এক্সপ্লোর

Rail Fair: ঘুরপথে ভাড়া বাড়ানোর ভাবনা রেলের ? স্টেশন আধুনিকীকরণে যাত্রীদের থেকে লেভি আদায়ের ভাবনা

Railways Fair Hike : দূরপাল্লার ট্রেনে ভাড়া বাড়ার সম্ভাবনা। খবর সূত্রের।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : ঘুরপথে ভাড়া বাড়ানোর ভাবনা রেলের (Railways)। রেল বোর্ডের (Rail Board) তরফে দেশের সমস্ত জোনে পাঠানো হয়েছে চিঠি। সূত্রের খবর, চিঠিতে উল্লেখ, স্টেশনের মানোন্নয়ন ও আধুনিকীকরণের (Station Upgradation and Modification) জন্যে লেভি (Levy) আদায় করা হবে। যাত্রীদের (Passengers) কাছ থেকেই নেওয়া হবে সেই লেভি। বিভিন্ন ট্রেনের ক্ষেত্রে আলাদা হারে লেভি আদায়ের ভাবনা রেলের। তবে শহর ও শহরতলির ট্রেনে (Local Train) বাড়বে না ভাড়া। দূরপাল্লার ট্রেনে (Express Train) ভাড়া বাড়ার সম্ভাবনা। খবর সূত্রের।

সূত্র মারফত জানা যাচ্ছে, যে যে স্টেশনে মানোন্নয়ন বা আধুনিকীকরণের তালিকভুক্ত করা হয়েছে, সেই জায়গাগুলিতে দূরপাল্লার ট্রেনের টিকিটের ক্ষেত্রে এবং প্ল্যাটফর্ম টিকিটের (Platform Ticket) ক্ষেত্রে ধার্য হবে এই অতিরিক্ত লেভি। যে স্টেশনগুলিতে এই ডেভলপমেন্ট হচ্ছে বা হয়েছে, সেই স্টেশনগুলি থেকে ট্রেনে উঠতে গেলে না ট্রেন থেকে সেই স্টেশনগুলিতে নামতে হলে এই লেভি কার্যকর হবে। দূরপাল্লার ট্রেনের কোন ক্লাসে যাত্রীরা সফর করছেন, সেটার ওপর নির্ভর করে নির্ধারিত হবে লেভির বিভিন্ন স্তর বা স্ল্যাব।

জানা যাচ্ছে, সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস বা মেল এক্সপ্রেসে সফরের ক্ষেত্রে যাত্রীদের টিকিটের ভাড়ার সঙ্গে আরও ২৫ টাকা বেশি দিতে হবে। এসি কামরায় সফররত প্যাসেঞ্জারদের ৫০ টাকা বাড়তি দিতে হবে এবং অসংরক্ষিত ট্রেনসফরের ক্ষেত্রে যাত্রীদের ১০ টাকা বেশি দিতে হবে। পাশাপাশি এই সমস্ত স্টেশনগুলিতে প্ল্যাটফর্ম টিকিটও ১০ টাকা বাড়তি দিতে হবে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে।

রেলসূত্রে সমস্ত জোনগুলির কাছে এই নির্দেশ জানিয়ে দেওয়া হয়েছে। বঙ্গের ক্ষেত্রে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল, এই দুটি জোনের মধ্যে থাকা হাওড়া, শিয়ালদা, শিলিগুড়ির মতো একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন যার মধ্যে রয়েছে। তবে আধুনিকীকরণের কাজ শেষ হলে ঠিক কবে থেকে এই বর্ধিত লেভি যাত্রীদের থেকে নেওয়া চালু হবে, তা এখনও পরিষ্কার নয়। শুধু জানানো হয়েছে, আধুনিকীকরণের কাজ শেষ হলে এই লেভি নেওয়া কার্যকর করা শুরু হবে।

আরও পড়ুন- সন্ধেয় নয়, রাত ১০টায় লাস্ট লোকাল, যাত্রীদুর্ভোগ এড়াতে সিদ্ধান্ত

সেরা শিরোনাম

Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
Shiva Sharma Death Case: পছন্দ দামি উপহার, নেতাদের সঙ্গে যোগ শ্রদ্ধার! শিব শর্মা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
পছন্দ দামি উপহার, নেতাদের সঙ্গে যোগ শ্রদ্ধার! শিব শর্মা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
ABP Ananda Top 10, 13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget