এক্সপ্লোর

Ukraine Crisis: সাতপাঁচ না ভেবে দ্রুত কিভ ছাড়ুন, ভারতীয়দের জরুরি নির্দেশ দূতাবাসের

Indian Embassy In Ukraine: সংবাদসংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই রাশিয়ার বৃহত্তম সেনা কনভয় ঘিরে ফেলেছে ইউক্রেনের রাজধানীকে। সে দেশে থাকা ভারতীয়দের মঙ্গলবার জরুরি বার্তা দিয়েছে ভারতীয় দূতাবাস।

নয়া দিল্লি: ক্রমশ জটিল হচ্ছে ইউক্রেনের পরিস্থিতি। বোমা-গুলিতে ক্ষতবিক্ষত হয়ে চলেছে রাজধানী কিভ। সংবাদসংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই রাশিয়ার বৃহত্তম সেনা কনভয় ঘিরে ফেলেছে ইউক্রেনের রাজধানীকে। এই পরিস্থিতিতে সে দেশে থাকা ভারতীয়দের মঙ্গলবার জরুরি বার্তা দিয়েছে ভারতীয় দূতাবাস। বলা হয়েছে, কোনও কিছু না ভেবে অবিলম্বে যেন কিভ ত্যাগ করেন তাঁরা। ট্রেন হোক কিংবা যেকোনও যান ধরে অন্যত্র সরে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে। 

ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফেরানোর প্রক্রিয়াকে দ্রুততর করতে এবার অপারেশন গঙ্গায় ভারতীয় বায়ু সেনাকে উদ্যোগী হতে নির্দেশ প্রধানমন্ত্রীর।  ভারতীয় বায়ুসেনার তরফে উদ্ধারকাজে বেশ কয়েকটি সি-১৭ এয়ারক্রাফট পাঠানোর সম্ভাবনা। খবর সূত্রের। এদিকে ইতিমধ্যেই ইউক্রেন থেকে ভারতে ফিরেছে সপ্তম অপারেশন গঙ্গা ফ্লাইট। রোমানিয়ার বুখারেস্ট থেকে আজ সকালে মুম্বই পৌঁছন ১৮২ জন ভারতীয়। মুম্বই বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে।

এদিকে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন পানাগড়ের বাসিন্দা জ্যোতি সিং। গতবছরের সেপ্টেম্বরে ইউক্রেনে ডাক্তারি পড়তে যান জ্যোতি। থাকতেন কিভের কাছাকাছি এক শহরে। ভারতীয় দূতাবাস থেকে বাসে করে পৌঁছে দেওয়া হয় রোমানিয়া সীমান্তে। সেখান থেকে বিমানে চড়ে রবিবার দিল্লি পৌঁছন জ্যোতি। এরপর ট্রেনে চড়ে গতকাল দুপুরে নামেন দুর্গাপুরে। ইউক্রেন-ফেরত মেডিক্যাল পড়ুয়ার দাবি, ইউক্রেন আটকে পড়া অসংখ্য ভারতীয় পড়ুয়া চূড়ান্ত সঙ্কটে রয়েছেন। মিলছে না পর্যাপ্ত খাবার ও পানীয় জল। বাঙ্কারে হিমঠান্ডায় দিন কাটছে তাঁদের। অবিলম্বে দেশে ফেরানো না হলে ওই পড়ুয়ারা আরও সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা।

বেলারুশে ইউক্রেনের সঙ্গে শান্তি-আলোচনা ব্যর্থ হওয়ার পর আরও বড়সড় হামলার ছক রাশিয়ার। ৬৪ কিলোমিটার লম্বা কনভয় নিয়ে কিভের পথে এগোচ্ছে রুশ সেনা, উপগ্রহ চিত্রে ধরা পড়ল ছবি। আকাশপথেও হামলার আশঙ্কা। রাজধানী শহরের নাগরিকদের বাঙ্কারে আশ্রয় নিতে বলা হয়েছে। এর মধ্যেই কিভ ও খারকিভের মধ্যবর্তী ওখতিরকা শহরে সেনাঘাঁটিতে রুশ হামলায় ৭০ জন ইউক্রেনিয় সেনার মৃত্যু হয়েছে। খারসন শহরও ঘিরে ফেলেছে রুশ সেনা। ভোলিন, টার্নোপিল, রিভনে ওব্লাস্ট-সহ ইউক্রেনের একাধিক শহরে জারি হয়েছে এয়ার রেড অ্যালার্ট। 


গতকাল কিভেও পরপর হামলা চালায় রুশ বায়ুসেনা। পাল্টা রুশ এয়ার ডিফেন্স সিস্টেম উড়িয়ে দেয় ইউক্রেন। জেলেনস্কির দাবি, খারকিভে শান্তিপূর্ণ জনবহুল এলাকায় রকেট হামলা চালায় রাশিয়া। এই পরিস্থিতিতে যে সমস্ত বিদেশি নাগরিকরা স্বেচ্ছাসেবী হিসেবে ইউক্রেনের হয়ে যুদ্ধে লড়তে চান তাঁদের ভিসা নিয়ন্ত্রণ তুলে নেওয়ার জন্য ডিক্রি জারি করলেন জেলেনস্কি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
Jharkhand News : 'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে তোলপাড়, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; হুলস্থূল রাঁচিতে
'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে হুলস্থূল, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; তোলপাড় রাঁচি
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget