এক্সপ্লোর

Udaipur Murder Case: উদয়পুর কাণ্ডে বিজেপি সংযোগ! ছবি-সহ 'প্রমাণ' পেশ কংগ্রেসের, অনুপ্রবেশের চেষ্টা বলে ওড়াল বিজেপি

Congress on Udaipur: শুধু তাই নয় বিজেপি-র মিটিং-মিছিলেও নিয়মিত রিয়াজকে দেখা যেত বলে অভিযোগ করেন পবন খেরা।

জয়পুর: রাজস্থানের পর মহারাষ্ট্রেও কুপিয়ে খুনের ঘটনা। তাতেও উঠে এসেছে পয়গম্বর মহম্মদকে নিয়ে নূপুর শর্মার মন্তব্য-যোগ। সেই আবহে রাজস্থানের ঘটনায় এ বার বিজেপি সংযোগ তুলে ধরল কংগ্রেস। পেশায় দর্জি কানহাইয়া লাল খুনে অভিযুক্ত দুই ধৃত বিজেপি-র সদস্য বলে দাবি গ্র্যান্ড ওল্ড পার্টির (Udaipur Murder)। যদিও এই অভিযোগ খারিজ করে দিয়েছে বিজেপি (BJP)। 

উদয়পুর-কাণ্ডে বিজেপি সংযোগের অভিযোগ

শনিবার রাজস্থানের ঘটনায় বিজেপি সংযোগ তুলে ধরে কংগ্রেস (Congress)। মূল অভিযুক্ত রিয়াজ আনসারি আসলে বিজেপি-র সদস্য বলে দাবি করেন কংগ্রেস নেতা পবন খেরা। প্রমাণস্বরূপ একটি ছবিও তুলে ধরেন তিনি, যাতে উদয়পুররে স্থানীয় বিজেপি নেতা মহম্মদ তাহিরের পাশে দেখা যায় মূল অভিযুক্ত রিয়াজ আখতারিকে। 

বিষয়টি নিয়ে দিল্লিতে সাংবাদিক বৈঠকও করেন পবন খেরা। সেখানে রিয়াজকে সক্রিয় বিজেপি কর্মী বলে উল্লেখ করেন তিনি। খুবের ঘটনায় রিয়াজের বিজেপি-সংযোগ চাঞ্চল্যকর বলে মন্তব্য করেন। এই ঘটনার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র হাতে তুলে দিয়েছে কেন্দ্র। ধৃতের সঙ্গে দলীয় সংযোগ ধামাচাপা দিকেই এমন পদক্ষেপ কিনা, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। 

শুধু তাই নয় বিজেপি-র মিটিং-মিছিলেও নিয়মিত রিয়াজকে দেখা যেত বলে অভিযোগ করেন পবন খেরা। তিনি বলেন, "মূল অভিযুক্ত রিয়াজ রাজস্থানে বিজেপি-র বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতেন নিয়মিত। প্রাক্তন মন্ত্রী গুলাবচাঁদ কাটারিয়ার কর্মসূচিতেও তাঁকে দেখা গিয়েছে তাঁকে। এমনকি রাজস্থানে বিজেপি-র সংখ্যালঘু দফতরের বৈঠকেও রিয়াজকে দেখা গিয়ছে। হাতের কাছেই সেই ছবি রয়েছে (Rajasthan Killing)।"

আরও পড়ুন: Udaipur Violence: 'না, সম্প্রীতি নয়, তাঁরা শুধুই চায় দেশ ভাগ', উদয়পুরকাণ্ডে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক

এ প্রসঙ্গে ২০১৮ সালের ৩০ নভেম্বর ফেসবুকে বিজেপি নেতা ইরশাদ চেইনওয়ালার পোস্টও তুলে ধরেন পবন খেরা। তুলে আনেন ২০১৯-এর ৩ ফেব্রুয়ারি, ২০১৯-এর ২৭ অক্টোবর, ২০২১-এর ১০ অগাস্ট এবং ২০১৯-এর ২৮ নভেম্বর তাহিরের করা কিছু ফেসবুক পোস্টও। পবন খেরার কথায়, "রিয়াজ শুধু বিজেপি নেতৃত্বের ঘনিষ্ঠ ছিলেন না, বিজেপি-র সক্রিয় সদস্য উনি।"

অভিযোগ অস্বীকার বিজেপি-র

বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য যদিও কংগ্রেসের দাবি নস্যাৎ করে দেন। কংগ্রেস ভুয়ো খবর ছড়াচ্ছে বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, "আপনি যে এমন ভুয়ো খবর ছড়াতে পারেন, তা দেখে একটুও আশ্চর্য বোধ করছি না আমি। উদয়পুরের খুনি রা বিজেপি-র সদস্য নন। রাজীব গাঁধীকে খুন করতে LTTE যেমন কংগ্রেসে অনুপ্রবেশের চেষ্টা করেছিল, তেমনই ওরাও অনুপ্রবেশের চেষ্টা চালায়।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
NEET Exam : 'হাতে রক্ত লেগে, কী পেলেন ?' NEET বাতিলের 'অনুরোধ' সাংসদের
'হাতে রক্ত লেগে, কী পেলেন ?' NEET বাতিলের 'অনুরোধ' সাংসদের

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget