এক্সপ্লোর

Viral Picture: দেখুন-গাছে জড়িয়ে ফনা দোলাচ্ছে তিন-তিনটে কেউটে, ছবি ভাইরাল

সুশান্ত নন্দার এই পোস্টে প্রচুর লাইক পড়েছে। আর এই ছবি দেখে নিজের প্রতিক্রিয়ায় এক ইউজার লিখেছেন, সুন্দর, কিন্তু দূর থেকে- কাছে এলে ভয়ে ঘাম দিয়ে দেবে। 

কলকাতা: ভারতের জঙ্গল বৈচিত্র্যে ভরপুর। দেশের বনাঞ্চলগুলিতে বিস্ময় ও  শিহরণ জাগানোর মতো ঘটনার কোনও অভাব নেই। কারণ, বিভিন্ন ধরনের গাছপালা ও পশুজন্তুতে ভরা ভারতের বনাঞ্চল। শহরের কংক্রিটের জঙ্গল থেকে বেরিয়ে অনেকেই একটু স্বস্তির শ্বাস নিতে জঙ্গল সফরে বেরিয়ে পড়েন। এরইমধ্যে মহারাষ্ট্রের এক জঙ্গলের বিশেষ একটি ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। 

দু-একদিন আগে ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ নামে একটি ফেসবুক গ্রুপে ছবিটি সামনে এসেছিল। ছবিটি তিনটি কেউটে সাপের। জানা গেছে, ওই তিনটি বিষধর সাপকে উদ্ধার করে ওই জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। তারপর ওই ছবি তোলা হয়। রাজেন্দ্র সেমালকর নামে এক ইউজার  একাধিক ছবি পোস্ট করেন। ওই ছবিগুলিতে দেখা গিয়েছে যে, অমরাবতী জেলার হরিসাল জঙ্গলে একটি গাছের কাণ্ড জড়িয়ে ধরে ফনা দোলাচ্ছে। সেমালকর লেখেছেন, ম্যাজিক্যাল মেলঘাট, হরিসাল জঙ্গলে একসঙ্গে তিন-তিনটে কেউটে। 

এই পোস্টে লাইক দেন প্রায় হাজার পাঁচেক ইউজার। এগুলির মধ্যেই একটি ছবি শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট অফিসার সুশান্ত নন্দা। ছবিতে দেখা যাচ্ছে, তিনটি সাপই একটি গাছের কাণ্ড জড়িয়ে ফনা তুলে রয়েছে। ক্যাপশনে তিনি মজার ছলে লেখেন, 'একইসঙ্গে তিনটি কেউটে একই সময়ে আশীর্বাদ করছে'।

সুশান্ত নন্দার এই পোস্টে প্রচুর লাইক পড়েছে। আর এই ছবি দেখে নিজের প্রতিক্রিয়ায় এক ইউজার লিখেছেন, সুন্দর, কিন্তু দূর থেকে- কাছে এলে ভয়ে ঘাম দিয়ে দেবে। 

আর এই ছবি দেখে আরও  অনেকেই  তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, সেকেন্ডের ভগ্নাংশের মধ্য়েই আমি পিঠটান দিতাম। 

আবার অনেকে  প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। একজন লিখেছেন, সত্যিই অসাধারণ ও ভয়ঙ্কর। স্বর্গীয়ই বলা যায়। 

আর একজন আবার জানতে চেয়েছেন, ওরা কি একসঙ্গেই থাকে?

কেউ কেউ আবার ছবির সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এক ইউজার লিখেছেন, এই ছবি সাজানো নয় তো?

অন্যরা আবার এই ছবি প্রকাশ করার জন্য সুশান্ত নন্দাকে ধন্যবাদ জানিয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Census In India: জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget