এক্সপ্লোর

IAF Aircraft Crash: রাজস্থানে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২১, মৃত ২ মহিলা-সহ ৩

Rajasthan:ভারতীয় বায়ুসেনার মিগ-২১ ভেঙে পড়ায় তিন নাগরিকের মৃত্যু হল রাজস্থানের দাবলি এলাকায়। মৃতদের মধ্যে ২ জন মহিলা। এছাড়াও এক জন জখম হয়েছেন বলে খবর।

জয়পুর: ভারতীয় বায়ুসেনার (IAF) মিগ-২১ (Mig-21 Crash) ভেঙে পড়ায় তিন নাগরিকের মৃত্যু হল রাজস্থানের (Rajasthan) দাবলি এলাকায়। মৃতদের মধ্যে ২ জন মহিলা। এছাড়াও এক জন জখম হয়েছেন বলে খবর। তবে বিমানচালক (Pilot) কোনওক্রমে প্রাণ বাঁচান। সেনাবাহিনীর হেলিকপ্টার ইতিমধ্যেই উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে। 

কী ঘটেছিল?
বায়ুসেনা সূত্র অনুযায়ী, সুরাতগড় থেকে রওনা দিয়েছিল মিগ-২১ বিমানটি। এদিনের বিপর্যয়ের পর একটি বিবৃতি দিয়েছে ভারতীয় বায়ুসেনা। জানানো হয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। ট্যুইটারে বায়ুসেনার তরফে লেখা হয়, 'আজ সকালে নির্ধারিত মহড়ার জন্য বেরিয়ে সুরাতগড়ের কাছেই ভেঙে পড়ে বিমানটি। সামান্য চোট লাগলেও বেঁচে গিয়েছেন পাইলট। কিন্তু কেন এমন বিপর্যয়? জানতে তদন্ত শুরু হয়েছে। গত সপ্তাহেও জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় ভারতীয় সেনা চপার ভেঙে পড়েছিল। তার আগে, জানুয়ারি মাসে, রাজস্থানেই বায়ুসেনার দু'টি যুদ্ধবিমান ভেঙে পড়ে এক পাইলটের মৃত্যু হয়। বস্তুত, ভারতীয় বায়ুসেনার বিমান দুর্ঘটনার ইতিহাসে মিগ-২১ বিপর্যয় চেনা ঘটনা।

আগেও বিপর্যয়...
২০২১ সালের ডিসেম্বর মাসে রাজস্থানের জয়সলমীরের কাছে ভেঙে পড়েছিল ভারতীয় বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান। দুর্ঘটনার পর যুদ্ধবিমানের পাইলটের সন্ধানে তল্লাশি শুরু হয়েছিল। পরে জানা যায়, উইং কমান্ডার হর্ষিত সিনহা এই ঘটনায় প্রাণ হারিয়েছেন। সংবাদসংস্থা পিটিআই-এর রিপোর্টে বলা হয়, মিগ-২১ স্যাম থানার অধীনস্থ ডেজার্ট ন্যাশনাল পার্ক এলাকায় ভেঙে পড়েছে। জয়সলমীরের এসপি অজয় সিং এই খবর পিটিআইকে জানান। ভারতীয় বায়ুসেনার তরফে টুইট করে জানান হয়, "সন্ধ্যে ৮.৩০ মিনিটে IAF এর একটি MiG-21 বিমান একটি প্রশিক্ষণের সময় পশ্চিম সেক্টরে দুর্ঘটনার সন্মুখীন হয়। এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।" বায়ুসেনার তরফে এও জানান হয়েছে, "গভীর দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে IAF আজ সন্ধ্যায় বিমান দুর্ঘটনায় উইং কমান্ডার হর্ষিত সিনহার মৃত্যু হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে আমরা সকলে রয়েছি।" এই ঘটনার কিছুদিন আগেই তামিলনাড়ুতে ভারতীয় বায়ুসেনার হেলিপক্টার ভেঙে পড়ায় প্রাক্তন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত, ব্রিগেডিয়ার লখউইন্দর সিংহ লিড্ডর ও আরও ১১ জনের মৃত্যু হয়েছিল। কোয়েম্বাত্তোরের সুলুর এয়ার বেস থেকে রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়েছিল বায়ুসেনার এমআই-১৭ভি-৫ হেলিকপ্টার। এই মর্মান্তিক দুর্ঘটনায় জেনারেল রাওয়াত সহ ১৪ জনের মৃত্যু হয়েছিল। 

  

আরও পড়ুন:হেঁটে-দৌড়ে ঝরাতে চান অতিরিক্ত মেদ? তাহলে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

 

সেরা শিরোনাম

TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Science News: জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল
জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল
Cold and Cough Medicine: সর্দি-জ্বরের এই ধরনের ওষুধ দেওয়া যাবে না শিশুদের, কী নির্দেশ সরকারের ?
সর্দি-জ্বরের এই ধরনের ওষুধ দেওয়া যাবে না শিশুদের, কী নির্দেশ সরকারের ?
Cockroach Janta Party: ‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা
‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget