এক্সপ্লোর

Uttarakhand ABP-CVoter Survey: উত্তরাখণ্ডে হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি-কংগ্রেসের, কিংমেকার আপ! বলছে এবিপি নিউজ-সিভোটার সমীক্ষা

Uttarakhand ABP-CVoter Survey: যে দলই একক ভাবে ৩৫টির বেশি আসন পাবে বা ম্যাজিক সংখ্যা ৩৬ ছুঁয়ে ফেলতে পারবে, তারাই সরকার গড়ার দাবিদার হিসেবে উঠে আসবে।

দেহরাদুন: ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত, তীর্থ সিংহ রাওয়াত, এবং পুষ্কর সিংহ ধামি, চার মাসে তিন মুখ্যমন্ত্র্রী পেয়ে গত বছর খবরে রাজনীতির শিরোনামে উঠে এসেছিল উত্তরাখণ্ড (Uttarakhand Assembly Elections 2022)। বিধানসভা নির্বাচনের আগে সেখানে বিজেপি-র ভিত নড়বড়ে হয়ে গিয়েছে বলে জল্পনা শুরু হয়েছিল। গত কয়েক মাসে অনিশ্চয়তার সেই আবহ কাটিয়ে উঠেছে বিজেপি।

কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে জমি ধরে রাখতে সক্ষম হবে কি তারা? নাকি হারানো জমির দখল ফিরে পাবে কংগ্রেস? আবার মহিলা মন জয় করে তাদের টেক্কা দিয়ে যাবে না তো আম আদমি পার্টি (AAm Admi Party/AAP)? উত্তরাখণ্ডের আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে্ এমন হাজার প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে কৌতূহলী মানুষের মনে। কিন্তু এবিপি নিউজ সিভোটার ওপিনিয়ন পোল (Uttarakhand ABP-CVoter Survey) বলছে, বিজেপি (BJP) এবং কংগ্রেসের (Congress) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে উত্তরাখণ্ডে।

আগামী ১৪ ফেব্রুয়ারি একবারেই রাজ্যের ৭০টি আসনে ভোটগ্রহণ হতে চলেছে।  এবিপি নিউজ সিভোটার ওপিনিয়ন পোল অনুযায়ী, তাতে ৩১ থেকে ৩৭ আসন পেতে পারে বিজেপি। কংগ্রেসের ঝুলিতে আসতে পারে ৩১ থেকে ৩৬টি আসন। বিস্তর হাঁকডাক করলেও বড়জোড় ২ থেকে ৪টি আসন পেতে পারে অরবিন্দ কেজরিওয়ালের আপ।

আরও পড়ুন: ABP C-Voter Survey: পাঞ্জাবে আম আদমির প্রথম পছন্দ AAP, 'কিংমেকার' হয়ে উঠতে পারে SAD; বলছে এবিপি নিউজ-সিভোটারের সমীক্ষা

বিশেষজ্ঞদের মতে, যে দলই একক ভাবে ৩৫টির বেশি আসন পাবে বা ম্যাজিক সংখ্যা ৩৬ ছুঁয়ে ফেলতে পারবে, তারাই সরকার গড়ার দাবিদার হিসেবে উঠে আসবে। এ ক্ষেত্রে বিজেপি এবং কংগ্রেস মোটামুটি সমানে সমানে রয়েছে। কিন্তু সবচেয়ে সুবিধাজনক জায়গায় রয়েছে আপ। কারণ বিজেপি এবং কংগ্রেস কেউই যদি ম্যাজিং সংখ্যা ছুঁতে না পারে, সে ক্ষেত্রে সরকার গড়ার ক্ষেত্রে আপ-এর হাত ধরতে এগোতে হবে তাদের। সে ক্ষেত্রে কিংমেকার হিসেবে উঠে আসবে আপ। নয়া সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকাও থাকবে তাদের।

তবে বিজেপি-র চিন্তার বিষয় হল যে, অভ্যন্তরীণ কলহ, বিদ্রোহে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তার মধ্যে ঘন ঘন মুখ্যমন্ত্রী বদল দলের সাংগঠনিক দুর্বলতাকেই তুলে ধরেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই আসন্ন নির্বাচনে বিজেপি-র প্রতি মানুষের সমর্থন ২০১৭-র ৪৬.৫ শতাংশ থেকে কমে ৩৮.৬ শতাংশে নেমে আসতে পারে বলে মনে করা হচ্ছে। কংগ্রেসের ভোট বেড়ে ৩৭.২ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে, ২০১৭-য় যা ছিল ৩৩.৫ শতাংশ।

এ বারে উত্তরাখণ্ডে পুষ্করকে মুখ করেই ভোটের ময়দানে নামছে বিজেপি। কংগ্রেস ভরসা করছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে সেখানে দলের মুখ্য নির্বাচন কুশলী হরিশ রাওয়াতকেই। অরবিন্দ কেজরিওয়াল যদিও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেননি, তবে ক্ষমতায় এলে ভূমিপুত্রকে মসনদে বসানো কথা বলতে শোনা গিয়েছে তাঁকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
Deepak Mhaskey : অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
PM Modi Viral Video : আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
Annamalai Attacks BJP : 'সব গুজরাতে কেন? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
'সব গুজরাতে কেন ? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget