এক্সপ্লোর

WB Poll Result: ঝালদায় কংগ্রেসের বড় জয়, ৭৭৮ ভোটে জিতলেন নিহত তপন কান্দুর ভাইপো

WB Election Result 2022 :ঝালদায় কংগ্রেসের বড় জয়, ৭৭৮ ভোটে জিতলেন নিহত তপন কান্দুর ভাইপো। বিস্তারিত আসছে।

পুরুলিয়াঃ ঝালদায় (Jhalda By Election 2022) কংগ্রেসের বড় জয়, ৭৭৮ ভোটে জিতলেন নিহত তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু (Mithun Kandu)।  এদিন গণনা শুরু হতেই কংগ্রেসের জয়ের খবর আসে। ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে বড় জয় কংগ্রেসের (Congress)। নিহত তপন কান্দুর (Tapan Kandu) ওয়ার্ডে জয়ী হল কংগ্রেস। ৭৭৮ ভোটে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু। মিঠুন কান্দু জানিয়েছেন, 'জয় আগেই নিশ্চিত ছিল।' মিঠুন কান্দুর বিপুল ভোটে জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে ভাসল গোটা পুরুলিয়া (Purulia)।

আরও পড়ুন,প্রবল বর্ষণের জেরে শিলিগুড়ি ভোট গণনায় পড়ল প্রভাব !

'কাকিমার চোখের জলের জয়'-বললেন নিহত তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু

উল্লেখ্য, পুরুলিয়ার ঝালদায় হত্যা (Murder) করা হয় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে। যার হত্যাকাণ্ডের এখনও তদন্ত চলছে। আর সেই ২ নং ওয়ার্ডে, কম জল ঘোলা হয়নি। তবে তপন কান্দু হত্যার পর ফের উপনির্বাচন হয়েছে এবার। এবং সেই স্থানে এবার কংগ্রেস প্রার্থী হয়ে এবার ভোটে লড়েছেন মিঠুন কান্দু। তবে প্রথম থেকে এই ওয়ার্ডে কংগ্রেস- তৃণমূলের একটা হাড্ডাহাড্ডি লড়াই ছিল।তবে ফের ঝালদার ২ ওয়ার্ডে কংগ্রেসের ধারাবাহিকতা বজায় থাকল। বড় ব্যবধানে জয়ের পর কংগ্রেসের জয়ী প্রার্থী মিঠুন কান্দু বলেছেন, 'কাকিমার চোখের জলের জয়। জয় প্রত্যাশিত ছিল, দাবি তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দুর।' পাশাপাশি, ' ঝালদা টাউন তৃণমূল কংগ্রেসের অন্তর্ঘাতে হেরেছি', অভিযোগ তৃণমূল প্রার্থীর। 'মোটে ১৫২ ভোট পেয়েছি, এটা প্রত্যাশিত নয়', অভিযোগ পরাজিত প্রার্থীর।

প্রসঙ্গত, ঝালদার কংগ্রেস কাউন্সিলর হত্যাকাণ্ডের পর প্রথমে রাজ্যের এসআইটি-র হাতে তদন্তের দায়িত্ব এলেও, পরে তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে তদন্তের নির্দেশ দেয়, কলকাতা হাইকোর্ট। এদিকে ততদিনে ঝালদা থানার আইসি এবং তপন কান্দু-সহ আরও এক তৃণমূল কর্মীর উসকানিমূলক রেকর্ড ফাঁস হয়েছে বলে দাবি রাখে কংগ্রেস নের্তৃত্ব। এমনকি নিহত তপন কান্দু-র স্ত্রী পূর্ণিমা কান্দু স্পষ্টভাবে একই দিকে অভিযোগের আঙুল তোলেন। এবং তাঁর মেয়েও ক্ষোভ উগরে দেন এই ঘটনার পর। তবে কাকার মৃত্যু পর, কংগ্রেসের পদপ্রার্থী রূপে তপন কান্দু প্রকাশ পেতেই , তিনি বলেছিলেন, কাকার দেখানো পথেই তিনি এগিয়ে যেতে চান। এবং তার দায়িত্ব কর্তব্য কাঁধে নিতে চান। স্বাভাবিকভাবেই এদিনের জয়ের পর বাধ ভাঙা আনন্দ কান্দু পরিবারে।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget