এক্সপ্লোর

ফেসবুক, ইনস্টাগ্রাম সহ ৮৯ অ্যাপ নিষিদ্ধ করল ভারতীয় সেনা, সরিয়ে দিতে নির্দেশ সকল জওয়ান, কর্মীকে

"ডিলিট করতে হবে ১৫ জুলাইয়ের মধ্যে, অন্যথায় ব্যবস্থা.."

নয়াদিল্লি: জাতীয় নিরাপত্তার স্বার্থে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে নিজেদের ফোন থেকে ৮৯ অ্যাপ (অ্যাপলিকেশন) সরিয়ে দিতে বাহিনীর সকল জওয়ান ও কর্মীদের নির্দেশ দিল ভারতীয় সেনা।

ওই তালিকায় সরকারের নিষিদ্ধ করা টিকটক সহ চিনা অ্যাপ তো রয়েছেই, পাশাপাশি, মার্কিনজাত -- ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্য়াপচ্যাট, জুম, ট্রুকলার, রেডিট সহ একাধিক অ্যাপ রয়েছে।

যে ৮৯টি অ্যাপের তালিকা দেওয়া হয়েছে তাতে রয়েছে -- সোশ্যাল মিডিয়া অ্যাপ, কনটেন্ট শেয়ারিং অ্যাপ, ছোট ভিডিও তৈরি অ্যাপ, ই-কমার্স অ্যাপ, ডেটিং সাইট অ্যাপ ও গেমিং অ্যাপ। সেনা সূত্রের খবর, তালিকায় রয়েছে -- সংগজ. পিকে, উইচ্যাট, হাইক, লাইক, শেয়ারইট, পাবজি ও টিন্ডার।

সেনার এক সূত্রে জানিয়েছে, নির্দেশে বলা হয়েছে ওই অ্যাপগুলি পুরোপুরি ডিলিট করতে হবে। কোনওভাবে তা ডি-অ্যাক্টিভেটেড (নিষ্ক্রিয়) করে রাখা যাবে না। নির্দেশে এ-ও বলা হয়েছে, নির্দিষ্ট সময়সীমা অর্থাৎ ১৫ জুলাইয়ের পর বাহিনীর কাউকে ফেসবুক সহ নিষিদ্ধ অ্যাপ ব্যবহার করতে দেখা গেলে, তার বিরুদ্ধে রিপোর্ট করা হবে।

ভারতীয় সেনার সূত্রে জানা গিয়েছে, সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও সামরিক তথ্য দেশ থেকে বাইরে যাতে না চলে যায়, তার জন্যই এই ব্যবস্থা। প্রসঙ্গত, ইতিমধ্যেই টিকটক সহ ৫৯টি চিনা অ্য়াপকে নিষিদ্ধ করেছে কেন্দ্র।

এই অ্যাপগুলি প্রসঙ্গে সরকারের তরফে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে ক্ষতিকারক ও বিপজ্জনক হতে পারে এমন বস্তুর জন্য দুয়ার খুলে দিয়েছে এই অ্যাপগুলি। এর ফলে, ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে।

ভারতের পথে হেঁটে টিকটক সহ বহু চিনা অ্যাপ নিষিদ্ধ করার ভাবনাচিন্তা করছে আমেরিকাও। মার্কিন বিদেশ সচিব মাইক পম্পিও বলেন, আমরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিচার করছি।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বেলডাঙায় বাবরি মসজিদের কী হবে? বাবরের নাম চলবে না, জানালেন শুভেন্দু অধিকারী, আদালতে যেতে প্রস্তুত হুমায়ুন কবীর
বেলডাঙায় বাবরি মসজিদের কী হবে? বাবরের নাম চলবে না, জানালেন শুভেন্দু অধিকারী, আদালতে যেতে প্রস্তুত হুমায়ুন কবীর
News Live Update : খড়গপুর স্টেশনে উদ্ধার কোটি টাকা
খড়গপুর স্টেশনে উদ্ধার কোটি টাকা
LPG Cylinder Ablaze: গৃহস্থের দরজায় গ্যাস সিলিন্ডার নামাতেই বিস্ফোরণ, দাউদাউ করে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ডেলিভারি বয়
গৃহস্থের দরজায় গ্যাস সিলিন্ডার নামাতেই বিস্ফোরণ, দাউদাউ করে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ডেলিভারি বয়
Odisha Storm : সাইক্লোনের পর এ কোন রাক্ষুসে ঘূর্ণি? পাক খেতে খেতে আকাশে উঠল দুরন্ত হাওয়া, টানে শূন্যে উঠল খালের জল
সাইক্লোনের পর এ কোন রাক্ষুসে ঘূর্ণি? পাক খেতে খেতে আকাশে উঠল দুরন্ত হাওয়া, টানে শূন্যে উঠল খালের জল

ভিডিও

Census 2027: ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জনগণনার কার্যক্রম, রাজ্যে পিছোচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
Firhad Hakim |
Strait of Hormuz: ভারতের জন্য সুখবর! পণ্যবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলল ইরান
Baduria TMC-BJP Clash | তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ঘিরে প্রকাশ্য়ে বিজেপির গোষ্ঠীকোন্দল
Suvedu Adhikari on DA |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget