এক্সপ্লোর

Uttar Pradesh: উত্তরপ্রদেশকে কোভিড-প্রভাবিত রাজ্য হিসেবে ঘোষণা করল যোগী-সরকার

রাজ্যপাল এই মর্মে একটি ঘোষণা করেছেন, যা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ২০২২-এর ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে নতুন করে করোনা আক্রান্তর সংখ্যা ৮০।

 

লখনউ: দৈনিক করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশকে কোভিড-প্রভাবিত রাজ্য ঘোষণা করা হল। রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব (স্বাস্থ্য) অমিত মোহন প্রসাদ  ২৭ ডিসেম্বর তারিখ সম্বলিত একটি নির্দেশিকা জারি করেছেন।  নির্দেশিকায় জানানো হয়েছে, পরিস্থিতির পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, উত্তরপ্রদেশ জনস্বাস্থ্য ও মহামারী নিয়ন্ত্রণ আইন, ২০২০ অনুসারে সমগ্র রাজ্যকেই কোভিড-প্রভাবিত বলে ঘোষণা করা হয়েছে।

রাজ্যপাল এই মর্মে একটি ঘোষণা করেছেন, যা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ২০২২-এর ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে নতুন করে করোনা আক্রান্তর সংখ্যা ৮০। সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১১।

উল্লেখ্য, করোনা আক্রান্তর সংখ্যা বৃদ্ধি ও করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রান্ত উদ্বেগের মধ্যে দেশের বেশ কয়েকটি রাজ্য নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে। উত্তরপ্রদেশ গত ২৫ ডিসেম্বর থেকে রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নৈশ কার্ফু জারি করেছে। বিয়ের অনুষ্ঠানে অতিথি সংখ্যা ২০০ জনের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। রাজ্যে কয়েকটি জেলায় নতুন করে করোনা আক্রান্তর সংখ্যা বাড়ছে। মঙ্গলবার রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা ছিল ৮০। গত সোমবার এই সংখ্যা ছিল ৪০।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার দু-একদিনের মধ্যেই নয়া নির্দেশিকা জারি করতে পারে।

উল্লেখ্য, এর আগে রবিবার লখনউতে টিম-৯ এর বৈঠকে করোনা সংক্রমণ মোকাবিলার জন্য আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বিমানবন্দর, রেল স্টেশন ও বাস স্ট্যান্ডগুলিতে সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছিলেন। এ কথা জানিয়ে, রাজ্যের সমস্ত নজরদার সংস্থাগুলিতে সতর্ক থাকতে বলেছিলেন। তিনি গ্রামীন এলাকাগুলিতে বাইরে থেকে আসা লোকজনদের পরীক্ষা ও প্রয়োজন অনুসারে আইসোলেশন, কোয়ারেন্টাইন ও মেডিক্যাল কিট প্রদানের বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছিলেন। 

মঙ্গলবার উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি করোনা সংক্রমণের খবর এসেছে গৌতমবুদ্ধ নগর থেকে। নয়ডা ও গ্রেডার নয়ডায় ২৪ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়াও গাজিয়াবাদে ১২, আগরায় ৫, মেরঠ ও মথুরায় তিন জন করে আক্রান্তর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

সেরা শিরোনাম

Supreme Court: ট্রাফিক আইন ভেঙে জরিমানা না দিলে নেই রেহাই, বিদ্যুতের বিলে বাড়তি অঙ্ক যোগ করে দেওয়ার 'দাওয়াই'
ট্রাফিক আইন ভেঙে জরিমানা না দিলে নেই রেহাই, বিদ্যুতের বিলে বাড়তি অঙ্ক যোগ করে দেওয়ার 'দাওয়াই'
Vande Mataram: পিতৃতন্ত্র গুঁড়িয়ে দিতে বলায় রাহুল গাঁধীকে ‘বন্দেমাতরম’ গাওয়ার চ্যালেঞ্জ, বিজেপি সাংসদের মন্তব্যে হতবাক হৃতিক রোশন
পিতৃতন্ত্র গুঁড়িয়ে দিতে বলায় রাহুল গাঁধীকে ‘বন্দেমাতরম’ গাওয়ার চ্যালেঞ্জ, বিজেপি সাংসদের মন্তব্যে হতবাক হৃতিক রোশন
Gyanesh Kumar: ‘SIR বেআইনি, নতুন করে ব্যালটে ভোট হোক’, বলছেন মোদি সরকারের প্রাক্তন মন্ত্রী, সমালোচনা সুপ্রিম কোর্টেরও
‘SIR বেআইনি, নতুন করে ব্যালটে ভোট হোক’, বলছেন মোদি সরকারের প্রাক্তন মন্ত্রী, সমালোচনা সুপ্রিম কোর্টেরও
Bollywood News: বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন, IVF করিয়েছিলেন দু’-দু’বার, খোলসা করলেন বলিউড নায়িকা
বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন, IVF করিয়েছিলেন দু’-দু’বার, খোলসা করলেন বলিউড নায়িকা

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget