এক্সপ্লোর

Prashant Kishor Update: আগরতলার হোটেলে বন্দি 'টিম পিকে', ভয় পেয়েছে বিজেপি, ট্যুইট অভিষেকের

তৃণমূলের অভিযোগ, প্রশান্ত কিশোরের 'ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি'-র ২৩ জন সদস্যকে হোটেলেই আটকে দেয় পুলিশ। এ বিষয়ে ট্যুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আগরতলা: ত্রিপুরায় তৃণমূলের সমর্থনের ভিত বুঝতে গিয়ে বিপত্তি বাড়ল 'টিম পিকে'-র। তৃণমূলের অভিযোগ, প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক-এর ২৩ জন কর্মীকে হোটেলে আটকে রেখেছে পুলিশ। ২০২৩ সালে বিধানসভা নির্বাচন হতে চলেছে বিজেপি শাসিত ত্রিপুরায়। তার আগে প্রতিবেশী রাজ্যে 'পলিটিক্যাল রেকি' করতে গিয়েছে পিকে-র টিম।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি-কে তীব্র আক্রমণে করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ট্যুইট, ‘ত্রিপুরায় তৃণমূলের নেতারা পা রাখার আগেই বিজেপি-র ভয় চোখে পড়ছে। বাংলায় তৃণমূলের জয় দেখে চিন্তায় পড়ে গিয়েছে ওরা। তাই আইপ্যাক-এর ২৩ জন কর্মীকে গৃহবন্দি করে রেখেছে। বিজেপির অপশাসনে দেশে হাজারবার গণতন্ত্রের মৃত্যু হয়েছে।’

পশ্চিমবঙ্গে তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই দিল্লি দখলের প্রস্তুতি শুরু করেছে তৃণমূল। রাজ্যের শাসক দলের তরফে বলা হয়েছে, রাজ্য ছাড়িয়ে এবার জাতীয় স্তরে জয়ই লক্ষ্য দলের। সম্প্রতি সেই জয়ের লক্ষ্যে শুরু হয়েছে রাজনীতির সলতে পাকানো। দলের ভোট কৌশলী পিকে-কে নিয়ে পরিকল্পনা শুরু করেছেন তৃণমূল নেত্রী। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে ধাপে ধাপে এগোতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সেই পরিকল্পনামাফিক ত্রিপুরায় গিয়েছে টিম আইপ্যাক-এর সদস্যরা।

আইপ্যাক-এর কর্মীদের হোটেলে আটকে রাখার অভিযোগ নিয়ে সাফাই দিয়েছেন পশ্চিম ত্রিপুরার পুলিশ মৈনাক দাস। সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি বলেছেন, ‘করোনা পরিস্থিতিতে বহিরাগত ২২ জন রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। রাজ্যে এখন করোনার বিধিনিষেধ চলেছ। তাই তাদের এখানে আসার ও থাকার কারণ সম্পর্কে জানার চেষ্টা চলছে। সোমবারই তাঁদের করোনা পরীক্ষা হয়েছে। এখনও তাদের রিপোর্ট আসা বাকি।’ 

সংবাদ সংস্থা পিটিআই-এর কাছে এ বিষয়ে মুখ খুলেছেন ত্রিপুরার তৃণমূল সভাপতি আশিস লাল সিংহ। তিনি বলেছেন, ''একজন ত্রিপুরাবাসী হয়ে এই ঘটনা দেখে আমি স্তম্ভিত। এটা ত্রিপুরার সংস্কৃতি নয়। রাজ্যে তৃণমূলের প্রতি জনসমর্থন দেখে ভয় পেয়েছে বিজেপি। ত্রিপুরায় বিজেপির অপশাসনের জন্যই তৃণমূলকে সমর্থন করছে মানুষ।'' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protest Updates: ছাত্র বিক্ষোভে উত্তাল যন্তর-মন্তর, সকাল থেকে বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, কী কারণ দেখাল কর্তৃপক্ষ
ছাত্র বিক্ষোভে উত্তাল যন্তর-মন্তর, সকাল থেকে বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, কী কারণ দেখাল কর্তৃপক্ষ
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
CJP Protest : ফের তোলপাড় যন্তর মন্তর, এবার পদত্যাগ করবেন ধর্মেন্দ্র প্রধান ? প্রশ্ন শুনে এই বললেন মন্ত্রী
ফের তোলপাড় যন্তর মন্তর, এবার পদত্যাগ করবেন ধর্মেন্দ্র প্রধান ? প্রশ্ন শুনে এই বললেন মন্ত্রী
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২২.০৭.২০২৬)। 'অভিষেক-প্রীতি'কে নিশানা করে মমতাকে বিঁধলেন কল্যাণ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২২.০৭.২০২৬)। 'কালীঘাট তৃণমূল' VS 'ঋতব্রত তৃণমূল', রণক্ষেত্র বিধানসভা
Congress Protest: রণক্ষেত্র রাজধানী, নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ঘিরে ফের অশান্ত দিল্লি
Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget