথরুমের মেঝেতে রেখে দেওয়া হচ্ছে খাবার! রাজ্যস্তরের কবাডি প্রতিযোগিতার ব্যবস্থাপনা দেখে ক্ষোভ সবমহলে

পুলিশ জানিয়েছে, ডিভাইটারে ঘুমন্ত লোকজনকে চাপা দেওয়ার পর ঘটনাস্থলে দাঁড়ায়নি লরিটি। বরং দ্রুত গতিতে চালিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেন চালক। লরির ধাক্কায় একটি বিদ্যুতের খুঁটিও উপড়ে পড়ে য়ায়। রক্তাক্ত শরীর গুলির পাশেই পড়ে ছিল সেটি। বুধবার সকালে বিষয়টি নজরে আসে সকলের।

সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক লরি এবং তার চালককে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযানও। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের একাধিক শাখা।

ডিভাইডারে ঘুমাচ্ছিলেন সকলে, সেখানে উঠে পিষে দিয়ে বেরিয়ে যায় লরি

পুলিশ জানিয়েছে, লরির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। চার জনকে জিটিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছনোর পরই একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় চতুর্থ জনের। বাকি দু’জন এই মুহূর্তে চিকিৎসাধীন। তবে তাঁদের অবস্থা সঙ্কটজনক। নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ডিভাইডারে উঠে পড়ে, নাকি চালক মত্ত অবস্থায় ছিলেন, তা-ও খতিয়ে দেখার চেষ্টা চলছে।  আহতের বয়ান পেলে তদন্তে সাহায্য মিলবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget