এক্সপ্লোর

Air Asia Flight: বিমানে কেবিন ক্রুদের সঙ্গে বচসা, রাগে মাঝ-আকাশেই নিজের জামাকাপড় খুলে ফেললেন যাত্রী !

সংবাদসংস্থা ANI-এর খবর অনুযায়ী, এক কেবিন ক্রুর সঙ্গে ওই যাত্রীর প্রথমে তর্কাতর্কি শুরু হয় ৷ বেশ কিছু সময় ধরে তা চলার পর অবশেষে নিজের জামাই খুলে ফেলেন ওই যাত্রী ৷ 

নয়াদিল্লি: মাঝআকাশে বিপত্তি ! না বিমানে কোনও যান্ত্রিক ত্রুটি ধরা পড়েনি ৷ সমস্যা যাত্রীকে নিয়েই ৷ বেঙ্গালুরু থেকে দিল্লিগামী এয়ার এশিয়ার i5-722 বিমানে মঙ্গলবার বিমানের মধ্যেই বিমানকর্মীদের সঙ্গে বচসার পর নিজের জামাকাপড় খুলে ফেলেন এক যাত্রী ! এমন ঘটনায় হতবাক প্রত্যেকেই ৷ সংবাদসংস্থা ANI-এর খবর অনুযায়ী, এক কেবিন ক্রুর সঙ্গে ওই যাত্রীর প্রথমে তর্কাতর্কি শুরু হয় ৷ বেশ কিছু সময় ধরে তা চলার পর অবশেষে নিজের জামাই খুলে ফেলেন ওই যাত্রী ৷ 

পুরো বিষয়টি বিমানের ক্রু মেম্বাররা পাইলটকে জানানোর পর দিল্লির এয়ার ট্রাফিক কন্ট্রোলার (এটিসি) সঙ্গে যোগাযোগ করেন পাইলট ৷ এরপর বিমান দিল্লিতে ল্যান্ড করার পরেই বিমানবন্দরের সিআইএসএফ-এর সাহায্যে পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত যাত্রীকে ৷ গোটা ঘটনায় হতবাক বিমানে উপস্থিত বাকি যাত্রীরাও ৷ এমন ঘটনা যে কেউ ঘটাতে পারে, তা আন্দাজ করাও কঠিন যে কারোর পক্ষেই ৷ 

বিমানসংস্থার মুখাপাত্র এরপর জানিয়েছেন, ‘‘ দিল্লি বিমানবন্দরে বিমান ল্যান্ড করার পরেই পুলিশ এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় ৷ এয়ার এশিয়া ইন্ডিয়ার কাছে যাত্রী এবং কর্মীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ ৷ বিমানে কোনওরকম অভব্যতামূলক আচরণ কারোরই মেনে নেওয়া সম্ভব নয় ৷ এই ধরণের বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে ৷ ’’

এদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই বেসামাল দেশের বিভিন্ন রাজ্য। প্রতিদিন আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ছে ভারত। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্ব-তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারত। গত বছরের তুলনায় এ বছর আরও ভয়ঙ্কর রুপ নিয়েছে করোনা।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২৬ হাজার ১৯৮ জন। দেশে দৈনিক করোনা আক্রান্তে নয়া রেকর্ড। ভাঙল ২০২০ সালের রেকর্ডও। এই বৃদ্ধির জেরে করোনায় আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৯ লক্ষ ২৮ হাজার ৫৭৪ জন। গত বছর দেশে ১৭ সেপ্টেম্বর সর্বাধিক করোনা সংক্রমণ দেখা গিয়েছিল, সেই সময় একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৯৮,৭৯৫ রেকর্ড করা হয়েছিল। আমেরিকার পর ভারত এখন দ্বিতীয় দেশ যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষ পার করেছে। বর্তমানে আমেরিকার থেকে ভারতে অনেক বেশি দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা ভাইরাস ৷

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Air India Flight : মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
Tamil Nadu News : অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget