এক্সপ্লোর

UP Polls 2022: 'জয় শ্রীরাম' ধ্বনিতে আপত্তি নেই আমার, আমাকে ধর্ম শেখাবেন না, মোদির গড়ে বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

UP Polls 2022: ভোট এলে যে গঙ্গায় ডুব দেয় বিজেপি, সেই গঙ্গা দিয়েই করোনার সময় লাশ বয়ে গিয়েছে, অথচ উত্তরপ্রদেশ সরকার নয়, বাংলার সরকার সেই সব দেহ তুলেছে বলেও এ দিন মন্তব্য করেন মমতা।

লখনউ: 'রামরাজ্য'-এ দাঁড়িয়েই যোগী আদিত্যনাথ এবং বিজেপি-কে 'জয় শ্রীরাম' ধ্বনির পাঠ শেখালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ২০২১-এর বিধানসভা নির্বাচনের (UP Polls 2022) আগে ওই ধ্বনিকে হাতিয়ার করেই তাঁকে নিশানা করতে দেখা যেত বিজেপি নেতৃত্বকে। কিন্তু এ দিন যোগী (Yogi Adityanath) রাজ্যে দাঁড়িয়ে মমতা জানিয়ে দিলেন, তাঁকে ধর্ম শেখানোর প্রয়োজন নেই। আর যে 'জয় শ্রীরাম' ধ্বনি নিয়ে বিজেপি-র এত হাঁকডাক, সেই ধ্বনিই ভুল বলেন তাঁরা। আসল ধ্বনি হল 'জয় সিয়ারাম'।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী কেন্দ্র বারাণসীতে (Mamata in Varanasi) সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের হয়ে সভা করেন মমতা। অভিনেত্রী তথা দলের সাংসদ জয়া বচ্চনও ছিলেন ওই মঞ্চে। সেখান থেকে বিজেপি-কে তীব্র আক্রমণ করেন মমতা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীকে তীব্র আক্রমণ করে বলেন, "সাধুদের অপমান করেছেন যোগী আদিত্যনাথ। যোগী নিজেকে সাধু বলেন, কিন্তু যোগী সাধু নন। কেউ নিজেকে সাধু বললেই সাধু হয়ে যান না। আমাকে ধর্ম শেখাতে আসবেন না। জয় শ্রীরাম নয়, স্লোগানটা হল জয় সিয়ারাম।"

বাংলায় ১০৮ কেন্দ্রের পুরসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর বুধবারই উত্তরপ্রদেশের উদ্দেশে রওনা দেন মমতা। কিন্তু সেখানে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি-র কর্মী-সমর্থকেরা। এ দিনি মঞ্চ থেকে সেই প্রসঙ্গও তুলে ধরেন মমতা। বলেন, "বারাণসীতে বিজেপি আমার গাড়ি আটকে লাঠি চালাল। আমাকে ফিরে যেতে বলে। কালো কাপড় ছোড়ে। আমি কাউকে ভয় পাই না, তাই রুখে দাঁড়াই। আমার উপর আগে এত অত্যাচার হয়েছে, তা-ও কোনওদিন  মাথা নোয়াইনি। আমাকে দেখে গালিগালাজ করছিল। গাড়ি থেকে নেমে চ্যালেঞ্জ করি আমি। বলি,গালিগালাজ করার জন্য ধন্যবাদ, বোঝাই যাচ্ছে বিজেপি হারছে।"

আরও পড়ুন: UP Election 2022: ‘মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন, হারের কথা মনে পড়েছে বিজেপির’, বারাণসীতে খোঁচা অখিলেশের

এ দিন উত্তরপ্রদেশে অখিলেশের সভায় নিজের নির্বাচনী ধ্বনি 'খেলা হবে'-কে টেনে নিয়ে যান মমতা। বলেন, "ভয় পাচ্ছো তো! হাজার বার আসব। খেলা হবে। আমাকে ভয় পেয়েছে বিজেপি। কাল আমাকে চূড়ান্ত অপমান করেছে বিজেপি। আমাকে অপমানের জবাব দেবেন মা-বোনেরা। বিজেপি যে পাপ করেছে, তা কখনও ধোয়া যাবে না। বিজেপিকে ধাক্কা দিয়ে ছুড়ে ফেলে দিন। অচ্ছে দিনের কথা বলে বিজেপি খারাপ দিন নিয়ে এসেছে। অখিলেশকে জয়ী করলে আমি খুশি হব। অখিলেশকে সম্মান করে বিজেপিকে ধাক্কা দিয়ে ফেলে দিন আপনারা।"

ভোট এলে যে গঙ্গায় ডুব দেয় বিজেপি, সেই গঙ্গা দিয়েই করোনার সময় লাশ বয়ে গিয়েছে, অথচ উত্তরপ্রদেশ সরকার নয়, বাংলার সরকার সেই সব দেহ তুলেছে বলেও এ দিন মন্তব্য করেন মমতা। তিনি বলেন, "বিজেপি শুধু মিথ্যে বলে। ভোট এলেই বিভাজনের রাজনীতি করে। ভোট এলেই ধর্ম ধর্ম করে, গঙ্গায় গিয়ে ডুব দেয়। গঙ্গাকে দূষিত করেছে বিজেপি। করোনায় মৃতের দেহ সৎকার না করে গঙ্গায় ভাসিয়েছে। উত্তরপ্রদেশে গঙ্গায় ভাসিয়ে দেওয়া মৃতদেহের সৎকার করেছে বাংলা।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget