এক্সপ্লোর

Supreme Court: নিজের খুনের মামলাতেই সশরীরে হাজির বালক, বিচারপতির সামনে উক্তি, ‘আমি বেঁচে আছি’

Viral News: মামারবাড়ির দাদু এবং মামাদের হাতে ১১ বছরের ছেলে খুন হয়েছে বলে মামলা করেছিলেন এক ব্যক্তি।

নয়াদিল্লি: ছেলেকে খুন করা হয়েছে বলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বাবা। কিন্তু খুনের মামলার শুনানি চলাকালীন আদালতে উপস্থিত হল সেই ছেলে। জানাল, মোটেই খুন করা হয়নি তাকে। দিব্যি বেঁচেবর্তে রয়েছে সে। আদালতে মিথ্যে মামলা করেছেন বাবা।  দেশের সুপ্রিম কোর্টে মামলা চলাকালীনই এমন ঘটনা ঘটল, যাতে সাড়া পড়ে গিয়েছে সর্বত্র। (Supreme Court)

এলাহাবাদ হাইকোর্টেও হাজির হয় অভয় সিংহ নামের ওই বালক

মামারবাড়ির দাদু এবং মামাদের হাতে ১১ বছরের ছেলে খুন হয়েছে বলে মামলা করেছিলেন এক ব্যক্তি। উত্তরপ্রদেশের পিলভিটে প্রথম এ নিয়ে মামলা দায়ের হয়। শেষ মেশ নানা ধাপ পেরিয়ে সুপ্রিম কোর্টে মামলা এসে পৌঁছয়। শুক্রবার সেখানে শুনানি চলাকালীনই এই আশ্চর্যজনক ঘটনা ঘটে যায়। আদালতে হাজির হয় ১১ বছরের ওই বালক। (Viral News)

এর আগে, এলাহাবাদ হাইকোর্টেও হাজির হয় অভয় সিংহ নামের ওই বালক। জীবিত আছে বলে দাবি করে। কিন্তু কোথাওই নিজেকে জীবিত বলে প্রমাণ করতে পারেনি সে। বরং তার আবেদন খারিজ হয় যায় বার বার। এর পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সে। শুক্রবার সুপ্রিম কোর্টে সশরীরে হাজির হয় সে। বিচারপতির সামনে দাঁড়িয়ে বলে, "আমি বেঁচে আছি"। এই ঘটনায় পিলভিটের পুলিশ সুপার এবং নেউরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছ থেকে রিপোর্ট চেয়েছে শীর্ষ আদালত।

আরও পড়ুন: Sushant Singh Rajput Case: জামিন পেলেন সুশান্ত মৃত্যু মামলায় গ্রেফতার ৩৬ জনের শেষ ব্যক্তি

শুধু তাই নয়, ওই বালকের বিরুদ্ধে জোরপূর্ব কোনও পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। বালকটির দাদুর উপরও চাপসৃষ্টি করা যাবে না বলে জানিয়েছে শীর্ষ আদালত। অভয় আদালতে বলে, "আমি নিরাপদে আছি। দাদু-দিদার সঙ্গে থাকি। পুলিশ যখন তখন বাড়িতে এসে হাজির হয়। দাদু-দিদাকে হুমকি দেয়। আমি দাদু-দিদার কাছেই থাকতে চাই। এই মামলা বন্ধ হোক।"

২০১৩ সাল থেকে মামার বাড়িতেই রয়েছে ওই বালক

ওই বালকের আইনজীবী কুলদীপ জহুরি জানিয়েছেন, স্ত্রীকে মারধর করতেন ওই বালকের বাবা। আরও পণ চেয়ে অত্যাচার চালাতেন। ওই মহিলার মৃত্যু হলে, ২০১৩ সাল থেকে মামার বাড়িতেই রয়েছে ওই বালক। মেয়ের মৃত্যুতে জামাইয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন ওই মহিলার বাবা। প্রতিশোধ নিতেই তাঁর বিরুদ্ধে নাতিকে খুন করার অভিযোগ তোলেন জামাই। জানুয়ারি মাসে ফের এই মামলার শুনানি রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Census In India: জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget