এক্সপ্লোর

যাত্রীবাহী ট্রেন বেসরকারিকরণের দিকে আরও একধাপ এগলো ভারতীয় রেল, খোলা হল ১৫টি দেশি-বিদেশি সংস্থার আগ্রহপত্র

নভেম্বরে এই সংস্থাগুলোর কাছে দরপত্র আহ্বান করা হবে, আসবে ৩০ হাজার কোটি টাকার বিনিয়োগ বলে রেল সূত্রে খবর

কলকাতা: লাভের মুখ দেখার কথা বলে গত কয়েক বছরে একের পর এক পদক্ষেপ করেছে ভারতীয় রেল। সেই ধারাবাহিকতায় নতুন সংযোজন হিসেবে বেসরকারি সংস্থার হাতে গিয়েছে ট্রেন চালানোর দায়িত্ব। ইতিমধ্যেই ৩টি ট্রেন চালাচ্ছে ভারতীয় রেলের সহযোগী সংস্থা আইআরসিটিসি। এই পরিস্থিতিতে আরও ট্রেন বেসরকারি হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ায় বেশ কিছুটা এগোল রেল। ভারতীয় রেল সূত্রে খবর, ১২০টি রুটে ১৫১টি ট্রেন চালানোর অনুমতি পাবে বেসরকারি সংস্থা। তার মধ্যে রয়েছে দিল্লি-হাওড়া, হাওড়া-মুম্বই, মুম্বই-দিল্লি, দিল্লি-গুয়াহাটি, দিল্লি-চেন্নাই, চেন্নাই-হাওড়া এবং চেন্নাই-মুম্বই রুট। রুটগুলোকে ভাগ করা হয়েছে ১২ টি ক্লাস্টারে হাওড়া ক্লাস্টারে থাকছে ৯ টি রুট। ওই সব রুটে ট্রেন চালাতে অনলাইনে আগ্রহপত্র আহ্বান করা হয়েছিল।  শুক্রবার দেশ-বিদেশ মিলিয়ে আইআরসিটিসি, ভেল, এলএনটি সহ মোট ১৫ টি সংস্থার আগ্রহপত্র খোলা হয়। নভেম্বরে ডাকা হবে দরপত্র। কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা।  যদিও রেল সূত্রে খবর, বেসরকারি ট্রেন চললে বাড়বে বিনিয়োগ, উন্নত হবে পরিষেবা। আসবে ৩০ হাজার কোটি টাকার বিনিয়োগ। তবে রেলকর্মী সংগঠনগুলির দাবি, হাতে ট্রেন পেলে ইচ্ছেমতো ভাড়া বাড়াবে বেসরকারি সংস্থা। বাড়তি ভাড়ার চাপে জেরবার হবেন যাত্রীরা।

সেরা শিরোনাম

Weather Update: পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
Delimitation Bill: আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা
আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা
West Bengal News Live Updates: অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
Delhi News: বাড়ির নীচে চার্জ দেওয়া ছিল ই-রিকশা, সেখান থেকেই ভয়ঙ্কর বিপদ, আগুন ধরে যায় সারা বাড়িতে, মৃত ৪ জন
বাড়ির নীচে চার্জ দেওয়া ছিল ই-রিকশা, সেখান থেকেই ভয়ঙ্কর বিপদ, আগুন ধরে যায় সারা বাড়িতে, মৃত ৪ জন

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget